Dhaka University Debating Society (DUDS)

Dhaka University Debating Society (DUDS) Dhaka University Debating Society (DUDS) is the Central Debate Organization of the Dhaka University

বাংলাদেশের জন্ম, গণতন্ত্র চর্চা ও মেধার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভুমিকা পালন করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র সংসদের নিয়মিত কার্যাবলীর অন্যতম ছিল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুসরণে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলো নিয়মিতভাবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শুরু করে। দেশ বিভাগের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে বিতর্ক বেশ উচ্চমান অর্জন করে। ১৯৪৮ সা

লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক দল ঢাকা সফরে আসে এবং সলিমুল্লাহ মুসলিম হল বিতর্ক দলের সাথে এক প্রীতি বিতর্কে অংশগ্রহণ করে। তৎকালীন পূর্ববঙ্গের গর্ভণর এতে সভাপতিত্ব করেন। ১৯৫০ ও ৬০এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চা আরও বৃদ্ধি পায়। এখানে বিতর্ক করা শিক্ষার্থীরা রাজনীতিতে বেশ সফলতা লাভ করেন। তৎকালে বিতর্কে পারদর্শীতাহীন কোন ছাত্রনেতার কথা চিন্তাই করা যেত না। বিতর্ককে ব্যাপকভাবে চর্চা ও স্থায়ীত্ব দেবার মত তখন কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিলনা। এই স্থবিরতার ছেদ ঘটিয়ে অবশেষে ১৯৮২ সালের ১৭ অক্টোবর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ গঠিত হয় যা ১৯৮৮ সালে নামকরণ হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (ডি ইউ ডি এস) প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ তত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক বিষয়ে সকল কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় স্বীকৃত একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। সময়ের পরিক্রমায় ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ একটি চলমান ও প্রাণবন্ত সংগঠনে রূপ নিয়েছে যা বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কর্ণধার হিসেবে অদ্যবধি কাজ করে যাচ্ছে।

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এ রানার্স-আপ হয়েছে ঢাকা ইউন...
13/08/2026

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এ রানার্স-আপ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

ডিইউডিএস এর হয়ে বিতর্ক করছেন আসিফ আদনান অমি, তাসমিয়া ফেরদৌস এবং আহমেদ রাকিবুল ইসলাম। তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব (BUETDC) আয়োজিত BUETDC Online Pre-ABP 2026-এর Nov...
09/08/2026

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব (BUETDC) আয়োজিত BUETDC Online Pre-ABP 2026-এর Novice Category-তে চ্যাম্পিয়ন হয়েছে Dhaka University Debating Society (DUDS)!

চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্ক করেছে সাকিবুল ইসলাম ও নাবিল ফয়সাল।

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে সাকিবুল ইসলাম ডিবেটর অফ দা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে।

১৫ তম GDC Nationals এ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ডিইউডিএস অপরাজেয় বাংলা। এই অর্জন ডিইউডিএস এর জন্য নিঃসন্দেহে গর্...
09/08/2026

১৫ তম GDC Nationals এ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ডিইউডিএস অপরাজেয় বাংলা। এই অর্জন ডিইউডিএস এর জন্য নিঃসন্দেহে গর্বের ও আনন্দের।
অপরাজেয় বাংলার হয়ে বিতর্ক করেছেন কে.এম. জুলকার নাঈন এবং আহামেদ রকিবুল ইসলাম।

তাদের আন্তরিক অভিনন্দন জানাই এই অর্জনের জন্য।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আ...
08/08/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রদর্শনী বিতর্ক।

‘এই সংসদ মনে করে, জুলাই সফল’ প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে যুক্তি, পাল্টা যুক্তি ও বিশ্লেষণের মধ্য দিয়ে বিতর্কে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থানের অর্জন, এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার নানা দিক।

প্রদর্শনী বিতর্কে সরকারি দলের হয়ে অংশ নেন নাজমুল হুদা আজাদ (সাবেক সহ-সভাপতি, ডিইউডিএস),তাসনিম আক্তার আলিফ নাবিলা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ডিইউডিএস) ও ইমরান হোসেন ফাহিম (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ডিইউডিএস)।

