বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, Government Organization, House-16, Road-1/A, Nikunja-2, Khilkhet, Dhaka.
(1)

ডিপ্লোমা- ইন-হোমিওপ্যাথিক-মেডিসিন এন্ড সার্জারি  সম্পূরক পরীক্ষা ২০২৫ এর   ফলাফল প্রকাশ।
21/08/2026

ডিপ্লোমা- ইন-হোমিওপ্যাথিক-মেডিসিন এন্ড সার্জারি সম্পূরক পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ।

সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল ...
11/08/2026

সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ডিএইচএমএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।


একটি হোমিওপ্যাথিক প্রচারনা : মহাকাল নাট্য সম্প্রদায়ের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম  হোমিওপ্যাথির আবিষ্কারক কালজয়ী চিকিৎসা ...
31/07/2026

একটি হোমিওপ্যাথিক প্রচারনা : মহাকাল নাট্য সম্প্রদায়ের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম হোমিওপ্যাথির আবিষ্কারক কালজয়ী চিকিৎসা বিজ্ঞানী ডা.স্যামুয়েল হ্যানিম্যান এর জীবন ও কর্ম নিয়ে একটি নাটক উদ্বোধন ও মঞ্চস্হ হয়েছে গতকাল। সত্যিই ডা. হ্যানিম্যানকে নিয়ে এটি একটি অনবদ্য অভিনয় ও উপস্থাপনা। সময় ও সুযোগ করে সবাইকে নাটকটি দেখার জন্য অনুরোধ থাকলো । আয়োজকদের উৎসাহ দেওয়া প্রয়োজন।অপূর্ব কুমার কুন্ড রচিত ও শুভাশিষ দত্ত তন্ময় নির্দেশিত নাটকে ডা. হ্যানিম্যানের চরিত্রে ও নাম ভূমিকায় একক অভিনয় করেছেন বহুমাত্রিক অভিনেতা মীর জাহিদ হাসান।
আজ ৩১ জুলাই শুক্রবার বিকেল ৫:৩০ ও
সন্ধ্যা ৭:৩০ মিনিট নাটকটি পুনরায় মঞ্চস্থ হবে।
স্হান : বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল, সেগুনবাগিচা ,ঢাকা । প্রয়োজনে যোগাযোগ করুন, মোবাইল ০১৮১৬৪৩৪৩৮৭। টিকেট মূল্য : ৫০০, ৩০০, ২০০ টাকা। হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র ছাত্রীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা রয়েছে।

বিশেষ প্রশাসনিক প্রশিক্ষণ : প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্বীকৃ...
05/07/2026

বিশেষ প্রশাসনিক প্রশিক্ষণ : প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের অধ্যক্ষ ও কাউন্সিলের কর্মকর্তা/কর্মচারীগনকে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেটিভ এন্ড ম্যানেজম্যান্ট ফাউন্ডেশন (বিয়াম) এর তত্ত্বাবধানে " Training on Office, Financial Management & e-GP Tendering " শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ থেকে BIAM Foundation এ শুরু হয়েছে। এবছর ৬৬ জন অধ্যক্ষ ও কাউন্সিলের কর্মকর্তা/কর্মচারীগন এ প্রশিক্ষণে ২টি গ্রুপে/ব্যাচে অংশ নিচ্ছেন। BIAM Foundation মিলনায়তনে আজ এই কোর্সের উদ্বোধন করেন সরকারের অতিরিক্ত সচিব ও বিয়ামের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ আব্দুল মালেক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব জনাব মোঃ আসিব আহসান ও কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম । এ সময় বিয়াম ফাউন্ডেশনের অন্যান্য পরিচালক/কর্মকর্তা ও কর্মসহযোগীগন উপস্থিত ছিলেন।

প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি:বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পক্ষে আইনগত পরামর্শ, সহযোগিতা প্রদান ও প...
17/06/2026

প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পক্ষে আইনগত পরামর্শ, সহযোগিতা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্যানেল আইনজীবী নিয়োগের উদ্যোগ গ্রহন করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি অদ্য বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অত্র কাউন্সিলের ওয়েবসাইট www.bhmec.gov.bd এ পাওয়া যাবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানানো গেল।

27/05/2026

আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আপনার ও আপনার পরিবারের সকলের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচছা রইল , মহান আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ,মহিমা,মানবতা ও তাকওয়াপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডা. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

19/05/2026

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন ডিএইচএমএস পরীক্ষা ২০২৫ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ।
https://bhmec.gov.bd/?sfnsn=mo&fbclid=IwdGRjcAR47vRjbGNrBHjuL2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHhqjoHRK2mRpbi7pbbZs17Lo48rGeVTcxqk-IbHPO7S4NmSkgDGLxgOwq9Qy_aem_3D_PW_MVLcbgWGzkwUc5hg

19/05/2026

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন পরিচালিত ডিএইচএমএস পরীক্ষা-২০২৫ এর সকল বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে।

ফলাফল কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

03/05/2026

ফিরে আসুন প্রকৃতিতে ! Back to Nature !!
Homoeopathy Feels Nature Heals !!!
স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথির ভূমিকা ।
ডা.মোঃ জাহাঙ্গীর আলম
সিনিয়র কনসালটেন্ট, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ এন্ড হাসপাতাল

আজ ২৪/০৪/২০৬ ইং,শুক্রবার সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আয়োজিত ডা. হ্যানিম্যানের ২৭১ তম জন্ম বার্ষ...
24/04/2026

আজ ২৪/০৪/২০৬ ইং,শুক্রবার সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আয়োজিত ডা. হ্যানিম্যানের ২৭১ তম জন্ম বার্ষিকী উদযাপন ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বক্তব্য প্রদান। সকলের জন্য শুভকামনা রইল।

Address

House-16, Road-1/A, Nikunja-2, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share