Daffodil Prothom Alo Bondhushava

Daffodil Prothom Alo Bondhushava ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমূলক পাঠক সংগঠন।

06/08/2026

Daffodil Prothom Alo Bondhushava is going to organize a series of live seminar named "দক্ষতার পাঠশালা"।

Episode 01: "Understanding Club Culture: Building Leaders Beyond Classrooms"

Leadership begins beyond the classroom.

Join us for an insightful Facebook Live session to explore how club culture in schools, colleges, universities, and NGOs fosters leadership, volunteerism, teamwork, and career development.

Date: 06 August 2026
Time: 08.00 PM
Platform: Facebook Live

Don't miss this opportunity to discover how clubbing can shape your journey from a student to a future leader.

Daffodil Prothom Alo Bondhushava is going to organize a series of live seminar named "দক্ষতার পাঠশালা"। Episode 01: "Und...
05/08/2026

Daffodil Prothom Alo Bondhushava is going to organize a series of live seminar named "দক্ষতার পাঠশালা"।

Episode 01: "Understanding Club Culture: Building Leaders Beyond Classrooms"

Date: 06 August 2026
Time: 08.00 PM
Platform: Facebook Live

Special Guest:

Md. Ahsan Ullah Sajib
Co- Convener, Daffodil Prothom Alo Bondhushava
Senior Lecturer, Department of Law
Assistant Proctor
Daffodil International University.

Forhad Hossain Mollik
Executive President
Bondhushava, National Committee.

Guest Speaker:

Ankita Chakraborty
Debate Development Secretary
Chittagong University School of Debate - CUSD.

Farzinul Haque
Vice President
BAF Shaheen College Dhaka Green Thumbs.

Azmain Zawad Ayan
Head of Designing
Adamjee Cantonment Public School I.T Club.

Md. Mohiminul Islam Monon
Adminstrative Officer
NEED [Network for Educational & Economic Development].
(An Youth Organisation)

Vote of Thanks:

Shaikh Al Musavvir Sakir
President
Daffodil Prothom Alo Bondhushava.

Host:

Ishrat Zahan Hima
Vice President
Daffodil Prothom Alo Bondhushava.

দেশ থেকে বৈষম্য দূর করার প্রত্যয়ে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। সময়ের পরিক্রমায় সেই আন্দোলন রূপ নেয় স্বৈরশাসকের পতনের ...
05/08/2026

দেশ থেকে বৈষম্য দূর করার প্রত্যয়ে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। সময়ের পরিক্রমায় সেই আন্দোলন রূপ নেয় স্বৈরশাসকের পতনের গণআন্দোলনে। "দফা ১, দাবি ১" এই স্লোগানকে ধারণ করে দেশের আপামর মানুষ নেমে আসে রাজপথে।

তবে জুলাই আন্দোলনের লক্ষ্য শুধু স্বৈরশাসকের পতনেই সীমাবদ্ধ ছিল না। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে রাষ্ট্রের পুনর্গঠন ও প্রয়োজনীয় সংস্কারও ছিল এই আন্দোলনের অন্যতম প্রত্যাশা।

ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। সেই অঙ্গীকার থেকেই আমরা স্মরণ করি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।

Daffodil Prothom Alo Bondhushava is going to organize a series of live seminar named "দক্ষতার পাঠশালা"। Episode 01: "Und...
05/08/2026

Daffodil Prothom Alo Bondhushava is going to organize a series of live seminar named "দক্ষতার পাঠশালা"।

Episode 01: "Understanding Club Culture: Building Leaders Beyond Classrooms"

Leadership begins beyond the classroom.

Join us for an insightful Facebook Live session to explore how club culture in schools, colleges, universities, and NGOs fosters leadership, volunteerism, teamwork, and career development.

Date: 06 August 2026
Time: 08.00 PM
Platform: Facebook Live

Don't miss this opportunity to discover how clubbing can shape your journey from a student to a future leader.

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি...
03/08/2026

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে "বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬"।

এই কর্মসূচির আওতায় ও Bondhushava জাতীয় পরিচালনা পর্ষদের সার্বিক সহোযোগিতায় প্রায় ১,০০০টি (বকুল, নিম, মেহগনি, পেয়ারা, আম) গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ গ্রহণ করেছে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা। তারই অংশ হিসাবে আজ ৩রা আগস্ট ২০২৬ এ সকাল ১১.৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের সামনে ছোট মাঠে প্রায় ৩৫০ চারা গাছ বিতরণ করে বন্ধুরা। এবং গাছ কিচাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জনাব মাহবুব পারভেজ এছাড়া এসময় ক্লাবের সম্মানিত কনভেনর আনোয়ার হাবিব কাজল উপস্থিত থেকে কর্মসূচিকে আরও বেগমান করেন।

এই কর্মসূচিতে আমাদের সাথে যৌথ সহযোগিতায় ছিলো Daffodil International University Green Earth Club - 𝐃𝐈𝐔𝐆𝐄𝐂 এবং DIU Agricultural Science Club

প্রিয় বন্ধুরা,আজ, ১লা আগস্ট ২০২৬, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার নিয়মিত পাঠচক্র বিশ্ববিদ্যালয়ের সবুজঘেরা বনমায়ায় সফলভাবে ...
01/08/2026

