30/03/2026
👉আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা।
আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান প্রাপ্তির আবেদন করার সময় নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী সঠিক তথ্য ও প্রয়োজনীয়/ হালনাগাদ ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ভুল তথ্য প্রদান বা ভুল/ মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি অসম্পূর্ণ বা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, TIN (Tax Identification Number) সার্টিফিকেটের স্থানে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের স্থানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করলে তা ত্রুটিপূর্ণ আবেদন হিসেবে গণ্য হবে এবং বাতিল হতে পারে। তাই আবেদন করার পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদনে চাহিত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ বা হালনাগাদ করে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ
আইডিয়া প্রকল্প।
এসএমই উদ্যোক্তাদের জন্য সুখবর!
আইডিয়া প্রকল্পের আওতায় আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রাপ্তির জন্য আবেদন আহ্বান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।
(১) আবেদনের পদ্ধতি:
আগ্রহী এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য প্রাপ্তি এবং অনুদানের জন্য আবেদন করতে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ( https://apply.idea.gov.bd/sme ) ভিজিট করতে হবে;
(২) আবেদনকৃত উদ্যোক্তাদের পণ্য/সেবা এবং ব্যবসা পরিকল্পনা পর্যালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক এ লক্ষ্যে গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে অনুদান প্রাপ্তি চূড়ান্ত করা হবে;
(৩) ইতোপূর্বে আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাগণ পুনরায় অনুদানপ্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন না;
(৪) কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন/পরিমার্জন, পরিবর্ধন এবং আবেদন বাতিলের ক্ষমতা রাখে।
নোট:
১) আইডিয়া প্রকল্পের এসএমই অনুদানের জন্য নারী, পুরুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গসহ সকল শ্রেণীর উদ্যোক্তা আবেদন করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে।
২) আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যাবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত)। **রমজান মাসে সরকারি অফিস সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত ফোন কল করা যাবে।
৩) শুধুমাত্র iDEA প্রকল্পের নির্ধারিত আবেদনের লিঙ্ক ব্যবহার করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে; অন্য কোনো মাধ্যমে বা লিঙ্ক ব্যবহার করা যাবে না।
৪) এসএমই উদ্যোক্তা অনুদানের জন্য আবেদন অথবা আবেদন পরবর্তীতে কিংবা নির্বাচনের পরে অনুদান প্রাপ্তিতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ফি নেই। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বাস্তবায়িত iDEA প্রকল্পের একটি সরকারি উদ্যোগ। তাই, এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে, যদি এসএমই উদ্যোক্তা অনুদানের বিষয়ে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আইডিয়া প্রকল্পকে বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৫) শুধুমাত্র iDEA প্রকল্পের ফেইসবুক ও LinkedIn পেইজ, অফিসিয়াল যোগাযোগ নম্বর বা প্রকল্প কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উত্তরই গ্রহণযোগ্য এবং সঠিক তথ্য হিসেবে গণ্য হবে। তৃতীয় পক্ষের প্রদত্ত কোনো তথ্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।
৬) আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান প্রাপ্তির আবেদন করার সময় নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী সঠিক তথ্য ও প্রয়োজনীয়/ হালনাগাদ ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ভুল তথ্য প্রদান বা ভুল/ মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি অসম্পূর্ণ বা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, TIN (Tax Identification Number) সার্টিফিকেটের স্থানে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের স্থানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করলে তা ত্রুটিপূর্ণ আবেদন হিসেবে গণ্য হবে এবং বাতিল হতে পারে। তাই আবেদন করার পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদনে চাহিত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ বা হালনাগাদ করে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ
//আইডিয়া প্রকল্প
ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA