19/10/2026
Workshop on Local Resource Persons Network Development for SME Digitalization
========================
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রমের আধুনিকায়নের লক্ষ্যে SME Foundation বিভাগভিত্তিক দক্ষ ও যোগ্য স্থানীয় রিসোর্স পারসন পুল গঠন করার উদ্যোগ গ্রহন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে **আগামী ২৯ অক্টোবর ২০২৬, খুলনায় খুলনা বিভাগের রিসোর্সপার্সনদের জন্য** কর্মশালার আয়োজন করা হচ্ছে। কর্মশালার মাধ্যমে এসএমই খাতের ডিজিটালাইজেশন ও ডিজিটাল রূপান্তরে অবদান রাখতে সক্ষম স্থানীয় দক্ষ পেশাজীবীদের চিহ্নিত করা হবে।
ডিজিটাল প্রযুক্তি, আইসিটি, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ব্যবসায়িক পরামর্শ, প্রশিক্ষণ, সফটওয়্যার, অনলাইন ব্যবসা পরিচালনা এবং এসএমই উন্নয়ন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীরা আবেদন করতে পারবেন।
**কর্মশালার তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
**স্থান: বিসিসি আঞ্চলিক কার্যালয়, খুলনা
**আবেদনের লিংক: https://forms.gle/g9kYnM2gQViHhv3g7
**আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
প্রয়োজনে- 01707322700
SME Foundation is developing a division-wise pool of qualified local resource persons to support the digital transformation and digitalization of SMEs. Professionals with relevant technical, business, training, consulting, and digital expertise are invited to apply.