Rhizome Library

Rhizome Library আপনার আস্থা , আমাদের প্রতিশ্রুতি | Rhizome Library

05/02/2026
প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের বিষ। এটি ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দিচ্ছে—মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, শরীর নষ্ট...
03/11/2025

প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের বিষ। এটি ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দিচ্ছে—মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, শরীর নষ্ট করছে, সম্পর্ক দূরে ঠেলে দিচ্ছে। একটি ভুলের জন্য পৃথিবী ভেঙে পড়বে না, কিন্তু যদি টেনশনের কাছে হার মানেন, তবে আপনার ভেতরের শক্তি ধ্বংস হয়ে যাবে।

আপনি হয়তো ভেবেছেন, চিন্তা করলেই সমাধান আসবে। কিন্তু বাস্তবে এটি শুধু আপনার হাসি কেড়ে নেয়। আপনার এই দুশ্চিন্তা কেবল আপনাকেই নয়, আশেপাশের মানুষকেও অন্ধকারে ঠেলে দেয়। তাই এখনই থামুন, কারণ “এই খাঁচা বাইরের নয়, এটা আপনার ভেতরে।” আর চাবিটা রয়েছে কেবল আপনার হাতেই।

দুশ্চিন্তা থেকে মুক্তির ৫টি শক্তিশালী পথ-

১) সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিন,
আপনি ভবিষ্যৎ, মানুষ বা পরিস্থিতি সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো আপনার হাতে নেই, সেগুলো মেনে নিন। দেখবেন অর্ধেক দুশ্চিন্তা নিজেই উধাও হয়ে গেছে।

২) টেনশনকে মরীচিকা ভাবুন,
টেনশন আপনাকে দোলায়, কিন্তু কোথাও নিয়ে যায় না। এটি শক্তি খায়, শান্তি নষ্ট করে। তাই হাসুন, গান শুনুন, বন্ধুদের সাথে সময় কাটান—এটাই আসল ওষুধ।

৩) ধৈর্যের শক্তি গ্রহণ করুন,
জীবন কোনো সিনেমা নয় যেখানে এক মুহূর্তে সব বদলে যাবে। সময় লাগবে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। রাত যতই অন্ধকার হয়, সকাল ততই কাছে আসে।

৪) নিজেকে ক্ষমা করতে শিখুন,
অন্যকে ক্ষমা করতে পারি, কিন্তু কেন নিজেকে নয়? নিজেকে ভালোবাসুন, সময় দিন, ভুল করলে আবার উঠে দাঁড়ান। আপনার সবচেয়ে বড় সহায়ক আপনি নিজেই।

৫) নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন,
পৃথিবীকে আপনি বদলাতে পারবেন না, তবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন নিজেকে বলুন:

“আমি শান্ত থাকব। আমি ইতিবাচক থাকব। আমি পারব।”
এই বিশ্বাসই আপনার ভেতরের দুশ্চিন্তাকে শিকল পরিয়ে দেবে।
#সংগৃহীত

চারপাশে কেমন যেন মৃত্যুর গন্ধ…প্রতিটা মোড়ে লুকিয়ে আছে একেকটা ফাঁদ।"আমি বেঁচে আছি " এই কথাটাই এখন সবচেয়ে বড় বিস্ময়!কো...
26/10/2025

চারপাশে কেমন যেন মৃত্যুর গন্ধ…
প্রতিটা মোড়ে লুকিয়ে আছে একেকটা ফাঁদ।
"আমি বেঁচে আছি " এই কথাটাই এখন সবচেয়ে বড় বিস্ময়!

কোথাও ব্রেকহীন গাড়ি চূর্ণ করছে কারো স্বপ্ন,
কোথাও লরি উল্টে শেষ হয়ে যাচ্ছে পুরো পরিবার।
রেস্টুরেন্টের আগুনে পুড়ে যাচ্ছে অগণিত গল্প, কেউ নতুন প্রেম, কেউ পুরনো সংসার হারাচ্ছে মুহূর্তেই।

কারখানার আগুনে মানুষ শুধু জ্বলে না, জ্বলে যায় জীবনের ছোট ছোট আশা, পোড়া মাংসের গন্ধে মিলিয়ে যায় ভবিষ্যৎ।

আকাশে বিমান ভেঙে পড়ে ঝরে যায় শত শত ফুল, ফুলের মালি কেউ বাঁচে না ,বেঁচে থাকে শুধু অশ্রুর স্রোত আর নিঃশব্দ হাহাকার।

এবার আবার নতুন আতঙ্ক মেট্রোর বিয়ারিং প্যাড!
এক মুহূর্তে যদি মাথায় পড়ে, মৃত্যু নিশ্চিত!

