UK-BNP-Cyber UNIT

UK-BNP-Cyber UNIT Bangladesh Nationalist Party

17/11/2024

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর বোর্ড অব ডাইরেক্টরস কমিটি:

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে।

কমিটির তালিকা নিম্নরুপ:

১। জনাব তারেক রহমান (প্রেসিডেন্ট)

২। ডাঃ জুবাইদা রহমান (ভাইস প্রেসিডেন্ট)

৩। অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডাইরেক্টর

৪। অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান‌ডাইরেক্টর (এডমিন)

৫। অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ডাইরেক্টর (ফাইন্যান্স)

৬। ডাঃ সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী ডাইরেক্টর (প্ল্যানিং)

৭। ডাঃ শাহ মুহাম্মদ আমান উল্লাহ ডাইরেক্টর (প্রোগ্রাম)

৮। ডাঃ মোস্তফা আজিজ সুমন ডাইরেক্টর (প্রোগ্রাম)

৯। প্রকৌশলী মোঃ মাহবুব আলম ডাইরেক্টর (প্রোগ্রাম)

১০। কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু ডাইরেক্টর (প্রোগ্রাম)

১১। অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান ডাইরেক্টর (প্রোগ্রাম)

১২। এডভোকেট মোহাম্মদ আলী ডাইরেক্টর (প্রোগ্রাম)

১৩। আমিরুল ইসলাম কাগজী ডাইরেক্টর (প্রোগ্রাম)

১৪। ব্যারিস্টার জাইমা রহমান ডাইরেক্টর

১৫। অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম‌ ডাইরেক্টর

১৬। কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা ডাইরেক্টর

১৭। কৃষিবিদ শামীমুর রহমান শামীম ডাইরেক্টর

১৮। ব্যারিস্টার মীর হেলাল ডাইরেক্টর

১৯। অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন ডাইরেক্টর

২০। প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম ডাইরেক্টর

২১। কৃষিবিদ শফিউল আলম দিদার ডাইরেক্টর

২২। প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ডাইরেক্টর

২৩। সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান ডাইরেক্টর

16/11/2024

আওয়ামী সর্বগ্রাসী দুর্নীতি
২৫০০ বর্গফুট শেডে খরচ ১৮ কোটি!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস রাজধানীর চারটি খাল উদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির যে প্রকল্প নিয়েছিলেন তাতে ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রকল্পের কাগজপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, পথচারীদের বিশ্রাম ও শরীরচর্চার জন্য তিনটি খালের পাড়ে মোট আড়াই হাজার বর্গফুট শেড নির্মাণে খরচ ধরা হয়েছে ১৮ কোটি টাকার বেশি। খোদ সিটি করপোরেশনের প্রকৌশলীরাই বলছেন, ২ হাজার ৫০০ বর্গমিটার শেড নির্মাণে ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হবে। সেখানে ১৮ কোটি টাকা খরচ কোনোভাবেই সম্ভব নয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পজুড়ে কেবলই লুটপাটের ছক।

এখানেই শেষ নয়, প্রকল্পে দুটি টয়লেট নির্মাণের খরচ ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা। প্রকল্প তদারকিতে যোগাযোগের জন্য জ্বালানি খরচ বাবদ ১ কোটি এবং লুব্রিকেন্ট খরচ ধরা হয়েছে আরও ১ কোটি টাকা। প্রকল্পের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, কালুনগর খালে ১০২ বর্গমিটার শেড নির্মাণে খরচ ধরা হয়েছে ৭৫ লাখ টাকা। ইউটিলিটি লাইন স্থানান্তরের খরচ ৩২ কোটি টাকা দেখানো হয়েছে। জিরানি খালে ৩০০ বর্গমিটার আয়তনের দুটি শেড নির্মাণে খরচ ধরা হয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া মান্ডা খালে ৩০০ বর্গমিটার আয়তনের ছয়টি শেডের নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ কোটি ২০ লাখ টাকা। সব মিলিয়ে ২ হাজার ৫০০ বর্গমিটার শেড নির্মাণে খরচ ধরা হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা।

সবচেয়ে বড় অভিযোগ হলো কাজের অগ্রগতি নিয়ে। ঢিমেতালে কাজ চললেও এর দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক ও ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের। তিনি কালবেলাকে বলেন, ‘সাবেক মেয়র (তাপস) কাজে দেরি করেছেন। তিনি চেয়েছেন খালের জমি উদ্ধার করে খাল আরও বড় করবেন। তাই কাজের অগ্রগতি ৫ থেকে ৬ শতাংশ।’

সংশ্লিষ্ট সংবাদের লিঙ্ক কমেন্ট‌ সেকশনে দেখুন —




আজ, আমাদের উদ্দেশ্য একটাই—সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার রক্ষা, এবং দেশের শোষিত-নির্যাতিত মানুষের জন্...
11/11/2024

আজ, আমাদের উদ্দেশ্য একটাই—সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার রক্ষা, এবং দেশের শোষিত-নির্যাতিত মানুষের জন্য একটি ন্যায়পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। আমরা চাই, আমাদের দেশের সমস্ত নাগরিক যেন অবাধে মত প্রকাশ করতে পারে, তাদের অধিকার বুঝে পায়, এবং তারা যেন একটি শান্তিপূর্ণ, নিরাপদ জীবন যাপন করতে পারে।

আজ আমরা একত্রিত হই, আমাদের কণ্ঠস্বরকে উচ্চ করি, এবং একসাথে ঐক্যবদ্ধভাবে বলি—বাংলাদেশের জনগণের অধিকার, আমাদের কাছে অগ্রাধিকার। আমরা আমাদের অধিকার পাবো, আমাদের স্বাধীনতা পাবো, এবং দেশ হবে সবার জন্য সমান।

17/09/2024

ময়মনসিংহ নগরে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতা মারা গেছেন। তিনি মহানগর যুবদলের যুগ্ম ...

“আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপন সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের জানাই...
08/08/2024

“আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপন সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা”।

-বেগম খালেদা জিয়া
৭ আগস্ট ২০২৪, বুধবার

#খালেদাজিয়া #বিএনপি

দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ!দীর্ঘ ৯ বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্...
06/08/2024

দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ!

দীর্ঘ ৯ বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য এরই মধ্যে ট্রাভেল পাস (ভ্রমণ অনুমোদন) পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) তাকে এ পাস দেওয়া হয়েছে।

জিনজিরা ৩ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার গত ২৯ তারিখ, ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশ কতৃক আহত এবং গ্রেফতার কেরানীগঞ...
04/08/2023

জিনজিরা
৩ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার

গত ২৯ তারিখ, ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশ কতৃক আহত এবং গ্রেফতার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এর পরিবারের পাশে মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড নিপুন রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Address

Dhaka

Telephone

+447424504753

Website

Alerts

Be the first to know and let us send you an email when UK-BNP-Cyber UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UK-BNP-Cyber UNIT:

Share