Bondhu Pathagar

Bondhu Pathagar You can borrow books at very minimum expense.

21/05/2017
বিজয়ের ৪৫তম বর্ষপূর্তির শুভেচ্ছা।আসুন এই বিজয় পূর্তিকে সামনে রেখে আমরা একটি কর্মসূচী ঘোষনা করি, যেটাতে নিজ নিজ অবস্থানে ...
15/12/2016

বিজয়ের ৪৫তম বর্ষপূর্তির শুভেচ্ছা।

আসুন এই বিজয় পূর্তিকে সামনে রেখে আমরা একটি কর্মসূচী ঘোষনা করি, যেটাতে নিজ নিজ অবস্থানে থেকে অংশগ্রহণ করবে সবাই।
স্বাধীনতার জন্য জীবনটাই দিয়ে গেছেন অনেকে। তবে আমাদের জীবন দিতে হবে না। কিন্তু একটু ত্যাগের প্রয়োজন। আর প্রয়োজন সংযমের।

আসুন, বিজয়ের ৪৫তম পূর্তিতে আমরা শপথ নেই "যে যেই পেশায় থাকি না কেন, সপ্তাহে ২ দিন আমরা কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করবো না।"

আমাদের বিশ্বাস, এই 'সপ্তাহে ২ দিন' এক সময় '৭ দিন' এ রুপান্তরিত হবে।

ভেবে দেখুন না একবার, বিজয়ের ৫০ বছর পূর্তির সময় আপনি যখন কোনো কাজে থানায় যাবেন, আপনাকে কারো পকেটে টাকা গুজে দিতে হবে না। আপনি যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন, কোনো ট্রাফিককে টাকা দিয়ে ছাড়া পেতে হবে না। যখন কোনো বড় বিলের জন্য একটি অফিসে যাবেন, কাউকে খাম পাঠাতে হবে না। আপনার প্রজেক্টের ফাইল স্বাক্ষর করাতে কোনো পার্টি দিতে হবে না। টেন্ডার পেতে হলে কাউকে ভাগ দিতে হবে না। হারানো দলিল খুজে পেতে কাউকে অতিরিক্ত টাকা দিতে হবে না। আপনার মায়ের চিকিৎসার জন্য অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে না।
ভাবতে ভাবতে স্বপ্ন দেখছেন না আপনি। কিন্তু ভাবতে হয়তো আপনার ভালই লাগছে। তাই আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই।

"আসুন প্রস্তুত হই,
সেই বাংলাদেশ দেখার ;
যা স্বপ্নে উকি দেয়,
আমার, আপনার, সবার।
www.facebook.com/UnseenSection

Address

Mohammadpur Housing Estate, Kazi Nazrul Islam Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bondhu Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category