India in Bangladesh (High Commission of India, Dhaka)

India in Bangladesh (High Commission of India, Dhaka) This is the Official page of the High Commission of India, Dhaka.

19/08/2026

মাহানসার জেলা, ঝুনঝুনু , রাজস্থানে আর্ট অ্যান্ড ম্যাটেরিয়াল হেরিটেজ (এঅ্যান্ডএমএইচ), ইনট্যাক সোনে কি দোকান-এর অসাধারণ নান্দনিক জগতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যেখানে স্থাপত্য ও চিত্রকলা একত্রিত হয়ে একটি বহুস্তরীয় সমৃদ্ধ ঐতিহ্যের এক অনন্য পরিসর সৃষ্টি করেছে।

অভ্যন্তরীণ সজ্জায় ফুটে উঠেছে নানা ধরণের আকর্ষণীয় বিষয়বস্তু ও নকশার বৈচিত্র্য:

১. ভগবান পার্শ্বনাথ ও ভগবান ঋষভনাথের উপসর্গ
২. চার কুমার, দেবী সরস্বতী এবং ঋষিগণ
৩. অলংকৃত চিত্রিত ছাদ
৪. রাজকীয় শোভাযাত্রা
৫. রামায়ণ-এর দৃশ্যাবলি
৬. টিয়া পাখি ও ফুলসহ জীবনবৃক্ষ-এর নকশা
৭. ফুলের অলংকরণসহ খিলান
৮. রাম ও লক্ষ্মণের অসুর বধ
৯. কৃষ্ণের হোলি খেলা
১০. রামায়ণ থেকে সীতা স্বয়ংবর
১১. ফুলের বিশদ নকশা এবং আলংকারিক তোরণ

এই চিত্রাঙ্কিত পৃষ্ঠতলগুলো সম্মিলিতভাবে স্থাপত্যকে বিশ্বাস, পুরাণ, রাজকীয় জীবন ও কারুশিল্পের এক দৃশ্যমান সংগ্রহশালায় রূপান্তরিত করেছে।

সোনে কি দোকান-এ, দেয়ালগুলো শুধু একটি স্থানকে সাজিয়ে তোলার কাজই করে না, বরং গল্পগুলোকেও সংরক্ষণ করে।

***

Art & Material Heritage (A&MH), INTACH brings attention to the remarkable visual world of Sone ki Dukan in Mahansar district, Jhunjhunu, Rajasthan, where architecture and painted art come together to create a richly layered heritage space.

The interiors unfold through a striking range of themes and motifs:

1.⁠ ⁠Upsarg of Lord Parshwanath and Lord Rishabhanath
2.⁠ ⁠The Four Kumaras, Goddess Saraswati, and sages
3.⁠ ⁠Ornate painted ceilings
4.⁠ ⁠Royal processions
5.⁠ ⁠Scenes from the Ramayana
6.⁠ ⁠Tree of Life motifs with parrots and flowers
7.⁠ ⁠Cusped arches with floral ornamentation
8.⁠ ⁠Ram and Lakshman slaying demons
9.⁠ ⁠Krishna playing Holi
10.⁠ ⁠Sita Swayamvar from the Ramayana
11.⁠ ⁠Intricate floral designs and decorative arches

Together, these painted surfaces transform the architecture into a visual archive of faith, mythology, courtly life, and craftsmanship.

At Sone Ki Dukan, the walls do more than decorate a space, they preserve stories.

ভারত যখন বিশ্বমঞ্চে কথা বলে, তখন সে তার পরম্পরাকে ধারণ করে। 🌍🧵 “টেক্সটাইল ডিপ্লোম্যাসি” হলো ভারতের সফট পাওয়ারগুলোর মধ্য...
19/08/2026

