Bangladesh Standards And Testing Institution - BSTI

Bangladesh Standards And Testing Institution - BSTI Bangladesh Standards and Testing Institution (BSTI), the only National Standards body of Bangladesh.
(10)

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা---------------বাংলাদেশ স্ট্য...
20/08/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা
---------------

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র ছাড়পত্রবিহীন ‘শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম, স্কিন পাউডার প্রভৃতি’ পণ্য বিক্রি-বিতরণ করায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় অবস্থিত ‘কুইন্স পার্ক’ এবং ‘কেসি বাজার’ প্রতিষ্ঠানদুটির প্রত্যেককে ৫০,০০০/- করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

20/08/2026

আলিফ হট কেক, লঞ্চঘাট, সদর , গোপালগঞ্জ প্রতিষ্ঠান এ লাইসেন্স বিহীন ডেকোরেটেড কেক বিক্রয়। অত:পর জ/রি/মা/না

অদ্য ১৯.০৮.২০২৬ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে  ডিএমপি পুলিশের সহায়তা...
20/08/2026

অদ্য ১৯.০৮.২০২৬ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে-

(১) মেসার্স শারমিন ইন্টারন্যাশনাল, মির্জানগর, সাভার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মশার কয়েল পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় উক্ত প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

(২) নাম বিহীন প্রতিষ্ঠান, রাজাশন, সাভার, ঢাকা প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মশার কয়েল পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করতে দেখা যায়। উক্ত প্রতিষ্ঠানের কেউ উপস্থিত না থাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর কর্মকর্তা হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, বিএসটিআই, ঢাকা এবং জনাব রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ১৯-০৮-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ...
20/08/2026

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ১৯-০৮-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিযয়ন-১১ (এপিবিএন) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বেল ফ্যাশন, ৯৭/৭/২, বছিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কালার ফাস্টনেস পণ্য বিপণন করতে দেখা যায়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সিএম লাইসেন্স সংগ্রহ করে আইনসম্মতভাবে পণ্য উৎপাদন নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব তৌহিদুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

20/08/2026

অনুমো'দনহীন ও ক্ষতিকর মশার কয়েল কারখানা বিএসটিআই'র অভি'যানে ২ লক্ষ টাকা জরি'মানা ও কারখানা সীলগালা

-- মোবাইল কোর্ট --[বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া]বিএসটিআই নিষিদ্ধ স্কিন ক্রীম বিক্রয়-বিতরণ করার অপরাধে  বগুড়ার আলতা ব...
19/08/2026

-- মোবাইল কোর্ট --
[বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া]

বিএসটিআই নিষিদ্ধ স্কিন ক্রীম বিক্রয়-বিতরণ করার অপরাধে বগুড়ার আলতা বাড়ী মার্কেট ও রানার প্লাজার বিভিন্ন প্রতিষ্ঠানে ২০,০০০/- জরিমানা।

অদ্য ১৯.০৮.২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫-৭.৩০ টা পর্যন্ত জেলা প্রশাসন বগুড়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে জেলা সদরের আলতা বাড়ী
ও রানার প্লাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আমদানিকারকের নাম, ঠিকানা ছাড়া ও বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র গ্রহণ ব্যতীত স্কিন ক্রীম, শ্যাম্পু, ফেস ওয়াশ, লেইল পলিশ, লিপস্টিক, লোশন, সাবান ইত্যাদি বিক্রয়- বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়
১) মৌসুমি স্টোর; আলতা বাড়ী মার্কেট, সদর, বগুড়া'কে ১০,০০০/-,
২) কৈরি স্টোর, রানার প্লাজা, সদর, বগুড়া কে ১০,০০০/- সহ মোট ২ টি মামলা করে ২০,০০০/-( বিশ হাজার) জরিমানা করা হয়।
পাশাপাশি বিসিএল সুপার শপ, এঞ্জেলস স্টুডিও সহ মার্কেটের অন্য দোকানগুলোতে এই পণ্যসমুহ বিক্রি না করার জন্য সচেতন করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল হোসেন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা মো: শাহ্ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট) ও মো: সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। সার্বিক সহযোগীতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক (সিএম)।

জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়া'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

19/08/2026

Bell Lifestyle - এ অ'ভিযানে বিএসটিআই। BSTI

19/08/2026

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ১৮-০৮-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর মুগদা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শান্ত সিএনজি রি ফিলিং স্টেশন, অতীশ দীপঙ্কার রোড, দক্ষিণ মুগদা, ঢাকা এর জ্বালানি তেল পরিমাপ যাচাইকালে ডিসপেন্সিংইউনিট যাচাই করা হয় ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব শিখন সাহা, পরীক্ষক (মেট্রোলজি) ও জনাব মোঃ আব্দুল কাদের, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৮-০৮-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ ...
19/08/2026

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৮-০৮-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে রিগার্ড কেমিক্যাল ওয়ার্কস, আবুল হাসানাত রোড, লালবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত গোলাপ জল, কেওড়াজলসহ বিভিন্ন ক্ষতিকর মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন -২০১৮ এর ১৫(১)/২৭ ধারা এবং 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে পণ্যসামগ্রী বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

19/08/2026

অ/বৈধ কেওড়া জল ফ্যাক্টরিতে বিএসটিআই অতঃপর যা হলো

Address

116-A, Tejgaon Industrial Area
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Standards And Testing Institution - BSTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Standards And Testing Institution - BSTI:

Shortcuts

Share