তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প
www.bangla.gov.bd

Enhancement of Bangla Language in ICT through Research & Development (EBLICT) is a project of the Bangladesh Computer Council (BCC) under the ICT Division. The Project is working on developing various software and tools for Bangla Language to make the language more accessible in all kind of digital platform.


'গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ' প্রকল্পটি তথ্য ও যোগ

াযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পরিসরে (Global Platform-এ) নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করা। তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধকরণের লক্ষ্যে প্রকল্পের আওতায় বাংলা ভাষার জন্য বিভিন্ন সফটয়্যার/টুলস/রিসোর্স উন্নয়ন করা হচ্ছে যাতে বিভিন্ন প্রযুক্তিমাধ্যমে (ওয়েব, মোবাইল, কম্পিউটার) বাংলা ভাষা ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা না থাকে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন "গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ...
16/07/2026

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন "গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি)" প্রকল্পের উদ্যোগে ১৫ জুলাই ২০২৬ (বুধবার) আইসিটি টাওয়ারে "প্রমিত স্টাইল গাইড বক্তৃতা-২" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক মো. মাহবুব করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল "প্রমিত প্রতিবর্ণীকরণ—প্রস্তাব ও পর্যালোচনা"। বাংলা ভাষার প্রমিত প্রতিবর্ণীকরণের প্রয়োজনীয়তা, নীতিগত ও ভাষাবৈজ্ঞানিক ভিত্তি, ব্যবহারিক প্রয়োগ এবং একটি গ্রহণযোগ্য ও সমন্বিত মানদণ্ড প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে এ সেমিনারে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারের অ্যাকাডেমিক প্রোগ্রামস কোঅর্ডিনেটর, ভাষাবিজ্ঞানী ও গবেষক ড. আহমেদ শামীম। তাঁর উপস্থাপনায় বাংলা ভাষার প্রমিত প্রতিবর্ণীকরণের বিদ্যমান চর্চা, বিভিন্ন প্রস্তাবিত রীতি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং একটি গ্রহণযোগ্য ও প্রমিত প্রতিবর্ণীকরণ কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

গুরুত্বপূর্ণ এ আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি মৃধা মো. শিবলী নোমান; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহি চৌধুরী; ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সম্পাদক ফিরোজ আহমেদ; জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম; ইউল্যাবের সিনিয়র লেকচারার বেগম শারমিনুর নাহার; বাংলা একাডেমির সহকারী সম্পাদক রাজীব কুমার সাহা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর মুহাম্মদ সানাউল্লাহ; এবং লেখক ও গবেষক ইরফান শেখ।

মূল বক্তৃতার পর অংশগ্রহণকারী ভাষাবিদ, গবেষক, শিক্ষাবিদ, সম্পাদক ও প্রকাশনা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর, মতবিনিময় এবং প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দৃষ্টিভঙ্গি, ভাষাবৈজ্ঞানিক যুক্তি ও ব্যবহারিক অভিজ্ঞতার আলোকে প্রমিত প্রতিবর্ণীকরণের নানা দিক নিয়ে গঠনমূলক বিতর্ক ও পর্যালোচনার মাধ্যমে বিষয়টি আরও সমৃদ্ধ হয়। এই মুক্ত ও অংশগ্রহণমূলক আলোচনায় বাংলা ভাষার প্রমিত প্রতিবর্ণীকরণের ভবিষ্যৎ দিকনির্দেশনা, প্রযুক্তিগত প্রয়োগ এবং সর্বজনগ্রাহ্য একটি মানদণ্ড প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলা ভাষার ডিজিটাল বিকাশে এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করে মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করার জন্য সম্মানিত মূল বক্তা, অতিথিবৃন্দ, বিশেষজ্ঞ, গবেষক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত "গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (EBLICT)...
14/07/2026

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত "গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (EBLICT)" প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "প্রমিত স্টাইল গাইড বক্তৃতা-২"।

এবারের বক্তৃতার মূল প্রতিপাদ্য "প্রমিত প্রতিবর্ণীকরণ– প্রস্তাব ও পর্যালোচনা"। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রোগ্রামস কো-অর্ডিনেটর ড. আহমেদ শামীম।

🗓️ তারিখ: ১৫ জুলাই ২০২৬
📍 স্থান: আইসিটি টাওয়ার

বাংলা ভাষার প্রমিত প্রতিবর্ণীকরণ বিষয়ে সাম্প্রতিক ভাবনা, গবেষণা ও প্রাসঙ্গিক বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ সেমিনারে বাংলা ভাষা বিশেষজ্ঞ, গবেষক ও লেখকবৃন্দ অংশগ্রহণ করবেন।

