Bangladesh Investment Development Authority - BIDA

Bangladesh Investment Development Authority - BIDA The apex Investment Promotion Agency of the Government of Bangladesh

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা✨
27/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা✨

🌍 বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে কী পরিবর্তন আসছে জানতে পড়ুন Invest Bangladesh 🇧🇩নতুন রূপে প্রকাশিত বিডার নিউজলেটার Invest B...
23/05/2026

🌍 বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে কী পরিবর্তন আসছে জানতে পড়ুন Invest Bangladesh 🇧🇩

নতুন রূপে প্রকাশিত বিডার নিউজলেটার Invest Bangladesh-এর প্রথম সংখ্যায় থাকছে ১৮০ দিনের ব্যবসা পরিবেশ এজেন্ডা, অর্থনৈতিক বিশ্লেষণ, কৌশলগত বিনিয়োগ এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের অভিজ্ঞতা।

🔗 লিংক দেখুন প্রথম কমেন্টে

🏥 এশিয়ার শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষায়িত চিকিৎসা ও রোগীসেবার নতুন মড...
20/05/2026

🏥 এশিয়ার শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষায়িত চিকিৎসা ও রোগীসেবার নতুন মডেল নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় বাজার।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে সম্প্রসারণের সুযোগ নিয়ে গত রবিবার বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে IHH Healthcare Singapore-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। IHH প্রতিনিধি দলের নেতৃত্ব দেন IHH Healthcare Singapore-এর চিফ অপারেটিং অফিসার এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ই মিং।

প্রতিনিধি দলে ছিলেন IHH Healthcare Singapore-এর রিজিওনাল মার্কেটিং ম্যানেজার জ্যাক ট্যান এবং ঢাকায় IHH Healthcare Bangladesh-এর পরিচালক জাহিদ হাসান খান। বৈঠকে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা উপস্থিত ছিলেন।

IHH Healthcare ১০টি দেশে ৮৯টি হাসপাতাল পরিচালনা করে। রোগীসেবা ও রেফারেল সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে। সিঙ্গাপুরে IHH Healthcare মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতাল, গ্লেনইগলস হাসপাতাল এবং পার্কওয়ে ইস্ট হাসপাতাল পরিচালনা করে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রাথমিক চিকিৎসা, বহির্বিভাগভিত্তিক সেবা এবং পার্কওয়ে ক্যান্সার সেন্টারের মাধ্যমে ক্যান্সার চিকিৎসাসহ বিশেষায়িত সেবাও রয়েছে।

বৈঠকে IHH Healthcare বিশেষায়িত চিকিৎসা, দেশের বাইরে রোগীদের সেবা গ্রহণের পথ, চিকিৎসক বিনিময় এবং tertiary হাসপাতাল কাঠামোর বাইরে নতুন স্বাস্থ্যসেবা মডেল নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরে। বাংলাদেশের নিয়ন্ত্রক কাঠামো এবং দেশের ভেতরে উচ্চমানের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী স্বাস্থ্যসেবাকে বাংলাদেশের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বস্ত ও উচ্চমানের স্বাস্থ্যসেবার জন্য বড় বাজার রয়েছে। স্বাস্থ্যসেবা খাতের বিনিয়োগকারীরা বাংলাদেশে লাখো মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এবং বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে বিডার পূর্ণাঙ্গ সহায়তা পাবেন।

🇧🇩 🇮🇩 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। রিটেইল, কৃষি ও জ্বালানির মতো খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকা...
19/05/2026

🇧🇩 🇮🇩 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। রিটেইল, কৃষি ও জ্বালানির মতো খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বিডা কার্যালয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে গতকাল বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারকে এগিয়ে নিতে ইন্দোনেশিয়ার সরকারের সমর্থন জানান।

তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার অন্যতম বড় রিটেইল চেইন Alfamart-এর সাম্প্রতিক বাংলাদেশে প্রবেশ। Alfamart ২০২৬ সালের শেষ নাগাদ ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে আগামী ৫–১০ বছরে তারা ৫,০০০-এর বেশি আউটলেটে সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে।

বৈঠকে কৃষি ও জ্বালানি খাতের সুযোগ নিয়ে আলোচনা হয়। এসব খাতে ইন্দোনেশিয়ার বড় বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং খাতভিত্তিক জ্ঞান বাংলাদেশে কাজে লাগাতে পারে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরেন। এর মধ্যে সরকারি অব্যবহৃত সম্পদ পিপিপি অংশীদারিত্বের মাধ্যমে নতুনভাবে কাজে লাগানোর বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।

