সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, Political organisation, University of Dhaka, Dhaka.

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জোন ৬ (ঢাকা অঞ্চল)-এর দুই দিনব্যাপী 'আঞ্চলিক শিক্ষা শিবির'। সক...
20/08/2026

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জোন ৬ (ঢাকা অঞ্চল)-এর দুই দিনব্যাপী 'আঞ্চলিক শিক্ষা শিবির'। সকলকে যুক্ত হওয়ার আহ্বান।

https://www.ajkerpatrika.com/politics/ajphku8trhlsa
18/08/2026

https://www.ajkerpatrika.com/politics/ajphku8trhlsa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থ.....

https://www.google.com/amp/s/www.jagonews24.com/amp/1148454
18/08/2026

https://www.google.com/amp/s/www.jagonews24.com/amp/1148454

নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পরিবেশ থাকা জরুরি। প্রশাসনের যে কোনো সিদ্ধান্ত ও কর্ম...

https://www.jugantor.com/campus/1142196
18/08/2026

https://www.jugantor.com/campus/1142196

বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পরিবেশ থাকা জরুরি। প্রশাসনের

‎ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ...
18/08/2026

‎ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে একজন আবাসিক শিক্ষার্থীকে হল অফিসে কর্মচারীদের সহায়তায় মানসিক নির্যাতন ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

‎সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, “বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পরিবেশ থাকবে এটাই প্রত্যাশিত। প্রশাসনের যেকোনো সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের ব্যাপারে একজন শিক্ষার্থীর যৌক্তিক সমালোচনা করার অধিকার রয়েছে। সমালোচনার কারণে কোন শিক্ষার্থীকে মানসিক নির্যাতন বা হুমকি দেওয়ার ঘটনা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত দিনের নিপীড়নমূলক পরিস্থিতির পরিবর্তন ঘটবে এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা।”

‎‎নেতৃবৃন্দ বলেন, “ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের টালবাহানা না করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অবিলম্বে প্রকৃত ঘটনার তদন্ত ও যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

‎নেতৃবৃন্দ সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান। একই সাথে তাঁরা হলে ছাত্রদল-ছাত্রশিবির কর্তৃক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির তীব্র নিন্দা জানান।

‎বার্তা প্রেরক-
‎রাজেকুজ্জামান জুয়েল
‎সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি
‎যোগাযোগ: ০১৯৮০-৮০৬৫৫১

সংবাদ বিজ্ঞপ্তি‎১১ আগস্ট, ২০২৬‎‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি’র (NTRC) কাছেই রাখতে হবে‎সরকার...
11/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
‎১১ আগস্ট, ২০২৬

‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি’র (NTRC) কাছেই রাখতে হবে

সরকার ‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা NTRC’র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এই সংবাদ প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ হয়। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং রাজনৈতিক সংগঠন এর তীব্র প্রতিবাদ জানায়।

‎এর প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “২০১৫ সালে NTRC’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ চালু হয়। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের সুযোগ অনেকাংশে কমেছিল। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই নিয়োগব্যবস্থা। বিদ্যমান এই নিয়োগ পদ্ধতি বাতিল করে আবার ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা পুরনো দুর্নীতির পথকে উন্মুক্ত করবে।”

‎তাঁরা আরো বলেন, “ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় যদি স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে যোগ্যতা ও মেধার পরিবর্তে অর্থ, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত যোগাযোগ ও স্থানীয় প্রভাব নিয়োগের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। এতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার প্রার্থীর মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হবে না এবং নিয়োগপ্রত্যাশী তরুণদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হবে। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হবে, যা শিক্ষাব্যবস্থার উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলবে।”

‎তাঁরা আরো বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে NTRC কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা পুরোপুরি নিখুঁত নয়। কিন্তু অনিয়মের সমাধান হিসেবে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং NTRC’র নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা ও জটিলতা চিহ্নিত করে তা সংস্কার, আরও স্বচ্ছতা নিশ্চিত এবং নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।”

‎তারা আরও যুক্ত করেন, “দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার তরুণ দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন। নিয়োগের প্রতিটি ক্ষেত্রে যদি স্বচ্ছ প্রতিযোগিতামূলক ব্যবস্থা সংকুচিত করে স্থানীয় প্রভাবশালী মহলের হাতে নিয়োগের ক্ষমতা তুলে দেওয়া হয়, তাহলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট আরও গভীর হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের পরিবর্তে অনিয়ম, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে, যার দীর্ঘমেয়াদী ক্ষতি বহন করতে হবে গোটা সমাজকে।”

‎নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে অভিবাদন জানিয়ে উল্লেখ করেন, এই ধরনের দূর্নীতিমূলক সিদ্ধান্ত যে ছাত্রসমাজ মেনে নিতে রাজি নয় তা গতকাল সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

‎বার্তা প্রেরক—
‎অরূপ দাস শ্যাম
‎দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
‎যোগাযোগ: ০১৬৮৪-২৭৭৪০৮

আজ ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিলসহ ৩ দফা দাবিতে রাজু ভাস্কর্য অবরোধবাসিনী 'র আহ্বানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে...
10/08/2026

আজ ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিলসহ ৩ দফা দাবিতে রাজু ভাস্কর্য অবরোধবাসিনী 'র আহ্বানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মোজাম্মেল হক। আরও বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠন, নারী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষকবৃন্দ।

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে Socialist Students’ Front ...
06/08/2026

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজন "জুলাই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান"।

৬জুলাই ২০২৬
স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

06/08/2026

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজন "জুলাই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান"।

৬জুলাই ২০২৬
স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসগুলোতে ছাত্রদল-শিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার প্রতিবাদে বিক্ষোভ...
05/08/2026

ক্যাম্পাসগুলোতে ছাত্রদল-শিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুক্ত হোন।

৫ আগস্ট, ২০২৬
বুধবার, বিকাল ৪:৩০ টা
সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য

Address

University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:

Shortcuts

Share