বাংলাদেশ খেলাফত যুব মজলিস

বাংলাদেশ খেলাফত যুব মজলিস দ্বীন বিজয়ের সংগ্রামী কাফেলা
(3)

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের ...
06/09/2026

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

নেপাল বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নীলফামারী জেলা শাখার সিরাত মাহফিল সফল হোক!
06/09/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নীলফামারী জেলা শাখার সিরাত মাহফিল সফল হোক!

05/09/2026

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে ফেনীর বিশাল জনসভায় বক্তব্য রাখছেন আমীরে মজলিস আল্লামা ম|মুনুল হক।

লংমার্চ টু চট্টগ্রাম!বাংলাদেশ খেলাফত যুব মজলিস ✊✊
05/09/2026

লংমার্চ টু চট্টগ্রাম!
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ✊✊

05/09/2026

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব।

রাসুল সা.-এর সীরাতকে আমাদের জীবনে ধারণ করতে হবে'—মাওলানা জাহিদুজ্জামানবাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্য...
04/09/2026

রাসুল সা.-এর সীরাতকে আমাদের জীবনে ধারণ করতে হবে'

—মাওলানা জাহিদুজ্জামান

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তিন দিনব্যাপী তারবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ তারবিয়তী মজলিসের সমাপ্তি হয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন।

মাওলানা জাহিদুজ্জামান বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সফলতার জন্য যোগ্য, প্রশিক্ষিত ও আদর্শবান কর্মী গড়ে তোলা অপরিহার্য। নিয়মিত তারবিয়ত, ইলম অর্জন, আমল-আখলাকের উন্নতি, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা একজন কর্মীকে দায়িত্বশীল ও যোগ্য হিসেবে গড়ে তোলে। তাই আমাদের প্রত্যেককে রাসুল সা.-এর সীরাত অধ্যয়নের পাশাপাশি তাঁর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, রাসুল সা.-এর সীরাতের আলোকে আমাদের চিন্তা, চরিত্র ও কর্মপদ্ধতি সাজাতে হবে। ব্যক্তিজীবনে তাকওয়া ও সুন্নাহর অনুসরণ, সমাজজীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তারবিয়তী মজলিসের শিক্ষা ও প্রশিক্ষণকে জীবনে বাস্তবায়ন করাই হবে এ ধরনের আয়োজনের প্রকৃত সফলতা।

এর আগে গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা বোরহান উদদীন ইমাম-এর দারসুল কুরআনের মাধ্যমে তিন দিনব্যাপী তারবিয়তী মজলিসের কার্যক্রম শুরু হয়।

মজলিসের বিভিন্ন অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকের, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি শহীদুল ইসলাম এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ-সহ বিভিন্ন দায়িত্বশীল আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।

তারবিয়তী মজলিসে দারসুল কুরআন, তাফসির, সালাত ও দৈনন্দিন আমল, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, দ্বীন বিজয়ের সংগ্রামে প্রশিক্ষণের গুরুত্ব, ইসলামী সংগঠনের নেতৃত্ব ও আনুগত্য, সমকালীন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ, মাসলাকে দেওবন্দের রাজনৈতিক চিন্তাধারা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী অধিবেশনে সাধারণ প্রশ্নোত্তর, পুরস্কার প্রদান, ইহতেসাব, দায়িত্বশীলদের সমাপনী বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তিন দিনব্যাপী এ তারবিয়তী মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছাত্রজীবন শেষে যুব মজলিসের কাফেলায় নতুন অভিযাত্রাঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসে...
03/09/2026

ছাত্রজীবন শেষে যুব মজলিসের কাফেলায় নতুন অভিযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল হিসেবে দীর্ঘদিন কাজ করে আসা কয়েকজন ভাই ছাত্রত্বের পর্ব শেষ করে বাংলাদেশ খেলাফত যুব মজলিসে যোগদান করেছেন।

তাঁরা সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান-এর হাতে নেযামুল আমাল গ্রহণ করেন এবং যুব সমাজের মাঝে দাওয়াত, তালীম, তারবিয়াত ও সাংগঠনিক মেহনতকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
ছাত্রজীবনের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁরা ইনশাআল্লাহ যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আল্লাহ তাআলা তাঁদের মেহনতকে কবুল করুন এবং দ্বীনের পথে ইখলাস ও ইস্তেকামাত দান করুন। আমীন।

আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মাওলানা আব্দুল হক আজাদের কটূক্তির তীব্র প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবিবাংলাদেশ খেলাফ...
02/09/2026

আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মাওলানা আব্দুল হক আজাদের কটূক্তির তীব্র প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদের আপত্তিকর, অশালীন ও চরম শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ওলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আব্দুল হক আজাদ দেওবন্দিয়াতের ব্যানার ব্যবহার করে চরম রাজনৈতিক অসভ্যতার পরিচয় দিয়েছেন। তিনি আল্লামা মামুনুল হকের অবস্থান হেয় করার অপচেষ্টা চালিয়েছেন এবং তাঁকে "কুলাঙ্গার" বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন।

নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, রাজনীতিতে মতপার্থক্য কিংবা সমালোচনা যুক্তির ভিত্তিতে হতে পারে। কিন্তু শীর্ষস্থানীয় একজন আলেম ও রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে অসভ্য ভাষায় আক্রমণ করা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইসলামী রাজনীতিতে এ ধরনের কুরুচিপূর্ণ সংস্কৃতি চর্চা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

যুব মজলিস নেতৃবৃন্দ মাওলানা আব্দুল হক আজাদকে অবিলম্বে তাঁর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। অন্যথায় অসভ্যতা ও শিষ্টাচারবহির্ভূত আচরণের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কড়া জবাব দিতে বাধ্য হবে দেশের যুব সমাজ।

বার্তা প্রেরক:
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
[email protected]

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার মনোরম পরিবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ...
31/08/2026

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার মনোরম পরিবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।

Address

Atibazar
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত যুব মজলিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ খেলাফত যুব মজলিস:

Shortcuts

Share