বিরোধী দলের হয়ে অংশ নেন শেখ মো. আরমান (সাবেক সভাপতি, ডিইউডিএস),মাইশা মালিহা (সাবেক সহ-সভাপতি, ডিইউডিএস),ফারিহা নওশীন (সাবেক সাধারণ সম্পাদক, সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব)

বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহামেদ।

জুলাইকে শুধু স্মৃতিতে নয়, বরং যুক্তি, প্রশ্ন ও বিশ্লেষণের মধ্য দিয়ে ফিরে দেখার প্রয়াসেই এই প্রদর্শনী বিতর্ক।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শী...
08/08/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্যানেল আলোচনা, যেখানে ‘জুলাই ২০২৪-এর স্মৃতিচারণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যাশা’ শীর্ষক বিষয়ে বক্তারা তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি অর্পিতা গোলদার, সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, ডাকসুর জিএস ও ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি এস এম ফরহাদ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। জুলাই গণঅভ্যুত্থানে তাঁদের সক্রিয় ও সাহসী ভূমিকার অভিজ্ঞতা ও প্রত্যক্ষ স্মৃতিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

আলোচনায় মডারেটর হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল।

জুলাইয়ের স্মৃতি থেকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভাবনায় কেমন বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, সেই প্রশ্নের নানা দিক উঠে আসে এই প্রাণবন্ত প্যানেল আলোচনায়।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শী...
08/08/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DUDS এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত, সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল এবং সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহামেদ।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে প্রাণবন্ত আলোচনা, প্রদর্শনী বিতর্ক এবং প্যানেল ডিসকাশন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আয়োজনটি।

07/08/2026
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর জন্য গতকাল ছিল এক নতুন যাত্রার সূচনা।৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত দায়িত্ব হ...
07/08/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এর জন্য গতকাল ছিল এক নতুন যাত্রার সূচনা।

৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২৫–২৬ কার্যনির্বাহী পর্ষদ আনুষ্ঠানিকভাবে ২০২৬–২৭ কার্যনির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব অর্পণ করে। এবং প্রতিবাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে এক বছরের অর্জন, অভিজ্ঞতা ও স্মৃতিকে ধারণ করে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হলো আগামী দিনের পথচলার দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা এবং মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত।

বক্তারা বিতর্কচর্চার মাধ্যমে নেতৃত্ব, যুক্তিবোধ, দলগত কাজ, উদ্ভাবনী চিন্তা এবং মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের প্রতি শুভকামনা জানিয়ে তারা সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আগামী পথচলা হোক আরও সমৃদ্ধ, আরও প্রভাবশালী।

জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণজুলাই গণঅভ্যুত্থান কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়। এটি গণতন্ত্র, নাগরিক অ...
07/08/2026

জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ

জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়। এটি গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) আয়োজন করেছে এক ব্যতিক্রমী আয়োজন, যেখানে থাকবে,
🔹 প্রদর্শনী বিতর্ক
🔹 প্যানেল ডিসকাশন
🔹 আলোচনাসভা

নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে আমরা ফিরে দেখব জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, অর্জন, সীমাবদ্ধতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ রূপরেখা।

📅 তারিখ: ৭ আগস্ট ২০২৬, শুক্রবার
📍 স্থান: ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়

🕒 সময়সূচি:
• বিকাল ৩:০০ ঘটিকায় — প্রদর্শনী বিতর্ক
• বিকাল ৪:০০ ঘটিকায় — প্যানেল ডিসকাশন
• বিকাল ৫:৩০ ঘটিকায় — আলোচনাসভা

আপনার উপস্থিতি আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। আসুন, যুক্তি, ইতিহাস ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে একসাথে ভাবি।

Address

2nd Floor, TSC, Dhaka University
Dhaka
1000

Telephone

+8801630387189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Debating Society (DUDS) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Debating Society (DUDS):

Shortcuts

Share