02/09/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির "যুগ্ম সাধারণ সম্পাদক" হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জনাব আফসারুল ইসলাম শাওনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে-এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার দিকনির্দেশনায় ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার সফল নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হোক-এই আমাদের প্রত্যাশা।
পেশাগত পরিচিতি:
জনাব আফসারুল ইসলাম শাওন একজন দক্ষ প্রকৌশলী ও সংগঠক। বর্তমানে তিনি আকিজ ফার্মেসি, কনসার্ন অব আকিজ রিসোর্স-এ প্রকল্প প্রধান (Project Lead) হিসেবে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তাঁর পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্ব ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-কে আরও সমৃদ্ধ, গতিশীল ও সেবামুখী সংগঠন হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
মানবতার জন্য
আসুন, একসাথে এগিয়ে যাই মানবতার কল্যাণে।