It is well known that the whole world including Bangladesh is AGEING. Researchers estimated that on 2050 one out of five persons in the world will be aged and the older population will cross the child population! The life expectancy of Bangladeshi population has increased to 70.1 years showing rapid increase of the elderly population over the years. Presently there are nearly 1 crore 30 lac older
persons (60+) in Bangladesh. Considering the size of the population, scarcity of resources, existing poverty, insufficient health facilities and absence of social security, care arrangement etc., ageing has become a major challenge in Bangladesh. To meet this challenge, inter-generational linkage and involvement of young generation in age care and support is necessary. Some organizations help older people claim their rights, challenge discrimination, so that they can lead a dignified, secure, active and healthy life. Young generation can help this initiative for the community to a great extent. They should also understand the consequence of aging as a preparation for their own.
আমাদের দেশে ১ কোটি ৪০ লক্ষ ষাটঊর্ধ্ব প্রবীণ আছে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। ধারণা করা হচ্ছে ২০৫০ সালে বিশ্বে প্রতি ৫ জনে এক জন হবে প্রবীণ । আগামী ২০৫০ সালে জাপানের মোট জনসংখ্যার অর্ধেকই হবে প্রবীণ। দিন দিন প্রবীণদের পুনর্বাসন একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেশের প্রবীণরা কেমন আছে এটা কি আমরা ভেবে দেখেছি? দিন দিন প্রবীণ নিবাসের সংখ্যা বাড়ছে এটা কি ভালো লক্ষণ ? আমাদের প্রবীণরা কি ঠিক মত সেবা ও শ্রদ্ধা -সম্মান পাচ্ছে?
আমরা তথা তরুণদের ক্ষমতা অসীম,
১। আমরা পারি প্রতিটি পাড়া মহল্লায় প্রবীণদের সহযোগিতায় এক হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে।
২। আমরা পারি প্রবীণদের সঙ্গ দিতে, তাদেরকে দেখভাল, পরিচর্যা, হাঁসপাতালে আনা নেওয়া করতে ।
৩। আমরা পারি প্রবীণদের প্রতি বৈষম্য দূর করে তাদের শ্রদ্ধা সম্মান নিশ্চিত করতে।
আমরা আর কি কি করতে পারি, কি ভাবে করতে পারি , শুনতে চাই আপনার কাছে , আপনাদের কাছে। প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ত্ব নিশ্চিত করতে আমরা অচিরেই একটি যুব সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। এতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি কামনা করছি।
সবাইকে একদিন প্রবীণ হতে হবে। আমরা আশা করি এই মহৎ কাজের মাধ্যমে আপনি আপনার সুন্দর বার্ধক্যের প্রস্তুতি নেবেন।