ভারত যখন বিশ্বমঞ্চে কথা বলে, তখন সে তার পরম্পরাকে ধারণ করে। 🌍🧵

“টেক্সটাইল ডিপ্লোম্যাসি” হলো ভারতের সফট পাওয়ারগুলোর মধ্যে অন্যতম সূক্ষ্ম, অথচ গভীর একটি রূপ। রাষ্ট্রপ্রধানের দেশীয় আদিবাসী তাঁতশিল্পের পৃষ্ঠপোষকতা হোক, হাতে বোনা খাদির জন্য বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়াই হোক, কিংবা আমাদের সাংস্কৃতিক দূতগণ কর্তৃক বৈশ্বিক রেড কার্পেটে ঐতিহ্যবাহী রেশমি পোশাক তুলে ধরাই হোক—ভারত তার হস্তচালিত তাঁতশিল্পের মাধ্যমে গর্বের এক বার্তা তুলে ধরে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) সেই লক্ষ লক্ষ সুদক্ষ তাঁতশিল্পীগণকে সম্মান জানাচ্ছে, যাঁদের অক্লান্ত হাতের বুননে তৈরি হওয়া সুতো ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করে।

***

When India speaks on the global stage, it wears its heritage. 🌍🧵

“Textile Diplomacy” is one of India’s most subtle, yet profound forms of soft power. Whether it is the Head of State championing indigenous tribal weaves, world leaders uniting in hand-spun Khadi, or our cultural ambassadors bringing classic silks to the global red carpet- India makes a statement of pride with its handlooms.

Indian Council for Cultural Relations honors the millions of master weavers whose tireless hands craft the threads that bind India to the world.

19/08/2026

কেরলের ঐতিহ্যবাহী নৌকাবাইচ মৌসুমের রোমাঞ্চ উপভোগ করুন, যেখানে নেহেরু ট্রফি বোট রেস, আরানমুলা উত্রাট্টাথি বোট রেস ও পায়িপ্পাদ বোট রেস ওনামের মৌসুমে ঐতিহ্য, উত্তেজনা ও একাত্মতার চেতনায় কেরলের ব্যাকওয়াটারকে প্রাণবন্ত করে তোলে।

বৈঠার ছন্দ আপনাকে নিয়ে যাক ঈশ্বরের আপন দেশের হৃদয়ে।

***

Experience the thrill of Kerala’s iconic boat race season, where the Nehru Trophy Boat Race, Aranmula Uthrattathi Boat Race and Payippad Boat Race bring the backwaters alive during the Onam season with tradition, excitement and the spirit of togetherness.

Let the rhythm of the oars lead you to the heart of God’s Own Country.

19/08/2026

ভারতীয় রেলওয়ে প্রকৃতির ছন্দে এগিয়ে চলেছে 🚊🇮🇳🌿

***

Indian Railways moving with nature’s rhythm🚊🇮🇳 🌿

ভারতীয় হাই কমিশন, ঢাকা ১৮ আগস্ট ২০২৬-এ একটি বিজনেস রিসেপশনের আয়োজন করে, যেখানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সি...
19/08/2026

ভারতীয় হাই কমিশন, ঢাকা ১৮ আগস্ট ২০২৬-এ একটি বিজনেস রিসেপশনের আয়োজন করে, যেখানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সফররত প্রতিনিধিদল ও বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সদস্যগণ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এবং ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অর্থপূর্ণ মতবিনিময়ের উদ্দেশ্যে একত্রিত হন।

হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী যুবসমাজের অভিন্ন আকাঙ্ক্ষাসমূহ ও উভয় দেশের উন্নয়ন-বিষয়ক লক্ষ্যসমূহের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি এই আকাঙ্ক্ষাসমূহকে সুযোগে রূপান্তরিত করার ক্ষেত্রে, টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তাৎপর্যপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল বক্তব্য প্রদান করেন। সিআইআই-এর মহাপরিচালক শ্রী চন্দ্রজিৎ ব্যানার্জীও এই আয়োজনে বক্তব্য প্রদান করেন।

***

The High Commission of India in Dhaka hosted a Business Reception on 18 August 2026, bringing together the visiting delegation from the Confederation of Indian Industry (CII) and leading members of the business community in Bangladesh for meaningful interactions aimed at advancing bilateral economic and commercial cooperation and fostering stronger business-to-business linkages between India and Bangladesh.