☀️⚡ বাংলাদেশে বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে জমির প্রাপ্যতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এ প্রেক্ষাপটে ফেনীর সো...
14/05/2026

☀️⚡ বাংলাদেশে বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে জমির প্রাপ্যতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।

এ প্রেক্ষাপটে ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মালিকানাধীন ৪১২ একর জমিতে প্রস্তাবিত ১৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পটি একটি কার্যকর সমাধান তৈরির উদ্যোগ। পিপিপি পদ্ধতিতে পরিকল্পিত এই প্রকল্প সরকারি সংস্থার মালিকানাধীন জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের জন্য একটি টেকসই ও অনুসরণযোগ্য মডেল তৈরি করবে।

এই উদ্যোগকে এগিয়ে নিতে আজ বিনিয়োগ ভবনে একটি market sounding workshop অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনরা অংশ নেন। কর্মশালায় সোনাগাজী সৌর বিদ্যুৎ প্রকল্পের কাঠামো, বিনিয়োগ মডেল ও বাস্তবায়ন সম্ভাবনা নিয়ে মতামত নেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

মাননীয় মন্ত্রী বলেন, "সৌর বিদ্যুৎ এখন বিশ্বের প্রধান এজেন্ডা এবং বাংলাদেশও এই পথে দ্রুত এগোতে চায়। সরকার আগামী জুনের মধ্যে একটি বিনিয়োগ-বান্ধব নীতিমালা ঘোষণা করতে পারে, যা সৌর বিদ্যুৎ খাতে পোশাক শিল্পের মতো বিপ্লব নিয়ে আসবে।"

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, সৌর বিদ্যুৎ এই চাপ কমাতে এবং গ্রিড স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের সভাপতি বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সোনাগাজী প্রকল্পটি একটি রেপ্লিকেবল মডেল যা সরকারি অব্যবহৃত জমি ব্যবহার করে বেসরকারি পুঁজি আহরণে সহায়তা করবে। চলতি বছরের আগস্টের মধ্যে এই প্রকল্পের ক্রয় প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

কর্মশালায় এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) প্রস্তাবিত সোনাগাজী সৌর বিদ্যুৎ প্রকল্পের পটভূমি, প্রকল্প কাঠামো, সাইটের বিস্তারিত এবং বাজারের মতামত গ্রহণের বিষয়গুলো উপস্থাপন করে। একইসঙ্গে সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিভাগ প্রণীত গাইডলাইন উপস্থাপন করা হয়।

ADB প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, আর্থিক মডেলিং, পরিবেশগত সমীক্ষা, আইনগত মূল্যায়ন এবং বেসরকারি অংশীদার নির্বাচনের জন্য টেন্ডার সহায়তা করবে।

Bangladesh Economic Zones Authority -BEZA 👏

14/05/2026

The rise was mainly driven by higher reinvested earnings and intra-company loans

🇧🇩 📈 ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে ...
14/05/2026

🇧🇩 📈 ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ ঘুরে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে নিট এফডিআই ৩৯.৩৬% বেড়ে ১.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ১.২৭ বিলিয়ন মার্কিন ডলার।

🔹পুনঃবিনিয়োগকৃত আয়
৩১৮.২৫% বেড়ে ৪৩৪.১০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

🔹আন্তঃকোম্পানি ঋণ
২৫.৬৮% বেড়ে দাঁড়িয়েছে ৭৮১.৬৮ মিলিয়ন মার্কিন ডলারে।

🔹ইক্যুইটি মূলধন
১.৮৪% বেড়ে হয়েছে ৫৫৪.৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

আঙ্কটাডের প্রতিবেদনেও বাংলাদেশের এফডিআই প্রবাহে এ ইতিবাচক ধারার বিষয় উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত চাপ, বৈশ্বিক প্রতিকূলতা এবং অভ্যন্তরীণ অনিশ্চয়তার কয়েকটি চ্যালেঞ্জিং বছরের পর বাংলাদেশে এফডিআই বেড়েছে, যা দেখায় যে কঠিন পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীরা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা সমালোচনাকে স্বাগত জানাই, কারণ এতে আমাদের কাজ আরও ভালো করার সুযোগ তৈরি হয়। ২০২৫ সালে বৈশ্বিকভাবে গ্রিনফিল্ড বা নতুন বিনিয়োগ ঘোষণার সংখ্যা কমেছে ১৬%, যার চাপ উন্নয়নশীল অর্থনীতিগুলো আরও বেশি অনুভব করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহের ৩৯.৩৬% বৃদ্ধি একটি ভালো সংকেত।