#প্রমিতস্টাইলগাইড #বাংলাভাষা

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ...
08/07/2026

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (EBLICT)’ প্রকল্পের উদ্যোগে গত ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) আইসিটি টাওয়ারে ‘প্রমিত স্টাইল গাইড বক্তৃতা-১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল “Excellence in Bengali Typeface Design Towards Industry Best Practice”। এতে বাংলা টাইপফেস ডিজাইনের উৎকর্ষ, প্রমিতকরণ, আন্তর্জাতিক মান, পাঠযোগ্যতা এবং শিল্পখাতের সর্বোত্তম চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তৃতা প্রদান করেন সুইডিশ-আমেরিকান ডিজাইনার ও বাংলা টাইপফেস গবেষক জ্যাকব থমাস।

গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, বাংলা একাডেমির অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর মুহাম্মদ সানাউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদয় শংকর বিশ্বাস, চিত্রশিল্পী ও টাইপোগ্রাফি বিশেষজ্ঞ সব্যসাচী হাজরা এবং নিমফিয়া পাবলিকেশনের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর আনিসুজ্জামান সোহেল।

আলোচনায় আরও যুক্ত ছিলেন বাংলা ভাষা, প্রযুক্তি ও মুক্তজ্ঞান বিষয়ক কর্মী শাবাব মুস্তফা, অভ্র টিমের অন্যতম ডেভেলপার তানভিন আহমেদ সিয়াম, প্রযুক্তিবিদ ও ‘একুশে’ প্রজেক্টের প্রতিষ্ঠাতা অমি আজাদ, যমুনা টেলিভিশনের মো. জাহিদ হোসেন খান এবং ফন্ট ডেভেলপার ও টাইপফেস ডিজাইনার শিশির মনিক।

এছাড়াও লিপিকলার প্রতিষ্ঠাতা ও প্রধান টাইপ ডিজাইনার কাজী যুবাইর মাহমুদ, কাজী সাইদ মাহমুদ ও ত্বোয়াসিন ত্বোহা, বেঙ্গল ফন্টসের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম হিমেল, বেঙ্গল ক্রিয়েটিভ মিডিয়ার মো. ওমর ফারুক, ডিগনিটি ক্রিয়েটিভসের সহ-প্রতিষ্ঠাতা তানজিম আহমেদ, ঢাকা টাইপ ফাউন্ড্রির কো-ফাউন্ডার ও ক্রিয়েটিভ ডিরেক্টর গোবিন্দ মজুমদার ও নাইমুল হাসান, বাংলা টাইপ ফাউন্ড্রির আরিফ রব্বানী শিহাব এবং লিপিঘরের প্রতিনিধি মোহাম্মদসহ বাংলা ভাষা, টাইপোগ্রাফি, প্রকাশনা ও প্রযুক্তি খাতের বহু বিশিষ্ট ব্যক্তি, গবেষক, শিক্ষক ও ডিজাইনার সেমিনারে উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলা টাইপফেস ডিজাইনের আন্তর্জাতিক মানদণ্ড, গবেষণার নতুন দিগন্ত, প্রযুক্তিগত সম্ভাবনা, শিল্পক্ষেত্রে সর্বোত্তম চর্চা এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বাংলা টাইপফেসকে আরও মানসম্মত, ব্যবহারবান্ধব এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে গবেষণা, নীতিনির্ধারণ, প্রযুক্তি এবং শিল্পখাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীদের মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি বাংলা টাইপফেস উন্নয়ন নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হয়।

বাংলা ভাষার ডিজিটাল বিকাশে এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করে মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করার জন্য সম্মানিত মূল বক্তা, আলোচক, অতিথিবৃন্দ, বিশেষজ্ঞ, গবেষক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্র...
02/07/2026

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় বাংলা টাইপফেস ডিজাইনের উৎকর্ষ ও শিল্পমান উন্নয়নের লক্ষ্যে “Excellence in Bengali Typeface Design Towards Industry Best Practice” শীর্ষক একটি সেমিনার আজ আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডিশ-আমেরিকান ডিজাইনার এবং বাংলা টাইপফেস গবেষক জ্যাকব থমাস। এছাড়াও তথ্যপ্রযুক্তি, বাংলা টাইপোগ্রাফি ও ডিজাইন–সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক এবং অংশীজনরা এতে অংশগ্রহণ করবেন।

বাংলা টাইপফেস ডিজাইনের আন্তর্জাতিক মান, গবেষণা এবং শিল্পক্ষেত্রে সর্বোত্তম চর্চা নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

Address

Bangladesh Computer Council, ICT Tower, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880255006869

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা:

Shortcuts

Share