26/08/2026
মজলিস কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত।
আজ ২৬ আগস্ট বুধবার সকাল ১১ টায় হোটেল সী-গালে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মজলিস কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড আহমদ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ড মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অর্থ সম্পাদক আবু সালেহীন, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ, মহানগরীর সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী, আবদুর রহমান, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা মারুফ বিল্লাহ, মুহা: গিয়াস উদ্দিন, মুহা: শাহাবুদ্দিন প্রমূখ