Jobike

Jobike Jobike is first ever on demand dock less bike sharing service in Bangladesh.
(1)

01/07/2026

প্রিয় চবি শিক্ষার্থীবৃন্দ,
আমাদের টেস্টিং ফেজের ফ্রি রাইড সুবিধাটি শেষ হচ্ছে। ১,০০০ এরও বেশি রেজিস্ট্রেশন হওয়ায় এবং ই-বাইক সীমিত থাকায় সব শিক্ষার্থী যেন সমান সুযোগ পান, সেজন্য এখন থেকে রিচার্জের মাধ্যমে রাইড করতে হবে।

আগামী কাল থেকে নতুন নিয়ম ও রিচার্জ পলিসি:

প্রথমবার রিচার্জ: অ্যাপে প্রথম রাইড শুরু করার জন্য প্রথমবার ৫০ টাকা রিচার্জ করতে হবে।

দৈনিক লিমিট: এরপর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২০ টাকা রিচার্জ করা যাবে।

রিচার্জ পয়েন্ট: সরাসরি শহীদ মিনার পার্কিং স্পটে আমাদের প্রতিনিধির কাছে সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত রিচার্জ করা যাবে।

বকেয়া ও পরবর্তী রাইড: অ্যাকাউন্টের ব্যালেন্সের চেয়ে বেশি রাইড করলে (Over ride), পরবর্তী রাইডের আগে বকেয়া (Due) পরিশোধ করে আবার রিচার্জ করতে হবে। নিয়ম অমান্য করলে অ্যাকাউন্ট স্থগিত হতে পারে।
অ্যাকাউন্ট সাসপেনশন: কেউ যদি নিয়ম ভেঙে নিয়মিত অতিরিক্ত রাইড করতে থাকেন এবং বারবার বকেয়া (Due) রাখেন, তবে তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়ীভাবে স্থগিত (Suspend) করা হতে পারে।

আমাদের সচল ৪টি পার্কিং পয়েন্ট:
১. জিরো পয়েন্ট
২. সোহরাওয়ার্দী মোড়
৩. শহীদ মিনার
৪. শহীদ ফরহাদ হল

জরুরি শর্তাবলী:
১. নির্দিষ্ট পার্কিং: শুধুমাত্র নির্ধারিত ৪টি পয়েন্টেই ই-বাইক লক/পার্ক করতে হবে। বাইরে পার্ক করলে জরিমানা বা অ্যাকাউন্ট ব্যান করা হবে।
২. ক্যাম্পাসের বাইরে যাওয়া নিষেধ: জিরো পয়েন্ট মেইন গেইট, ২ নম্বর গেইট, পুলিশ ফাঁড়ি বা সাউথ ক্যাম্পাসের (নীপবন স্কুলের পাশের রাস্তা) বাইরে বাইক নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। অমান্য করলে বড় অঙ্কের জরিমানা ও অ্যাকাউন্ট ব্যান হবে।
৩. রাস্তার সীমাবদ্ধতা: কোনো কাঁচা রাস্তা কিংবা কাদাপানি ও জলমগ্ন রাস্তায় ই-বাইক চালানো যাবে না।

📞 হেল্পলাইন: বাইক লক বা আনলক করতে কোনো সমস্যা বা যেকোনো জটিলতায় কল করুন এই নম্বরে: 01813002791

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিয়মাবলী কার্যকর থাকবে। ধন্যবাদ।

চবি ক্যাম্পাসে কোন নেটওয়ার্ক সবচেয়ে বেস্ট?চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) ক্যাম্পাসের ভেতর কোন অপারেটরের ইন্টারনেট কাভারেজ ...
01/07/2026

চবি ক্যাম্পাসে কোন নেটওয়ার্ক সবচেয়ে বেস্ট?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) ক্যাম্পাসের ভেতর কোন অপারেটরের ইন্টারনেট কাভারেজ এবং ডেটা স্পীড সবচেয়ে ভালো ও শক্তিশালী? রিঅ্যাকশন দিয়ে ঝটপট আমাদের জানিয়ে দিন!

❤️ Love — রবি (Robi)
🥰 Care — গ্রামীণফোন (Grameenphone)
👍 Like — বাংলালিংক (Banglalink)
😮 Wow — টেলিটক (Teletalk)

কোনো নির্দিষ্ট হল বা ফ্যাকাল্টি এলাকায় যদি কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে, সেটাও কমেন্টে জানাতে পারেন!

স্বাগতম Sabbir Rashid Noman — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক-এর নতুন ক্যাম্পাস অ্যাম্বাসেডর! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ...
26/06/2026

স্বাগতম Sabbir Rashid Noman — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক-এর নতুন ক্যাম্পাস অ্যাম্বাসেডর!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য একটি দারুণ খবর! আমাদের জোবাইক পরিবারে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাব্বির রাশিদ নোমান। আসুন সবাই মিলে তাকে উষ্ণ অভিনন্দন জানাই।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও পরিবেশবান্ধব করে তোলার ক্ষেত্রে নোমানের দারুণ আগ্রহ রয়েছে। স্মার্ট ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে নোমান এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক-এর প্রতিনিধি হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের যাতায়াতের অভিজ্ঞতাকে বদলে দিতে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে তিনি আমাদের অগ্রণী ভূমিকা পালন করবেন।

চবি ক্যাম্পাসে তার এই নতুন পথচলার জন্য রইল অনেক শুভকামনা!

