বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সংস্থা, খাদ্যশিল্প ও খাদ্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের সহযোগিতায় যথাযথ বিজ্ঞানভিত্তিক বিধি-বিধান তৈরি ও কার্যকর প্রয়োগ এবং খাদ্য শৃঙ্খল পরিবীক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনার সাথে নিয়োজিত সংস্থাসমূহের কার্যক্রম ফলপ্রসূভাবে সমন্বয়ের মাধ্যমে জীবন ও স্বাস্থ্য সুরক্ষা

অদ্য ০৬-০৯-২০২৬ তারিখ জনাব সিরাজুম মুনীরা কায়ছান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে "খানাস" ২২৮, বাড়ি-২, রোড-৫, ব্লক...
06/09/2026

অদ্য ০৬-০৯-২০২৬ তারিখ জনাব সিরাজুম মুনীরা কায়ছান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে "খানাস" ২২৮, বাড়ি-২, রোড-৫, ব্লক-ডি, বনশ্রী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টের রান্নাঘরে তথা রেফ্রিজারেটরে যথাযথ লেবেল বিহীন অবস্থায় মেরিনেটেড চিকেন, ক্রোসেন্ট এর জন্য মেয়োনিজ এবং বিভিন্ন ধরনের মেরিনেটেড মসলা সংরক্ষণ করতে দেখা যায়; এছাড়াও রেস্তোরাঁ নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে জনাম আব্দুল হান্নান, মনিটরিং অফিসার; জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রোজ বুধবার সিলেট মেট্রোপলিটন এলাকার প্রভাতী-১১, পূর্ব পীরমহল্লা, আম্বরখানায় অবস্থিত রুপাল...
02/09/2026

০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রোজ বুধবার সিলেট মেট্রোপলিটন এলাকার প্রভাতী-১১, পূর্ব পীরমহল্লা, আম্বরখানায় অবস্থিত রুপালী বিস্কুট নামক প্রতিষ্ঠানে জনাব মো: পারভেজ, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, সিলেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে রুপালী বিস্কুট নামক প্রতিষ্ঠান এ খাদ্যপণ্য উৎপাদনে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। তারই ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ধারা ৩৯ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) অর্থদন্ড জরিমানা প্রদান করা হয়।

জনাব সৈয়দ সারফরাজ হোসেন , নিরাপদ খাদ্য অফিসার, সিলেট মেট্রোপলিটন সার্বিক সমন্বয়ে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে জনাব মো: সাইফুল ইসলাম ও মো: আব্দুল মুমিত, নিরাপদ খাদ্য পরিদর্শক সিলেট সিটি কর্পোরেশন সহ পুলিশ এর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

উক্ত মোবাইল কোর্টে পরিলক্ষিত সমস্যাগুলো নিম্নে উপস্থাপন করা হলোঃ
১। পোড়া তেল পাওয়া যায়।
২। বিএসটিআই এর নিবন্ধন নেই।
৩। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে।
৪। মেয়াদোত্তীর্ণ এবং ফাংগাসযুক্ত সিঙ্গারা, সমুছা, পাউরুটি এবং রুল আইটেম বিক্রয়ের জন্য ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
৫। বেকারীর ভিতরের অংশ খুব বেশি নোংরা অবস্থায় লক্ষ্য করা যায়।
৬। খাবারে পেইন্টিং ব্রাশ দ্বারা তেল ব্রাশ করতে লক্ষ্য করা যায়।
৭। কেক প্রস্তুতে অস্বাস্থ্যকর নোংরা অননুমোদিত কালারযুক্ত চেরি ফলের ব্যবহার লক্ষ্য করা যায়।
৮। বেকারীর ভিতরের অংশে খোলা জায়গায় নেট বা ঝালির ব্যবস্থা নেই, যার কারণে বাহিরের মশা-মাছি ও ধূলাবালি সহজেই ভিতরে ঢুকে খাবারের সাথে মিশে যাচ্ছে যা খুবই অস্বাস্থ্যকর।
৯। পণ্যের গায়ে ডেট কোডিং ও লেবেলিং নেই।

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্টঃ ৬ লক্ষ টাকা জরিমানা ------------------------------------আজ ২ সেপ্টেম্বর...
02/09/2026

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্টঃ ৬ লক্ষ টাকা জরিমানা
------------------------------------
আজ ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে 'সিটি রাজবাড়ী রেস্তোরাঁ, ২নং গেইট নাসিরাবাদ, চট্টগ্রাম'- শীর্ষক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশেঃ ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মশলা, রুটি তৈরির খামিসহ প্রভৃতি উপাদানে জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ-পড়ে থাকতে দেখা যায়, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙ্গা টাইলস, ফ্রিজারে কাচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ, পোড়াতেল সংরক্ষণ , মেয়াদহীন মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহারপূর্বক খাদ্যপণ্য উৎপাদন, বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহার, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৮ ও ৩৩ ধারানুযায়ী ছয় লক্ষ টাকা (৬,০০,০০০/-) জরিমানা আরোপ ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম; পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

*রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা*অদ্য ০১-০৯-২০২৬ তারিখ জনাব অনুপম দাস অনুপ, এক...
01/09/2026

*রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা*

অদ্য ০১-০৯-২০২৬ তারিখ জনাব অনুপম দাস অনুপ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরি, ৩০/২০, কুসুমবাগ দক্ষিনবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত কারখানায় নোংরা পরিবেশে বিভিন্ন প্রকার আইসক্রীম উৎপাদন করতে দেখা যায়; প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও ড্যানিশ ও 7up নামে লেবেলিং সংবলিত আইসক্রীম উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়; মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ করতে দেখা যায়; আইসক্রীম রাখার স্টোরেজে মাছ-মাংস সংরক্ষণ করতে দেখা যায়; এছাড়াও হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআইয় সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে জনাব মোহাং কামরুল হাসান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

অদ্য ৩০-০৮-২০২৬ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে শাহবাগ সেক্রেটারিয়েট রোড-এ অবস্থিত আনন্দ  বাজারে একটি স...
30/08/2026

অদ্য ৩০-০৮-২০২৬ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে শাহবাগ সেক্রেটারিয়েট রোড-এ অবস্থিত আনন্দ বাজারে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উক্ত অভিযানে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে যেসব অসঙ্গতি পরিলক্ষিত হয়, তা গৃহীত ব্যবস্থাসহ নিম্নে দেয়া হলো:
১। মাছ ও মাংসের দোকানে লাল, হলুদ লাইটের ব্যবহার পরিলক্ষিত হয়, যা তাৎক্ষণিক অপসারণের ব্যবস্থা করা হয়৷
২। খাসির ভুড়ি অপরিচ্ছন্ন অবস্থায় পরিষ্কার ও প্রসেসিং করতে দেখা যায়৷
৩। কিছু সবজির দোকানে নষ্ট সবজি শনাক্ত করা হয়। সবজি বিক্রেতাদের তাজা ও সতেজ সবজি বিক্রয় এবং পরিস্কার পানি ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
৪। মুদি দোকানে লেবেলবিহীন পন্য বিক্রয় করতে দেখা যায়। বিএসটিআই এর লাইসেন্স এবং লেবেলবিহীন পণ্য বিক্রয় এর ক্ষেত্রে সতর্ক করা হয়।
৫। বিএসটিআই কর্তৃক সম্প্রতি বিক্রয় নিষিদ্ধ পণ্য যেমন বাঘাবাড়ি ঘি বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়াও বিভিন্ন খাদ্যপণ্য এর নমুনা মোবাইল ভ্যান এর মাধ্যমে পরীক্ষা করা হয়।

উপরিউক্ত বিষয়গুলো আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করতে বাজারের মালিক সমিতিকে নির্দেশনা প্রদান করা হয়। নির্ধারিত সময়ে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।

উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক জনাব বি. এম রুহুল আমিন রিমন নেতৃত্ব প্রদান করেন।
এছাড়াও অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুপম দাস অনুপ, নিরাপদ খাদ্য অফিসার জনাব মেহরীন যারীন তাসনিম, মনিটরিং অফিসার জনাব আসলাম উদ্দীন এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।

আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্ট, জিইসি, চট্টগ্রামে মোবাইল কোর্টঃ ৩ লক্ষ টাকা জরিমানা আজ ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ...
30/08/2026

আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্ট, জিইসি, চট্টগ্রামে মোবাইল কোর্টঃ ৩ লক্ষ টাকা জরিমানা

আজ ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিফাত বিনতে আরা'র নেতৃত্বে উক্ত প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশেঃ রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোর রুমে বিড়ালের বিচরণ, খোলা ডাস্টবিন, ফ্রিজারে রান্না করা ও কাচা মাংস একত্রে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙ্গা ফ্লোর, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ, পোড়াতেলে খাদ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লক্ষ টাকা (৩,০০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম; সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেনীতে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা ২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ ইং তারিখে ফেনী জেলার সদর উপজেলায় " ইয়াম্মী সুইটস" কার...
26/08/2026

