SREDA, Power Division

Call Directions Website Contact the organization

SREDA, Power Division Nodal Agency of the Government of Bangladesh for Energy Efficiency and Renewable Energy Development

(SREDA) formed by the act (Act No.48 of 2012) is a nodal agency to promote countrywide development of Renewable Energy (RE) and Energy Efficiency .

স্ফুরণ- টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানেবাংলাদেশের টেকসই জ্বালানির ভবিষ্যৎ গড়তে বিদ্যুৎ বিভাগ আমন্ত্রণ জানাচ্ছে আপনার উদ...
09/10/2026

স্ফুরণ- টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে
বাংলাদেশের টেকসই জ্বালানির ভবিষ্যৎ গড়তে বিদ্যুৎ বিভাগ আমন্ত্রণ জানাচ্ছে আপনার উদ্ভাবনী আইডিয়া নিয়ে এগিয়ে আসতে !
বাংলাদেশ একটি সাহসী লক্ষ্য নির্ধারণ করেছে, ২০৩০ সালের মধ্যে ১০,৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন এবং ১৫% জ্বালানি সাশ্রয় । এই লক্ষ্যে পৌঁছাতে শুধু নীতিমালা যথেষ্ট নয়; প্রয়োজন সেইসব মানুষের আইডিয়া, যারা সেই উজ্জ্বল ভবিষ্যতে বসবাস করবেন।
আর সেখানেই আপনার ভূমিকা!
স্ফুরণ আমন্ত্রণ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীদের, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য আইডিয়া নিয়ে আসার জন্য, দুটি বিভাগে:
নবায়নযোগ্য জ্বালানি - সোলার সমাধান, স্মার্ট সোলার সেচ ও অফ-গ্রিড সিস্টেম, গ্রিড আধুনিকায়ন ও এনার্জি স্টোরেজ, উইন্ড এনার্জি, দেশীয় সোলার প্যানেল, ইনভার্টার উৎপাদন বৃদ্ধি কৌশল এবং এগ্রি-পিভি বা ভাসমান সোলারের মতো জমি-সাশ্রয়ী সমাধান।
জ্বালানি দক্ষতা - ক্যাম্পাস বা কমিউনিটি পর্যায়ে জ্বালানি সাশ্রয়ী উদ্যোগ, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, ক্লিন কুকিং প্রযুক্তি, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণের ডিজিটাল টুল, বৈদ্যুতিক যান ও এর চার্জিং, বিল্ডিং এ জ্বালানি দক্ষতা, ডিমান্ড সাইড এনার্জি ম্যানেজমেন্ট, বিদ্যুৎ সাশ্রয়ী কুলিং, রেট্রোফিট সমাধান, আচরণগত পদ্ধতি, এবং নীতি-সংক্রান্ত প্রস্তাবনা।
কারা অংশ নিতে পারবেন?
গ্রুপ A (শিক্ষার্থী): যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যেকোনো বিভাগের ২ জনের দল
গ্রুপ B (পেশাজীবী): বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো পেশাজীবী (একক)
কী জমা দিতে হবে?
- আপনার আইডিয়া ব্যাখ্যা করে ১,০০০ শব্দের কনসেপ্ট নোট
- ৩ মিনিটের পিচ ভিডিও - ধারণা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে
আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
আপনার আইডিয়া কে সকলের সামনে তুলে ধরার এটাই সুযোগ!
এখনই রেজিস্ট্রেশন করুন: https://seideacontest2026.sreda.gov.bd/

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)য় ৯ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের বিজ্ঞপ্তি।আবেদন ফরম লিংক...
13/08/2026

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)য় ৯ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের বিজ্ঞপ্তি।
আবেদন ফরম লিংকঃ https://forms.gle/7dBTo9VdE8DRmHrNA

15/07/2026

একটি বড় শিল্পকারখানা কি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সফলভাবে উৎপাদন চালাতে পারে? ওয়ালটন দেখিয়ে দিয়েছে, পারে।
গাজীপুরে ওয়ালটনের কারখানায় স্থাপিত ১৯.২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা, যার মধ্যে ১.২৫ মেগাওয়াট ফ্লোটিং সোলার ফ্যাসিলিটি, শুধু তাদের নিজেদের বিদ্যুতের চাহিদাই পূরণ করছে না, সেই সাথে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করছে। এর ফলে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২১.৫ কোটি টাকা সাশ্রয় করছে।
ওয়ালটন প্রমাণ করেছে, পরিবেশবান্ধব উৎপাদন কেবল জলবায়ু সুরক্ষার জন্য নয়, বরং একটি লাভজনক ব্যবসায়িক সিদ্ধান্তও হতে পারে।
ওয়ালটনের এই উদ্যোগ বাংলাদেশের শিল্পখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা প্রমাণ করে যে বৃহৎ উৎপাদন ব্যবস্থাও নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভর করে দক্ষভাবে পরিচালনা করা যায়।




টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আইন, ২০১২-এর সংশোধনী বিষয়ক একটি কর্মশালা ২৯ জুন ২০২৬ তারিখে স্র...
01/07/2026

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আইন, ২০১২-এর সংশোধনী বিষয়ক একটি কর্মশালা ২৯ জুন ২০২৬ তারিখে স্রেডা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব মিজ মিরানা মাহরুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্রেডার মাননীয় চেয়ারম্যান জনাব মোজাফফর আহমেদ, পিএইচডি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্রেডার সদস্য (প্রশাসন) চৌধুরী মোঃ হামিদ আল মাহবুব। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় ৬৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২-এর প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন স্রেডার পরিচালক মোহাম্মদ আল-আমীন। উপস্থাপনায় আইনের বিদ্যমান বিধানসমূহ, প্রস্তাবিত সংশোধনী এবং সংশোধনের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতামত ও মূল্যবান সুপারিশ প্রদান করেন। এসব মতামত আইনটিকে অধিকতর যুগোপযোগী, কার্যকর এবং দেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সহায়ক হবে। কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন যে, অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে আইনটির সংশোধনী চূড়ান্ত হলে স্রেডার প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং দেশে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতার প্রসারে আইনগত ভিত্তি আরও শক্তিশালী হবে।

জ্বালানি ব্যবস্থাপক সনদায়নের প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের (পরীক্ষা) পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
16/06/2026

জ্বালানি ব্যবস্থাপক সনদায়নের প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের (পরীক্ষা) পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

৮ম জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা-২০২৬ এর ফলাফল
24/05/2026

৮ম জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা-২০২৬ এর ফলাফল

স্রেডা'য় ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের নিমিত্ত চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগনের তালিকা।
19/05/2026

স্রেডা'য় ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের নিমিত্ত চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগনের তালিকা।

স্রেডার ৮ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের নিমিত্ত  প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি।
17/05/2026

স্রেডার ৮ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের নিমিত্ত প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি।

স্রেডার ৮ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থিদের তালিকা ও রোল নাম...
17/05/2026

স্রেডার ৮ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থিদের তালিকা ও রোল নাম্বর ।

স্রেডার ৮ম ব্যাচ ইন্টার্ন বাছাই পরীক্ষার তারিখ পরিবর্তন ।
10/05/2026

স্রেডার ৮ম ব্যাচ ইন্টার্ন বাছাই পরীক্ষার তারিখ পরিবর্তন ।

Address

Institute Of Engineers, Bangladesh (9th & 10th Floor) Headquarter, Ramna, Dhaka-1000
Dhaka
1269

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880255110340

Alerts

Be the first to know and let us send you an email when SREDA, Power Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SREDA, Power Division:

Shortcuts

Share