ভেবে দেখি ,
এই বিশৃঙ্খল পৃথিবীতে আমার জন্য অপেক্ষা করছে কোনটা?
আগুন, লোহা, না কি হঠাৎ থেমে যাওয়া নিঃশ্বাস?
তবু প্রতিদিন সকালে আমি জেগে উঠি,
আশ্চর্য হই , আমি এখনো বেঁচে আছি!

26/10/2025

“The illiterate of the 21st century will not be those who cannot read and write,
but those who cannot learn, unlearn, and relearn.”
- Alvin Toffler

"আজকের যুগে নিরক্ষরতা শুধু পড়া বা লেখা না জানার নাম নয়।
যারা নতুন কিছু শিখতে পারে না, পুরনো ভুল ধারণা ভুলে যেতে পারে না, এবং পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না — আসলে তারাই আধুনিক যুগের প্রকৃত নিরক্ষর। "

15/10/2025

Now all books available!

The 1% Rule - প্রতিদিন ১% পরিবর্তন“১% নিয়ম” হলো এক ধরনের জীবনদর্শন যেখানে প্রতিদিন ছোট ছোট উন্নতি করার মাধ্যমে সময়ের সাথ...
11/10/2025

The 1% Rule - প্রতিদিন ১% পরিবর্তন
“১% নিয়ম” হলো এক ধরনের জীবনদর্শন যেখানে প্রতিদিন ছোট ছোট উন্নতি করার মাধ্যমে সময়ের সাথে বিশাল পরিবর্তন আনা যায়। এটি জনপ্রিয় করেছেন James Clear তার বই Atomic Habits-এ। মূল ধারণা হলো, যদি প্রতিদিন মাত্র ১% উন্নতি করা যায়, তবে এক বছরের শেষে ফলাফল হবে প্রায় ৩৭ গুণ বেশি, শুধুমাত্র ৩৬৫% নয়।
এটি অনেকটা সুদে-সুদে বৃদ্ধির (compound interest)-এর মতো কাজ করে — সময়কে ব্যবহার করে ধীরে ধীরে বিশাল সাফল্যের দিকে নিয়ে যায়।

১% নিয়ম কীভাবে কাজ করে?
Compounding Effect (গুণিতক প্রভাব): প্রতিদিনের ছোট ছোট উন্নতি জমা হয়ে বিশাল অগ্রগতিতে পরিণত হয়। প্রতিদিন ১% ভালো হলে, এক বছরে প্রায় ৩৭ গুণ উন্নতি সম্ভব।
Trajectory তে ফোকাস: এখন তুমি কোথায় আছো সেটা নয়, বরং তুমি কোন পথে এগোচ্ছো — সেটাই আসল বিষয়। বড় লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা না করে অগ্রগতির গতিপথে মনোযোগ দাও।
Sustainable Growth (টেকসই বৃদ্ধি): বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে প্রতিদিন অল্প অল্প করে এগোলে যাত্রা সহজ হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই সাফল্য আনা সম্ভব।

দৈনন্দিন জীবনে ১% নিয়ম প্রয়োগ
উন্নতির ক্ষেত্র নির্ধারণ করো: স্বাস্থ্য, ক্যারিয়ার, দক্ষতা বা সম্পর্ক — যেকোনো কিছু হতে পারে।
ছোট ছোট দৈনন্দিন কাজ বেছে নাও: আজ এমন কী একটি ছোট কাজ করা যায় যা তোমাকে লক্ষ্যর ১% কাছাকাছি নিয়ে যাবে?
ধারাবাহিক হও: প্রতিদিন চেষ্টা করো, যত ছোটই হোক না কেন। এতে অভ্যাস তৈরি হবে।

ধৈর্য ধরো: বড় ফলাফল এক দিনে আসে না। ছোট ছোট জয়ের ধারাবাহিকতা একসময় বিশাল সাফল্যে রূপ নেয়।

Address

Badda/Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rhizome Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category