ফেনীতে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা

২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ ইং তারিখে ফেনী জেলার সদর উপজেলায় " ইয়াম্মী সুইটস" কারখানায় জেলা প্রশাসন,ফেনী ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,ফেনী কর্তৃক মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত মোবাইল কোর্ট পরিচলানায় নেতৃত্ব প্রদান করেন জনাব ফাহমিদা আক্তার,সহকারি কমিশনার( ভূমি),ফেনী সদর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উক্ত মোবাইল কোর্ট চলাকালীন সময়ে-
১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করতে দেখা যায়;
২. অননুমোদিত রাসায়নিক রং দিয়ে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়;
৩. মেঝেতে প্রস্তুতকৃত খাদ্যের উপাদান সংরক্ষণ ও মোড়কজাত করতে দেখা যায়।
৫. নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী খাদ্য প্রস্তুত না করা,খাদ্যকর্মীদের স্বাস্ব্যসনদ না থাকা ও কর্মীদেরকে যথাযথোভাবে স্বাস্হ্যবিধি পালনে অসচেতনতা পরিলক্ষিত হয়।

উক্ত অপরাধে "ইয়াম্মী সুইটস" বেকারীকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন; জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আব্দুর রহমান; পৌরসভার ফেনী সদর এর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব কৃষ্মময় বণিক সহ আরও উপস্হিত ছিলেন উক্ত অফিসের কর্মচারীগণ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস টীম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ ইং তারিখে চট্টগ্রাম  ...
26/08/2026

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ ইং তারিখে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ৪ টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন,রাউজান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচলানায় নেতৃত্ব প্রদান করেন জনাব এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রাউজান।

*ক. আল আকসা বেকারি, রাউজান এর কারখানায় প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ
1. বেকারি পণ্যে অনুমোদনহীন রঙয়ের ব্যাবহার।
2. লেবেলবিহীন অবস্থায় বেকারি পণ্য সংরক্ষন।
3. মেয়াদোত্তীর্ণ কেক, বিস্কুট সংরক্ষণ করা
4. নির্ধারিত পদ্ধতিতে খাদ্য লেবেলিং না করা।
5. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করতে দেখা যায়;
6. ব্যবসায়িক সনদ, মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সনদ না থাকা, প্রয়োজনীয় নিবন্ধন ব্যতিত পণ্য উৎপাদন।
7. বিস্কুটে হাইড্রোজ এর ব্যাবহার।

এ সকল অপরাধে আল আকসা বেকারিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

*খ. আজমীর হোটেল-এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ
১. অনিবন্ধিত অবস্থায় কার্যক্রম পরিচালনা।
২. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়।
৩. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ করতে দেখা যায়।
৪. প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়।
৫. বর্জ্য ব্যাবস্থাপনায় চরম অবহেলার কারনে রান্নাঘরে তেলাপোকা ও মশা মাছির অনাগোনা পাওয়া যায়।
৬. ফ্রিজে প্রচুর পঁচা, বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়।

এ সকল অপরাধে আজমীর হোটেলকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

*গ. গাউছিয়া হোটেল-এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ
১। রান্নাঘর এর পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়।
২।মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পাওয়া যায়।
৩। কাচা ও রান্না করা খাবার একসাথে পাওয়া যায়।
৪। যথাযথ লেবেলিং ব্যাতীত দই ফিরনিসহ বিভিন্ন খাবার সংরক্ষন করা হয়েছে।
৫। রান্না করা খাবার খোলা অবস্থায় মেঝেতে রাখা হয়েছে।

এ সকল অপরাধে গাউছিয়া হোটেলকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

*ঘ. আপন বাড়ি রেস্তোরা-তে প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ

১। নিম্নমানের খাদ্যপণ্যের ব্যাবহার দেখা যায়।
২। খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন না করে রান্নাঘরে কর্মকাণ্ড পরিচালনা করছেন।
৩। কাচা ও রান্না করা খাবার যথাযথ প্যাকেজিং ও লেবেলিং না করে একসাথে সংরক্ষণ করা হয়েছে।
৪। যথাযথ লেবেলিং ব্যাতীত ফ্রিজে ফিরনিসহ বিভিন্ন খাবার সংরক্ষন করা হয়।
৫। রান্না করা খাবার খোলা অবস্থায় মেঝেতে রাখতে দেখা যায়।

এ সকল অপরাধে আপন বাড়ি রেস্তোরাকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে জনাব মো: ইয়াছিন, নিরাপদ খাদ্য অফিসার, চট্টগ্রাম জেলা সহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার, ভালুকা উপজেলায় মিস্টি তৈরীর প্রতিষ্ঠান কে নিরাপদ খাদ্য আইন এ  ৩ লক্ষ টাকা জরিমানা।২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ...
26/08/2026

ময়মনসিংহ জেলার, ভালুকা উপজেলায় মিস্টি তৈরীর প্রতিষ্ঠান কে নিরাপদ খাদ্য আইন এ ৩ লক্ষ টাকা জরিমানা।

