OLD DHAKA YOUTH FORUM

OLD DHAKA YOUTH FORUM ঐতিহ্যবাহী পুরান ঢাকার একটি অরাজনৈতিক সমাজকল্যাণ মূলক সেচ্ছাসেবী যুব সংগঠন।
(gov. reg. no-DHAKA/237)
(1)

দোয়ার দরখাস্ত 🤲ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের প্রিয় অভিভাবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওর...
31/08/2026

দোয়ার দরখাস্ত 🤲
ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের প্রিয় অভিভাবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ভাই গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
​মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদের প্রিয় নওরোজ ভাইকে দ্রুত সুস্থতা দান করেন, সকল অসুস্থতা ও কষ্ট দূর করে দেন এবং উনাকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।
ওল্ড ঢাকা ইয়ুথ ​ফোরামের সকল সদস্য, শুভানুধ্যায়ী সহ সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গা থেকে নওরোজ ভাইয়ের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন। আমিন।

31/08/2026

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের কার্যক্রম গতিশীলকরণ এবং সামাজিক উন্নয়নে সংগঠনটির অভিভাবক ও সম্মানিত উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু ভাইয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালবাগ ও পলাশীর কৃতি সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজসেবা মূলক কার্যক্রম এবং তরুণ সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম প্রতিষ্ঠার ঠিক এক বছর পর মীর রফিকুল ইসলাম বিল্লু সংগঠনটির সাথে উপদেষ্টা হিসেবে যুক্ত হন। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবকদের এই প্ল্যাটফর্মটিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং এর পরিধি বিস্তারে তিনি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

ব্যক্তিজীবনে তিনি একজন সফল ও বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ব্যবসায়িক সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণে কাজ করছেন।

ব্যবসার গণ্ডির বাইরেও মীর রফিকুল ইসলাম বিল্লু বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। মানবিক কাজ, এলাকার অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক সংকটে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের অভিভাবক হিসেবে তিনি নিয়মিত পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাঁর দূরদর্শী চিন্তা ও অভিজ্ঞতার আলোকেই সংগঠনটি পুরোনো ঢাকার যুব সমাজকে নিয়ে গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

"বল বীর—বল উন্নত মম শির!"​সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার প্রতীক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীত...
27/08/2026

"বল বীর—
বল উন্নত মম শির!"

​সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার প্রতীক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি আমাদের অন্তহীন শ্রদ্ধা। তাঁর অমীয় বাণী ও বিদ্রোহী সুর আজও আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।
​ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে মহান কবির স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

Deep Condolences and Solidarity from Old Dhaka Youth Forum on the Devastating Floods and Landslides in Nepal​Nepal has b...
27/08/2026

Deep Condolences and Solidarity from Old Dhaka Youth Forum on the Devastating Floods and Landslides in Nepal

​Nepal has been severely affected by natural disasters. Old Dhaka Youth Forum is deeply saddened by the tragic loss of life and widespread damage caused by incessant rainfall, landslides, and flash floods in the region.
​During this difficult time, we stand by the grieving families of Nepal and strongly urge swift rescue and rehabilitation efforts for the affected people. Driven by humanity and friendship, we extend our heartfelt solidarity to Nepal in this hour of crisis.
​May the Almighty grant Nepal the strength to overcome this crisis and keep everyone safe.




26/08/2026

আমি যদি আরব হ’তাম — মদিনারই পথ।
এই পথে মোর চ’লে যেতেন নূর নবী হজরত॥

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শ, সততা এবং সহনশীলতার শিক্ষা হোক ...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শ, সততা এবং সহনশীলতার শিক্ষা হোক আমাদের চলার পাথেয়।
ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্র শুভেচ্ছা ও মোবারকবাদ।







ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত​ঢাকা, ২২ আগস্ট ২০২৬:ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম-এর নবনির্ব...
23/08/2026

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

​ঢাকা, ২২ আগস্ট ২০২৬:

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে পুরান ঢাকার রাজ নারায়ণ ধর রোডের রাশেদ নিবাসে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে সংগঠনের সভাপতি হাজী মোঃ রাশেদ হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাঃ আব্দুল্লাহ-এর সঞ্চালনায় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরিচালিত হয়।

​সভার মূল আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ:

​পরিচিতি পর্ব: নবনির্বাচিত কমিটির সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

​ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: পুরাণ ঢাকার যুব সমাজের উন্নয়ন ও সামাজিক কল্যাণে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও রূপরেখা প্রণয়ন করা হয়।

​সাংগঠনিক গতিশীলতা: সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার বিষয়ে উপস্থিত সকলে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

​বিবিধ: বিভিন্ন সমস্যা সমাধান ও সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

এ সময় ​সভায় নবনির্বাচিত কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—

​সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি: মোঃ সোহেল রানা ও মোঃ বিপ্লব হোসেন, ​যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ নূরে আলম সিদ্দিকী, মোঃ সাকের আহমেদ, মোহাম্মদ সৈকত রায়হান ও মোঃ আব্দুল আউয়াল, ​সাংগঠনিক সম্পাদক: মোঃ ফায়সাল।

​অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীদ, দপ্তর সম্পাদক মোঃ সজীব হাসান, প্রচার সম্পাদক হাজী মোঃ সিফাত হুসাইন, সমাজ কল্যাণ সম্পাদক সুলতান আহমাদ, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আসলাম পারভেজ রিয়াদ এবং কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাঈম হাসান ও মোঃ আশরাফুল ইসলাম (অনন্ত)।

​এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু ও সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী।

​সভা শেষে সভাপতির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন।
20/08/2026

নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

23/2, Kazi Riaz Uddin Road, Chowkbazar
Dhaka
1211

Telephone

+8801914889298

Website

Alerts

Be the first to know and let us send you an email when OLD DHAKA YOUTH FORUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OLD DHAKA YOUTH FORUM:

Shortcuts

Share