05/08/2026
ময়মনসিংহের নান্দাইলে জুলাই শহীদ এ কে এম শহিদুল ইসলামের কবর জিয়ারত
আজ (০৫ জুলাই-২৬ঈ.) বাদ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের আওতাধীন নান্দাইল উপ-শাখার উদ্যোগে শেরপুর ইউনিয়নের মাদারীনগর নয়াপাড়া গ্রামে সমাহিত ২৪ -এর জুলাই শহীদ এ কে এম শহিদুল ইসলাম এর কবর জিয়ারত এবং তার স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপ-শাখর প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, নান্দাইল উপ-শাখার সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা আবু সাঈদ, শেরপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফেজ আবু বকর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিস শেরপুর ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।