28/01/2026
গত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি.
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬ এর চূড়ান্ত পর্ব বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা শেখ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল
পরিচালক (মাধ্যমিক)।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন জনাব মো: ইউনুছ ফারুকী
উপপরিচালক (মাধ্যমিক)।
অনুষ্ঠানটি শুরু হয় অতিথিবৃন্দের অভ্যর্থনা জ্ঞাপনের মাধ্যমে। এরপর অতিথিদের বি.এন.সি.সি. কন্টিনজেন্ট কর্তৃক গার্ড অব অনার প্রদান করার পরে অতিথিবৃন্দ ও সভাপতি আসন গ্রহণ করেন । এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুজকাওয়াজ প্যারেডের প্যারেড অধিনায়ক ক্যাডেট সার্জেন্ট আহসান হাবিব এবং প্যারেড উপ. অধিনায়ক ক্যাডেট সার্জেন্ট মো:বিপু দ্বারা প্যারেড অনুষ্ঠিত হয়, যার মধ্যে অংশ নেয় বি.এন.সি.সি., স্কাউট, রেডক্রিসেন্ট এর শিক্ষার্থীরা। তারপর বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সভাপতি, বিশেষ অতিথি ও প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
মিডিয়া উইং,
বিএনসিসি সেনা শাখা
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্লাটুন