15/07/2026
মিলন সাহেব কোনো বড় অপরাধ করেননি। আমার মতে, তিনি অন্যদের অপরাধের ভার বইছেন।
ছাত্রদের এই আন্দোলন কি শুধুই শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে? এত ছোট ছোট ছেলে-মেয়েরা কীভাবে এভাবে সারা দেশকে সংগঠিত করল? এত সাহস তারা কোথায় পেল? কে বা কারা তাদের সহযোগিতা করছে?
বর্তমানে ক্ষমতা উপভোগ করা আগের মতো সহজ হবে না। নেপালের জনপ্রিয় নেতাও আজ অজনপ্রিয় হয়ে গেছেন।
সংসদে বসে উর্দু সায়েরি বলা আর একে অপরকে খোঁচা দেওয়ার ফলই আজ আমরা দেখছি।
অনেকেরই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আছে, এটা সবাই বুঝলেও জনাব তারেক রহমান হয়তো নিরুপায়। হাততালি দেওয়া ছাড়া তাঁর হয়তো কিছুই করার নেই।
তারেক রহমান নিজে কাউকে মনে কষ্ট দিয়ে বা আঘাত করে খুব একটা কথা বলেন না। কিন্তু তাঁর আশপাশের কিছু মানুষ যেন তাঁকে বিপদে ফেলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমার সঙ্গেও জনাব তারেক রহমানের ভিন্নভাবে যোগাযোগ হয়েছিল, এবং তিনি আমার কথার গুরুত্ব দিতেন। কিন্তু কিছু মানুষের সেটা ভালো লাগেনি। তাই আমাকে “জাশি” বলে চালিয়ে দেওয়া হয়েছিল। যদিও আমি কোনো দিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আর হবও না।
সবশেষে সংক্ষেপে বলতে চাই, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ বা ছাত্র আন্দোলন, এসব ঘটনা থেকে যদি সবাই শিক্ষা নিয়ে একসঙ্গে কাজ না করেন, তাহলে আপনাদের অবস্থা আপার চেয়েও খারাপ হতে পারে। দেশের ভেতরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, সে বিষয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন।
তবে বিষয়টাকে বড় করার জন্য শিক্ষামন্ত্রীর কৃতিত্ব আছে তা অস্বীকার করার সুযোগ নেই ।
Pricila