High Commissioner Mr. Dinesh Trivedi highlighted the shared aspirations of the youth and the development goals of both countries. He underscored the important role of businesses in translating these aspirations into opportunities, building enduring partnerships and fostering long-lasting ties between India and Bangladesh.

Hon’ble State Minister for Foreign Affairs Ms. Shama Obaed Islam graced the occasion and delivered the keynote speech. CII Director General, Mr. Chandrajit Banerjee also addressed the gathering.

Department of Commerce, GoI
Ministry of External Affairs, Government of India
DDNewsLive
Press Information Bureau - PIB, Government of India
Confederation of Indian Industry

18/08/2026

🇮🇳 আসুন, এ বি এম মাহমুদুল হাসানের মুখ থেকেই তাঁর ভারতের গল্পটি শুনি! ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এবং বিওয়াইডি ২০১৯-এর প্রাক্তন সদস্য মাহমুদুল হাসান তাঁর ভারত ভ্রমণের সেইসব অভিজ্ঞতা ও স্মৃতিগুলো তুলে ধরেছেন, যা দেশটির সঙ্গে তাঁর সম্পর্ককে সত্যিই বিশেষ করে তুলেছিল।

***

🇮🇳 Let’s hear the India story of A B M Mahmodul Hasan, in his own words! Executive Director of Youth Planet and a BYD 2019 alumnus, Mahmodul Hasan shares the experiences and memories from his journey in India that made his connection with the country truly special.

Ministry of External Affairs, Government of India
Dr S. JaishankarIndian Council For Cultural Relations
ICCR in BangladeshDDNewsLivePress Information Bureau - PIB, Government of India

⚠️ ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকুনভারতীয় হাই কমিশন, ঢাকার নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদন...
17/08/2026

⚠️ ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকুন
ভারতীয় হাই কমিশন, ঢাকার নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদনকারীগণের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাঁদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।
অনুগ্রহ করে অত্যন্ত সতর্ক থাকুন:
🔴 যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।
🔴 মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প/তথ্য সম্বলিত পাসপোর্ট বা নথিপত্র জমা দেবেন না। ভিসা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সময়ে এই ধরণের জালিয়াতি শণাক্ত করা হয়ে থাকে।
🔴 জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্রসমূহ বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।
🔴 ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা দেবেন না।
আবেদনকারীগণকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যদি কেউ আপনাকে এই ধরণের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, অথবা আপনি কোনো প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি [email protected]এ জানান।
সতর্ক থাকুন। এজেন্টদেরকে আপনার টাকা, পাসপোর্ট বা ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে দেবেন না।
***
Beware of visa agents & touts
The High Commission of India, Dhaka has come across instances where unscrupulous agents have taken money from applicants and placed fake Indian immigration stamps and fake visa stamps of other countries in their passports.
Please be extremely cautious:
🔴 Do not trust agents who promise guaranteed visas or easy approvals. There are no shortcuts in the visa process.
🔴 Do not submit passports or documents containing false, fabricated or altered stamps/information. Such fraud is detected during the visa verification process.
🔴 Applications involving fraudulent or altered documents will be rejected and will have consequences for future visa applications.
🔴 Do not make payments to agents or touts claiming they can influence the visa process.
Applicants are advised to follow the established visa procedures and provide genuine and accurate information and documents.
If you have been approached by anyone offering such services, or are aware of fraudulent activities, please report the matter to: [email protected]
Stay alert. Do not let touts put your money, passport or future travel plans at risk.