২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ ইং তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ১ টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন,ভালুকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচলানায় নেতৃত্ব প্রদান করেন জনাব মোঃ ফিরোজ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভালুকা উপজেলা।

এসময় সার্বিক সমন্বয় করেন জনাব মাহবুব আরেফিন রাফি, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ ।

এছাড়া উক্ত অভিজান চলাকালীন সময় মো: শাহাবুদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক ভালুকা পৌরসভা,মামুন আল রশিক,নমুনা সংগ্রহকারী জেলা কার্যালয় এবং জেলা কার্যালয় ও মোবাইল ল্যাবরেটরির অন্যান্য স্টাফ সার্বিকভাবে সহযোগীতা করেন।

উক্ত মিষ্টি তৈরীর কারখানায় প্রাপ্ত অসঙ্গতিসমূহ:
১.কারখানার অভ্যন্তরে মিস্টি উৎপাদন ও সংরক্ষণ এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর ও স্যাঁতস্যাঁতে অবস্থায় পাওয়া যায়।
২. দই তৈরী কক্ষে ইঁদুরের উপস্থিতি পরিলক্ষিত হয়।
৩. ফ্রিজিং রুমে টিকটিকির উপস্থিতিসহ অস্বাস্থ্যকর ও স্যাঁতস্যাঁতে পরিবেশ পরিলক্ষিত হয়। এবং মেঝেতে দুধের ছানা সংরক্ষণ করতে দেখা যায়।
৪. তৈরিকৃত মিষ্টির পাশে দীর্ঘদিনের জমাকৃত ময়লার স্তুপ পাওয়া যায়।
৫. অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের মিষ্টির সিরা প্রস্তুত করতে দেখা যায়।
৬. মিষ্টি প্রস্তুতকারী কর্মীকে খালি গায়ে, শুধুমাত্র হাফপ্যান্ট পরিহিত ও ঘর্মাক্ত অবস্থায়, মাথায় কোনো ক্যাপ বা হেয়ার কভার ছাড়াই মিষ্টি প্রস্তুত করতে দেখা যায়।
৭.হাইজিন টেস্ট এর সময় প্রস্তুতকারী দের হাতে অতিরিক্ত ময়লার উপস্থিতি পাওয়া যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আদি ধামরাই মিস্টান্ন ভান্ডার কে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

*ফরিদপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: ১ লক্ষ টাকা জরিমানা*🗓️  তারিখ: ২৫ আগস্ট ২০২৬📍 স্থান: অরিন ফুডস, সদরপুর, ফরিদপু...
26/08/2026

*ফরিদপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: ১ লক্ষ টাকা জরিমানা*
🗓️ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
📍 স্থান: অরিন ফুডস, সদরপুর, ফরিদপুর

২৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ফরিদপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফরিদপুর-এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জনাব মোঃ সাকিব রহমান আকাশ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর। অভিযানে জনাব মো: আজমুল ফুয়াদ, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফরিদপুর সার্বিক বিষয়ে সমন্বয় করেন। এছাড়া উক্ত অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বিএসটিআইয়ের প্রতিনিধি, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ফরিদপুর জেলা আনসারের একটি চৌকস দল।

অরিন ফুডস নামীয় প্রতিষ্ঠানে পরিদর্শনকালে নিম্নোক্ত অনিয়মসমূহ পরিলক্ষিত হয়ঃ

১. চানাচুর উৎপাদনে পোড়া তেল ব্যবহার।
২. বেকারি জাতীয় খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এর ব্যবহার।
৩. বিভিন্ন ফ্লেভারিং ও কালারিং এজেন্টের আমদানিকারকের যথাযথ তথ্য সংরক্ষিত না থাকা।
৪. শিল্পে ব্যবহার্য লবণ খাদ্যে ব্যবহার।
৫. বেকারি পণ্যের লেবেলে ভুল ও অসত্য তথ্য প্রদান।
৬. বাধ্যতামূলক নিবন্ধন ব্যাতিরেকে খাদ্য উৎপাদন।
৭. খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ (Health Certificate) না থাকা।
৮. উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পরিলক্ষিত হওয়া।
৯. সকল প্রকার খাদ্যপণ্যের ট্রেসিবিলিটি বা ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না ।
১০. Pest Control সংশ্লিষ্ট কার্যক্রমের রেকর্ড না থাকা।

উল্লিখিত কার্যক্রমসমূহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

Address

BSL Office Complex (Beside Hotel InterContinental Dhaka), Bhaban 2, (Level 4, 5, 6), , 119 Kazi Nazrul Islam Avenue
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority:

Shortcuts

Share