বই-বিহঙ্গ

বই-বিহঙ্গ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বই-বিহঙ্গ, Social service, Shahbag, Dhaka.
(5)

06/09/2026

ঘরের প্রয়োজন আমাদের নিশ্চয়ই আছে এবং চিরকাল থাকবে; কিন্তু ঘর যেন কবর হয়ে না ওঠে।

— আবুল ফজল

06/09/2026
05/09/2026

যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না৷

— শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আপনার পছন্দের শীর্ষে থাকা ২ টি বইয়ের নাম বলুন যা সকলের পড়া উচিত। 📖🖤
04/09/2026

আপনার পছন্দের শীর্ষে থাকা ২ টি বইয়ের নাম বলুন যা সকলের পড়া উচিত। 📖🖤

01/09/2026

আপনাকে অতি অধম লোকে ভালবাসিলেও তাহার ভালবাসা লইয়া তামাসা করা ভালো নয়।

— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

01/09/2026

বই-বিহঙ্গ আয়োজিত বাংলাদেশ সাহিত্য অলিম্পিয়াড || সিজন ১-এর জাতীয় পর্বের সিলেবাস ও মানবণ্টন।

✪ মাধ্যমিক পর্যায় ✪
বাছাইপর্বে নির্বাচিত প্রতিযোগীরাই কেবল জাতীয় পর্বে অংশ নিতে পারবে।

👉 কুইজ: ৪০ নম্বর
সাহিত্য ও ভাষা বিষয়ক ৪০টি এমসিকিউ প্রশ্ন থাকবে (বিষয় উন্মুক্ত)। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর।
⚠️ সতর্কতা: ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।

👉 বানান: ৪০ নম্বর
জামিল চৌধুরী সম্পাদিত 'বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান' থেকে এমসিকিউ আকারে ৪০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে জন্য ১ নম্বর।
⚠️ সতর্কতা: ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।

✪ উচ্চমাধ্যমিক পর্যায় ✪
বাছাইপর্বে নির্বাচিত প্রতিযোগীরাই কেবল জাতীয় পর্বে অংশ নিতে পারবে।

👉 কুইজ: ৪০ নম্বর
সাহিত্য ও ভাষা বিষয়ক ৪০টি এমসিকিউ প্রশ্ন থাকবে (বিষয় উন্মুক্ত)। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর।
⚠️ সতর্কতা: ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।

👉 সৃজনশীল লেখা: ৪০ নম্বর
একটি গল্পের শুরুর কয়েক লাইন দেওয়া থাকবে। তারপর বাকি অংশ প্রতিযোগীকে নিজে লিখতে হবে।

✪ বিশ্ববিদ্যালয় পর্যায় ✪

👉 বুক রিভিউ: ৪০ নম্বর
প্রশ্নে প্রদত্ত বইয়ের উপর সমালোচনা লিখতে হবে। লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় প্রাধান্য দিতে হবে, সেটি প্রশ্নে উল্লেখ করা থাকবে।

📢 আবৃত্তি নিয়ে ঘোষণা: শুধু আবৃত্তি সেগমেন্টের জন্য জাতীয় পর্যায়ের আগে আরেকটি সিলেকশন রাউন্ড (অনলাইন) অনুষ্ঠিত হবে। এ বিষয়ে খুব দ্রুত পেইজে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

সিলেবাস অনুযায়ী প্রতিযোগীদের জাতীয় পর্বের জন্য প্রস্তুতি নেয়ার অনুরোধ রইলো। জাতীয় পর্বের ভ্যেনু ও তারিখ চূড়ান্ত হওয়ামাত্রই পেইজে জানিয়ে দেয়া হবে।

ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতোঅক্ষরের পাড়-বোনা একখানি চিঠি...
01/09/2026

ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।

— মহাদেব সাহা

চিঠি দিবসের শুভেচ্ছা 🖤

চিঠি দিও — মহাদেব সাহা করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিওআঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে ক...
01/09/2026

চিঠি দিও
— মহাদেব সাহা

করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই

ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।

চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!

আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ….
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! …

করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,

টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !

Address

Shahbag
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when বই-বিহঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বই-বিহঙ্গ:

Shortcuts

Share

Category