30/08/2026
কৃষি বিপণন আইন-২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার শৃঙ্খলা রক্ষা এবং কৃষক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে "কৃষি বিপণন আইন, ২০১৮" এর বিভিন্ন ধারা অনুযায়ী দেশব্যাপী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
✅ অবৈধ মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধ
✅ অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি প্রতিরোধ
✅ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা প্রতিরোধ
✅ ওজন ও পরিমাপে কারচুপি রোধ
✅ বাজার তদারকি ও নিয়ন্ত্রণ
কৃষি বিপণন অধিদপ্তর (DAM) এর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই অভিযান অব্যাহত রয়েছে, যাতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং ভোক্তা সাধারণ যৌক্তিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।
আইন লঙ্ঘনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
#কৃষিবিপণন_আইন_২০১৮ #মোবাইলকোর্ট #কৃষিবিপণনঅধিদপ্তর #ন্যায্যমূল্য