26/06/2026

⚽ কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা! ব্রাজিল 🇦🇹 স্কটল্যান্ড
​ব্রাজিল বনাম স্কটল্যান্ড রোমাঞ্চকর ম্যাচ নিয়ে আয়োজিত আমাদের প্রেডিকশন কনটেস্টে অসংখ্য ফুটবলপ্রেমী অংশ নিয়েছেন। সবার মধ্য থেকে সঠিক প্রেডিকশন করে লটারির মাধ্যমে ৩ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হয়েছেন!
​অভিনন্দন আমাদের বিজয়ীদের:
১. Mohammad Emran Hosen
২. Arif Ahmed
৩. Shoyon Ahmed
​জোবাইকের সাথে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফ্রিতে ঘুরে দেখার সুযোগ এখন আপনাদের হাতের মুঠোয়!

​পুরস্কার গ্রহণের নিয়মাবলী:
​স্থান: চকসু (CUCSU) ভবন।
​সময়: আগামীকাল (আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন)।
​জরুরি নোট: পুরস্কারটি বুঝে নিতে অবশ্যই আপনার যেকোনো একটি ছবিযুক্ত পরিচয়পত্র সাথে নিয়ে আসবেন।

চলুন মেতে উঠি ফুটবল উন্মাদনায়!  ব্রাজিল আর স্কটল্যান্ড এই জমজমাট ম্যাচে আপনার প্রেডিকশন কী? কমেন্টে জানান ম্যাচের সঠিক ফ...
24/06/2026

চলুন মেতে উঠি ফুটবল উন্মাদনায়!
ব্রাজিল আর স্কটল্যান্ড এই জমজমাট ম্যাচে আপনার প্রেডিকশন কী? কমেন্টে জানান ম্যাচের সঠিক ফলাফল। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান ৩ জন বিজয়ীরা পাবেন জোবাইক দিয়ে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একদম ফ্রিতে ঘুরে দেখার দারুণ সুযোগ!
​কীভাবে অংশ নেবেন?
​কমেন্টে আপনার প্রেডিকশন লিখুন।
​ম্যাচ শুরুর আগেই কমেন্ট করতে হবে।
ঝটপট প্রেডিক্ট করুন, রাইড জিতুন। ক্যাম্পাসে ঘুরে বেড়ান জোবাইকে!
শুধু মাত্র চবিয়ানদের জন্য।

24/06/2026

⚽ কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা! 🇦🇷 🆚 🇦🇹
​আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার রোমাঞ্চকর ম্যাচ নিয়ে আয়োজিত আমাদের প্রেডিকশন কনটেস্টে অসংখ্য ফুটবলপ্রেমী অংশ নিয়েছেন। সবার মধ্য থেকে সঠিক প্রেডিকশন করে লটারির মাধ্যমে ৩ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হয়েছেন!
​অভিনন্দন আমাদের বিজয়ীদের:
১. Ashraful Islam Ariyan
২. Rakib Al Hasan Sifat
৩. Abu Talha Rafi
​জোবাইকের সাথে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফ্রিতে ঘুরে দেখার সুযোগ এখন আপনাদের হাতের মুঠোয়!

​পুরস্কার গ্রহণের নিয়মাবলী:
​স্থান: চকসু (CUCSU) ভবন।
​সময়: আগামীকাল (আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন)।
​জরুরি নোট: পুরস্কারটি বুঝে নিতে অবশ্যই আপনার যেকোনো একটি ছবিযুক্ত পরিচয়পত্র সাথে নিয়ে আসবেন।

চলুন মেতে উঠি ফুটবল উন্মাদনায়!  ⚽🇦🇷 🆚 🇦🇹আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার এই জমজমাট ম্যাচে আপনার প্রেডিকশন কী? কমেন্টে জানান ম্য...
22/06/2026

চলুন মেতে উঠি ফুটবল উন্মাদনায়! ⚽🇦🇷 🆚 🇦🇹
আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার এই জমজমাট ম্যাচে আপনার প্রেডিকশন কী? কমেন্টে জানান ম্যাচের সঠিক ফলাফল। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান ৩ জন বিজয়ীরা পাবেন জোবাইক দিয়ে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একদম ফ্রিতে ঘুরে দেখার দারুণ সুযোগ!

​কীভাবে অংশ নেবেন?
​কমেন্টে আপনার প্রেডিকশন লিখুন।
​ম্যাচ শুরুর আগেই কমেন্ট করতে হবে।

ঝটপট প্রেডিক্ট করুন, রাইড জিতুন। ক্যাম্পাসে ঘুরে বেড়ান জোবাইকে!
শুধু মাত্র চবিয়ানদের জন্য।

Address

E-14/X, ICT Tower (14th Floor), Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Jobike posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jobike:

Shortcuts

Share