HIGHWAY POLICE

HIGHWAY POLICE মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তায় হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশের প্রধান হচ্ছেন ০১ জন অতিরিক্ত আইজি (Additional Inspector General),
০৫ জন ডিআইজি (Deputy Inspector General)
০৯ জন অতিঃ ডিআইজি (Addl. Deputy Inspector General),
০১ জন পুলিশ সুপার (Superintendent of Police ) (প্রশাসন ও প্লানিং),
০১ জন অতিঃ পুলিশ সুপার (addl. Superintendent of Police) (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স), এবং

০২ জন সহকারী পুলিশ সুপার (Assistant Superintendent of Police)


হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোলরুমঃ
ফোনঃ 02-58957911, 01320-182598
ফ্যাক্সঃ 02-58952823

কুমিল্লা রিজিয়ন কন্ট্রোল রুমঃ
ফোনঃ 081-61036, 01720-169409, 01320-183598
ফ্যাক্স 081-61038

গাজীপুর রিজিয়ন কন্ট্রোল রুমঃ
ফোনঃ 01320-183098

বগুড়া রিজিয়ন কন্ট্রোল রুমঃ
ফোনঃ 051-69660, 01320-184098
ফ্যাক্সঃ 051-69670

মাদারীপুর রিজিয়ন কন্ট্রোল রুমঃ
ফোনঃ 0631-66862, 01320-184598

হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত: আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্...
25/08/2026

হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:

আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয়।

বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।

বিদায়ী অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের কর্মকর্তাগন আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের প্রশংসা করা হয়। বিদায়ী অতিথির কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। বিদায়ী অতিথি তার বক্তব্যে হাইওয়ে পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী অতিথিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় হাইওয়ে পুল...
20/08/2026

হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব ফরিদা ইয়াসমিন, বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মীর মোদদাছ্ছের হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পশ্চিম), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন; জনাব মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন;

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ সুপার (প্রশাসন-ভারপ্রাপ্ত) )

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তাদের প্রতি তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। বক্তব্য প্রদানকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, মানবিক গুণাবলি, নেতৃত্বের সক্ষমতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী অতিথিগণ তাঁদের বক্তব্যে হাইওয়ে পুলিশের কর্মকালীন সময়ে সহকর্মীদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রম ও সাফল্য অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি: হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুলাই/২০২৬) পর্যালোচনা সভা অ...
20/08/2026

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি: হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুলাই/২০২৬) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় জুন-জুলাই/২০২৬ এবং জুলাই/২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় হাইওয়ে পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধ, যানজট নিরসন, যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর "অটো ফাইন সিস্টেম" উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী:সড়ক নিরাপত্তা নিশ্চ...
18/08/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর "অটো ফাইন সিস্টেম" উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী:

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সকাল ১১টায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সিস্টেম, মেঘনাঘাট, নারায়ণগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে "এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম" এর শুভ উদ্বোধন করেন জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন; জনাব আজহারুল ইসলাম মান্নান, এমপি, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩; জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফারুক আহমেদ, অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাইওয়ে ব্যবস্থাপনা ও সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের প্রতিনিধিবৃন্দসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘অটো ফাইন সিস্টেম’-এর আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। শনাক্তকৃত যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য প্রেরণ করা হবে এবং নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। একই সঙ্গে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ‘অটো ফাইন সিস্টেম’ হাইওয়ে পুলিশের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশসড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্...
16/08/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ।

আগামী ১৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানাসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যবস্থার আওতায় মহাসড়কে স্থাপিত আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। শনাক্তকৃত যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক হস্তক্ষেপ কমিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১,৪২৭টি ক্যামেরার মাধ্যমে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও যানবাহন চলাচল মনিটরিং করা হয়ে থাকে।

এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সম্মানিত যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, চালকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছে হাইওয়ে পুলিশ।

অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের কুমিল্লা রিজিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত:গত ৩০ জ...
01/08/2026

অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের কুমিল্লা রিজিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত:

গত ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পরিদর্শন করেন এবং দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সভা ও পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