প্রিয় বন্ধুরা,
আজ, ১লা আগস্ট ২০২৬, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার নিয়মিত পাঠচক্র বিশ্ববিদ্যালয়ের সবুজঘেরা বনমায়ায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের পাঠচক্রে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ নিয়ে প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও সাহিত্যচর্চায় মুখর ছিল পুরো আয়োজন। উপন্যাসটির গল্প, চরিত্র, মানবিক অনুভূতি, সম্পর্ক ও জীবনের নানা বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে বইপ্রেমী বন্ধুদের সক্রিয় অংশগ্রহণে পাঠচক্রটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

পাঠের আনন্দ ও ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি হয়ে উঠেছিল সবার জন্য আনন্দময় ও উপভোগ্য। পাঠচক্রে অংশগ্রহণকারী সকল বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি...
01/08/2026

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে "বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬"।

এই কর্মসূচির আওতায় ও Bondhushava জাতীয় পরিচালনা পর্ষদের সার্বিক সহোযোগিতায় প্রায় ১,০০০টি (বকুল, নিম, মেহগনি, পেয়ারা, আম) গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ গ্রহণ করেছে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা। আপনি যদি একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগের অংশীদার হতে চান, তবে অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন সম্পন্ন করুন।

কর্মসূচির বিস্তারিত:

• তারিখ: ০৩ আগস্ট ২০২৬ (সোমবার)
• সময়: সকাল ১১:০০টা – দুপুর ১:০০টা
• স্থান: নলেজ টাওয়ারের সামনে ছোট মাঠ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিবন্ধন ফর্ম: https://forms.gle/ixDfurFWNKimCDGc9

এই কর্মসূচিতে আমাদের সাথে যৌথ সহযোগিতায় থাকছে DIU Agricultural Science Club এবং Daffodil International University Green Earth Club - 𝐃𝐈𝐔𝐆𝐄𝐂. আপনাদের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

প্রিয় কার্যনির্বাহী সদস্যবৃন্দ,​আগামী ৩রা আগস্ট, ২০২৬ (সোমবার) বিকেল ৪.০০ টায় রংধনু ফুড কোর্টে কার্যনির্বাহি কমিটি ২০২৬-...
01/08/2026

প্রিয় কার্যনির্বাহী সদস্যবৃন্দ,

​আগামী ৩রা আগস্ট, ২০২৬ (সোমবার) বিকেল ৪.০০ টায় রংধনু ফুড কোর্টে কার্যনির্বাহি কমিটি ২০২৬-এর এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে এবং তার সাথে বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে৷

​সভার প্রধান আলোচ্য বিষয়:

১/ ​সংগঠনের বিগত দিনের কার্যপ্রণালী পর্যালোচনা।
২/ ​আসন্ন কর্মপরিকল্পনা ও কার্যপ্রণালী নির্ধারণ ও বাস্তবায়ন।
৩/ ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার সমাধান।
৪/ গঠনতন্ত্র নিয়ে আলোচনা ।

​সংগঠনের গতিশীলতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উক্ত সভায় ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সকল কার্যনির্বাহী সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

ধন্যবাদান্তে,

শেখ আল মুসাভভির সাকির
সভাপতি
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর...
01/08/2026

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ধারাবাহিকভাবে গত ১৮ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬।

এই কর্মসূচির আওতায় প্রায় ১,০০০টি (বকুল, নিম, মেহগনি, পেয়ারা, আম) গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ গ্রহণ করেছে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা। আপনি যদি একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগের অংশীদার হতে চান, তবে অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন সম্পন্ন করুন।

পর্ব ২ এর কর্মসূচির বিস্তারিত:

• তারিখ: ০৩ আগস্ট ২০২৬ (সোমবার)
• সময়: সকাল ১১:০০টা – দুপুর ১:০০টা
• স্থান: নলেজ টাওয়ারের সামনে ছোট মাঠ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিবন্ধন ফর্ম: https://forms.gle/ixDfurFWNKimCDGc9

সীমিত সংখ্যক গাছের চারা বিতরণ করা হবে তাই অনুরোধ করা হচ্ছে, আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত নিবন্ধন সম্পন্ন করবেন এবং নির্ধারিত সময়ে উপস্থিত থেকে নিজেদের চারা সংগ্রহ করবেন।

আসুন, একটি গাছ রোপণের মাধ্যমে আমরা সবাই মিলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখি।

ধন্যবাদান্তে,
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

প্রিয় বন্ধুরা,আগামী ১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার নিয়মিত পাঠচক্র।এবারের পাঠচক্রে আলোচনার বিষয় ...
30/07/2026

প্রিয় বন্ধুরা,

আগামী ১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার নিয়মিত পাঠচক্র।

এবারের পাঠচক্রে আলোচনার বিষয় প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘অপেক্ষা’।

পাঠের আনন্দ, ভাবনার আদান-প্রদান আর সাহিত্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার এই আয়োজনে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ১ আগস্ট ২০২৬
🕒 সময়: বিকেল ৩:৪৫ মিনিট
📍 স্থান: বনমায়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বইয়ের সঙ্গে সুনিবিড় সখ্য আর ভাবনার এই উন্মুক্ত আড্ডায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম।

ধন্যবাদান্তে,
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

Address

Daffodil Smart City, Ashulia
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when Daffodil Prothom Alo Bondhushava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Daffodil Prothom Alo Bondhushava:

Shortcuts

Share