26/07/2026
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) কর্তৃক কোল পাওয়ার জেনারেশন কোম্পনী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর ২৯ জন কর্মকর্তাদের জন্য আয়োজিত ৫ দিন ব্যাপী “Basic Management” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৫.০৭.২০২৬ খ্রি: তারিখে মাতারবাড়ি ১২০০ মে: ওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সবুর হোসেন অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও রেক্টর (অতিরিক্ত দায়িত্ব), বিপিএমআই। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) (অতিরিক্ত দায়িত্ব)। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিজিসিবিএল-এর নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) জনাব কে.এম.এম. রেসালাত রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমআই এর পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ জহিরুল ইসলাম।