ICB Capital Management Ltd.

ICB Capital Management Ltd. ICB Capital Management Limited
(A Subsidiary of ICB) ICB Capital Management Ltd. is a fully owned subsidiary of Investment Corporation of Bangladesh.

The company obtained license from the Securities and Exchange Commission to act as Issue Manager, Underwriter, Portfolio Manager and to carry out other merchant banking operations under the Securities and Exchange Commission (Merchant Banker and Portfolio Manager) Regulations, 1996. The company was incorporated under the Companies Act, 1994 on 5 December 2000 and obtained registration from the Sec

urities & Exchange Commission on 16 October 2001. The company started its' operation from 01 July, 2002 upon issuance of gazette notification by the government(Notification attached bellow-). The Company has a separate Board of Directors comprising 3 members from the private sector having good academic qualification, expertise and experience in the field of business, finance and investment. The Managing Director of ICB is the Chairman of the Board. The company has excellent working environment being equipped with logistics and computer facilities.

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এর ০৫টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্...
24/08/2026

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এর ০৫টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড প্রসঙ্গে।

রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর আগ্রহী কর্মচারীগণ আইসিবি ক্যাপিটাল ...
16/08/2026

রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর আগ্রহী কর্মচারীগণ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ডিসক্রিশনারী বিনিয়োগ হিসাবের আওতায় চালুকৃত নিরাপদ ও সম্ভাবনাময় ডিজিটাল বিনিয়োগ পণ্য Term Investment Plan (TIP) এ বিনিয়োগ হিসাব খোলায় আইসিএমএল এর পক্ষ থেকে তাঁদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সুবর্ণ জয়ন্তীর পথে আইসিবি—গৌরবময় ৫০ বছরের অগ্রযাত্রা।
12/08/2026

সুবর্ণ জয়ন্তীর পথে আইসিবি—গৌরবময় ৫০ বছরের অগ্রযাত্রা।

আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার গৌরবময় অগ্রযাত্রার ৫০ (পঞ্চাশ) বছর পূর্ণ করতে যাচ্ছে। আইসিবি’র “সুবর্ণ জয়ন্তী” স্মরণীয় করে রাখার লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আইসিবি’র প্রধান কার্যালয় বিডিবিএল ভবনে আইসিবি’র ৫০ বছর পূর্তি “সুবর্ণ জয়ন্তী”এর কাউন্টডাউন টাইমার প্রদর্শন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচিতে আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি'র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীগণের আগ্রহের প্রেক্ষিতে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড-এ চালু হয়েছে। সুদ-মুক্ত বিনিয়োগ স্কীম টিআইপি- '...
11/08/2026

বিনিয়োগকারীগণের আগ্রহের প্রেক্ষিতে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড-এ চালু হয়েছে।

সুদ-মুক্ত বিনিয়োগ স্কীম টিআইপি- 'সমৃদ্ধি'।

আজই শুরু করুন,🎯🎯

➡️ সুদ-মুক্ত বিনিয়োগ

➡️ গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ।

To open an account, please visit the following link:

https://investor.icml.gov.bd/tip/ac-open

Regards,
ICML

Weekly Market Review
09/08/2026

Weekly Market Review

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) দেশের সাধারণ জনগণকে অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্তর্ভুক্তকরণ এবং মার্চেন্ট ...
16/07/2026

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) দেশের সাধারণ জনগণকে অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্তর্ভুক্তকরণ এবং মার্চেন্ট ব্যাংকিং সেবাকে গণমুখীকরণের লক্ষ্যে ডিসক্রিশনারি বিনিয়োগ হিসাবের আওতায় গত ১৪ জুলাই, ২০২৬ তারিখে আইসিএমএল প্রধান কার্যালয় গ্রিণ সিটি এজ ভবন (৬ষ্ঠ তলা), ৮৯, কাকরাইল, ঢাকা-১০০০ এ সুদমুক্ত সিকিউরিটিজ সম্বলিত বিনিয়োগ স্কীম টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান, টিআইপি- “সমৃদ্ধি” এর শুভ উদ্বোধন করা হয়। আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল এর চেয়ারম্যান জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ নূরুল হুদা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয় এর যুগ্ম সচিব মিসেস ফরিদা ইয়াসমিন ও উপ-সচিব মিসেস ফারজানা জাহান এবং আইসিএমএল এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ। এছাড়া, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, আইসিবি’র মহাব্যবস্থাপকগণ, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শ্রেণী-পেশার অতিথি, গণমাধ্যমের কর্মী, বিনিয়োগকারীগণ এবং আইসিএমএল এর কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিপূর্ণ ডিজিটাল সেবা টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) এর সহজাত পণ্য টিআইপি- সঞ্চিতা, টিআইপি-স্বদেশ এবং টিআইপি-সংকল্প এর একই নিয়মে টিআইপি-“সমৃদ্ধি”তে মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক/বাৎসরিক/এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট মেয়াদের (৩বছর/ তদুর্দ্ধ) জন্য বিনিয়োগের সুযোগ আছে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে আইসিএমএল কর্তৃক আলোচ্য সুদমুক্ত বিনিয়োগ স্কীম টিআইপি- “সমৃদ্ধি” পণ্যটি চালু করা হয়েছে। যে কেউ
https://investor.icml.gov.bd/tip/ac-open
এই লিংকে গিয়ে Online এ হিসাব খুলতে পারবেন।

পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে অ্যাডভাইজ...
01/07/2026

পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে অ্যাডভাইজরি চুক্তি স্বাক্ষর।

পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর সাথে ০১ জুলাই ২০২৬ তারিখে অ্যাডভাইজরি চুক্তি স্বাক্ষর করেছে। চলমান ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আইসিএমএল কোম্পানিটিকে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। চুক্তিতে পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব তৌফিকুর রহমান এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন স্বাক্ষর করেন।
পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড দেশীয়ভাবে উচ্চমানের এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, ওয়াটার ফিল্টারসহ বিভিন্ন ধরণের অটোমোটিভ ও শিল্প খাতে ব্যবহৃত ফিল্ট্রেশন পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। আধুনিক প্রযুক্তি, মানসম্মত কাঁচামাল এবং দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারে গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ করে আমদানি নির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড এর পরিচালক মিসেস সোহানি রহমান এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Green City Edge (5th & 6th Floor), 89, Kakrail
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when ICB Capital Management Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ICB Capital Management Ltd.:

Shortcuts

Share