দুপুর ১২:০০ ঘটিকায়, কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে নিমসার বাজারের যানজট নিরসন বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ সুপার, এলজিইডি (LGED) এবং সড়ক ও জনপথ (Roads and Highways) বিভাগের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মহাসড়কে যানজট নিরসনে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনা সভা শুরুর পূর্বে কুমিল্লায় যাওয়ার পথে অ্যাডিশনাল আইজি মহোদয় নিমসার বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার বিদ্যমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা ও যান চলাচল নির্বিঘ্ন রাখা যায়।

পরবর্তীতে দুপুর ২:০০ ঘটিকায়, কুমিল্লা সার্কিট হাউজে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে শৃঙ্খলা, পেশাদারিত্ব, মহাসড়কের নিরাপত্তা, যানজট নিরসন এবং ডাকাতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (পূর্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম; পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান; অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন জনাব কীর্তিমান চাকমা; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব তারিক লতিফ; সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল, কুমিল্লা জনাব মো. আনোয়ার হোসাইন সাঈদী; এছাড়াও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জগণ এবং হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অ্যাডিশনাল আইজি মহোদয় হাইওয়ে পুলিশের সদস্যদের পরিমিতিবোধ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং, মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বিকেল ৩:৩০ ঘটিকায়, কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লাস্থ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি জানান, চলতি মাসের মধ্যেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা (অটোফাইন) কার্যক্রম চালু করা হবে। সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সড়ক নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত:সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআ...
29/07/2026

সড়ক নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত:

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও দৈনিক সমকাল-এর যৌথ উদ্যোগে ‘সড়ক নিরাপত্তা: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক আজ (২৯ জুলাই ২০২৬, বুধবার) সমকাল কার্যালয় (টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান, অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শাহেদ মুহাম্মদ আলী, সম্পাদক, দৈনিক সমকাল।

বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন—
▪️ দক্ষ ও দায়িত্বশীল চালক তৈরির লক্ষ্যে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত ড্রাইভার প্রস্তুত নিশ্চিত করতে হবে।
▪️ নতুন সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রকল্প ও অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
▪️মহাসড়কে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ প্রতিরোধে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
▪️আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

গোলটেবিল বৈঠকে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"আজ ২৩ জুলাই ২০২৬ খ্রি: হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন/২০২৬) পর্যালোচনা সভা অনু...
23/07/2026

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"

আজ ২৩ জুলাই ২০২৬ খ্রি: হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন/২০২৬) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় মে-জুন/২০২৬ এবং জুন/২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসন-কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে জনাব ফারুক আহমেদ এর যোগদান।বাংলাদেশ পুলিশের একজন পেশাদার কর্মকর্তা জনাব...
09/07/2026

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে জনাব ফারুক আহমেদ এর যোগদান।

বাংলাদেশ পুলিশের একজন পেশাদার কর্মকর্তা জনাব ফারুক আহমেদ বাংলাদেশ হাইওয়ে পুলিশ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

জনাব ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।

তিনি ৪ জুন ২০২৬ তারিখে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।

হাইওয়ে পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্য নবাগত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সড়ক পরিবহনের সহিত সংশ্লিষ্ট সকল মালিক-শ্রমিক সংগঠনসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"আজ ২৫ জুন ২০২৬ খ্রি: দিনব্যাপী হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (মে/২০২৬) পর্যালোচনা ...
25/06/2026

"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"

আজ ২৫ জুন ২০২৬ খ্রি: দিনব্যাপী হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (মে/২০২৬) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন) জনাব হাবিবুর রহমান খান মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় এপ্রিল-মে/২০২৬ এবং মে/২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি (প্রশাসন) মহোদয় মাঠপর্যায়ের সকল কর্মকর্তার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে প্রয়োজনীয় নির্দেশনা ও মূল্যবান মতামত ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Address

৩৪, শাহজালাল এভিনিউ, সেক্টর # ৪, উত্তরা, ঢাকা।
Dhaka
১২৩০

Alerts

Be the first to know and let us send you an email when HIGHWAY POLICE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share