“বিনিয়োগের পরিমাণ এখনও আমাদের সম্ভাবনার তুলনায় কম। রাজনৈতিক পরিবর্তনের পরের বছর হিসেবে এই প্রবৃদ্ধি বিশেষ গুরুত্ব বহন করে। বৈশ্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। এই সময়টিকে আমরা নিজেদের প্রস্তুতি শক্তিশালী করার জন্য ব্যবহার করছি, যাতে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ আবার গতি পেলে বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণে আরও ভালো অবস্থানে থাকে,” তিনি আরও বলেন।

ব্যবসা সহজীকরণ, নিয়ন্ত্রণমূলক বাধা কমানো এবং বৃহত্তর বিনিয়োগ পরিবেশ সংস্কারে সরকারের অব্যাহত গুরুত্ব বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে: বাংলাদেশ বিনিয়োগ, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণকে আরও সহজ করতে কাজ করছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) যৌথভাবে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনাও বাস্তবায়ন করছে।

অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সুবিধা প্রদান এবং বিনিয়োগ উন্নয়নকে কেন্দ্র করে এই কর্মপরিকল্পনার লক্ষ্য হলো ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে মৌলিক উন্নয়ন আনা।

👩🏻‍🏫 বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তাদের বিনিয়োগ বিষয়ক উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা শক্তিশালী করতে গতকাল বি...
13/05/2026

👩🏻‍🏫 বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তাদের বিনিয়োগ বিষয়ক উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা শক্তিশালী করতে গতকাল বিডায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং পিপিপিএ-এর কর্মকর্তারা অংশ নেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর পেশাগত সক্ষমতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাশফিক খালিদ, ম্যানেজিং ডিরেক্টর, Lie to Eye, মোহাম্মদ আদনান রহমান, পোর্টফোলিও ম্যানেজার, Inspira Advisory & Consulting Limited, এবং আশিকুল আলম, Head of Performance, HSBC Bangladesh। ব্র্যান্ডিং, কৌশলগত যোগাযোগ, কার্যকর উপস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন নাহিয়ান রহমান রচি, নির্বাহী সদস্য, বিনিয়োগ উন্নয়ন, বিডা, এবং বিডায় রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কর্মরত ব্যাংকার জোহারী বিন আক্তার ও নাফিসা জামান।

আলোচনায় উপস্থাপনা প্রস্তুতি, বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি বোঝা, কার্যকর ফলো-আপ, অভিযোগ প্রতিকার, সম্পর্ক ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতের প্রত্যাশার সঙ্গে সরকারি সেবা আরও কার্যকরভাবে সামঞ্জস্য করার বিষয়গুলো গুরুত্ব পায়।

12/05/2026

দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রবৃদ্ধি বজায় রাখতে দীর্ঘদিনের প্রচলিত 'সুরক্ষা নীতি' থেকে পর্যায়ক্রমে সরে আ.....

📝 রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি প্রত্যাবাসন বিষয়ে আজ বিডায় একটি কর্মশাল...
11/05/2026

📝 রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি প্রত্যাবাসন বিষয়ে আজ বিডায় একটি কর্মশালার আয়োজিত হয়েছে।

বিডার এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ সেবা চলতি বছরের জানুয়ারি মাসে বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল-এর মাধ্যমে পুরোপুরি অনলাইনে চালু করা হয়। এর ফলে সেবা প্রদানের সময় ১.৫–২ মাস থেকে নেমে এসেছে মাত্র ৭ কার্যদিবসে।

বিডার কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় এই সেবা গ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আবেদন প্রক্রিয়া ও সেবা গ্রহণের অভিজ্ঞতা নিয়ে মতামত ও ফিডব্যাক তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মোঃ শাহারুল হুদা।

“বর্তমানে ডুইং বিজনেসে রয়্যালটি ও ফি প্রত্যাবাসন নিয়ে আলোচনা হচ্ছে। আমি উপস্থিত সকলকে আহ্বান জানাই — কীভাবে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা যায় সে বিষয়ে আপনাদের মূল্যবান পরামর্শ দিন,” বলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

“সরকার বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে। কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করে বাস্তবায়ন করব। আমরা আশা করি, এর ফলে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে,” বলেন বিডা’র নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মোঃ শাহারুল হুদা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডা’র উপ-পরিচালক ইফতে আরা ফেরদৌসী এবং উপ-পরিচালক ফাইজুর রাব্বি। তারা বিডা’র ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে Outward Remittance অনুমোদন প্রক্রিয়া, অনলাইন আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেন।

Address

Biniyog Bhaban, E-6/B, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880255007241

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Investment Development Authority - BIDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Investment Development Authority - BIDA:

Share