16/08/2026

কুইজের বিজয়ী, শ্রী সীমান্ত রায়কে অভিনন্দন, যাঁকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ভারতীয় হাই কমিশন, ঢাকায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 🇮🇳

-এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ইতিহাস অন্বেষণ করার অভিজ্ঞতা তুলে ধরে শ্রী সীমান্ত স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ১৫ আগস্ট ভারতীয় হাই কমিশন, ঢাকায় তাঁর সফর এবং সেখানে পাওয়া উষ্ণতা ও আতিথেয়তার কথা আন্তরিকভাবে ব্যক্ত করেন। শিক্ষা, বন্ধুত্ব ও ভারত-বাংলাদেশ বন্ধনের এক চমৎকার উদ্‌যাপন! 🇮🇳🇧🇩

***

Congratulations to Mr Shimanta Roy, quiz winner, who was felicitated at the High Commission of India, Dhaka on India’s 80th Independence Day. 🇮🇳

Sharing his experience of exploring Indian culture and history through , Mr Shimanta speaks warmly of his visit to HCI, Dhaka on 15 August for the Independence Day celebrations and the warmth and hospitality he experienced. A wonderful celebration of learning, friendship and India-Bangladesh ties! 🇮🇳🇧🇩

Ministry of External Affairs, Government of India
Ministry of Culture, Government of India
Indian Council For Cultural Relations
ICCR in Bangladesh

⚠️ ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকুনভারতীয় হাই কমিশন, ঢাকার নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদন...
16/08/2026

⚠️ ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকুন

ভারতীয় হাই কমিশন, ঢাকার নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদনকারীগণের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাঁদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।

অনুগ্রহ করে অত্যন্ত সতর্ক থাকুন:

🔴 যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।

🔴 মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প/তথ্য সম্বলিত পাসপোর্ট বা নথিপত্র জমা দেবেন না। ভিসা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সময়ে এই ধরণের জালিয়াতি শণাক্ত করা হয়ে থাকে।

🔴 জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্রসমূহ বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।

🔴 ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা দেবেন না।

আবেদনকারীগণকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

যদি কেউ আপনাকে এই ধরণের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, অথবা আপনি কোনো প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি [email protected]এ জানান।

সতর্ক থাকুন। এজেন্টদেরকে আপনার টাকা, পাসপোর্ট বা ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে দেবেন না।

***

Beware of visa agents & touts

The High Commission of India, Dhaka has come across instances where unscrupulous agents have taken money from applicants and placed fake Indian immigration stamps and fake visa stamps of other countries in their passports.

Please be extremely cautious:

🔴 Do not trust agents who promise guaranteed visas or easy approvals. There are no shortcuts in the visa process.

🔴 Do not submit passports or documents containing false, fabricated or altered stamps/information. Such fraud is detected during the visa verification process.

🔴 Applications involving fraudulent or altered documents will be rejected and will have consequences for future visa applications.

🔴 Do not make payments to agents or touts claiming they can influence the visa process.

Applicants are advised to follow the established visa procedures and provide genuine and accurate information and documents.

If you have been approached by anyone offering such services, or are aware of fraudulent activities, please report the matter to: [email protected]

Stay alert. Do not let touts put your money, passport or future travel plans at risk.

16/08/2026

ভারতীয় হাই কমিশন, ঢাকায় ৮০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের এক ঝলক 🇮🇳

ভারতীয় কমিউনিটির ৮০০ জনেরও বেশি সদস্য এবং বিশিষ্ট বাংলাদেশি নাগরিকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই উদ্‌যাপনে আরও অন্তর্ভুক্ত ছিল ১৫ আগস্টের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আয়োজিত বিকেজে কুইজ ও Viksit Bharat@2047 চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীগণকে সংবর্ধনা প্রদান।

***

A glimpse of the 80th Independence Day celebrations at the High Commission of India, Dhaka 🇮🇳

With 800+ members of the Indian community, and prominent Bangladeshi citizens joining the celebrations, the occasion also featured the felicitation of winners of the BKJ Quiz and Viksit Bharat@2047 Painting Competition, held as part of the run-up to 15 August.

Ministry of External Affairs, Government of India PMO India Dr S. Jaishankar
Press Information Bureau - PIB, Government of India
DDNewsLive
Ministry of Culture, Government of India

Address

Plot No. 1-3, Park Road, Baridhara
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Telephone

+880255067301

Alerts

Be the first to know and let us send you an email when India in Bangladesh (High Commission of India, Dhaka) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to India in Bangladesh (High Commission of India, Dhaka):

Shortcuts

Share