08/09/2015
জাতীয় পেশাজীবী লীগের খোলা চিঠি ঃ
কেও যদি আমাদের জিজ্ঞেসা করেন জাতীয় পেশাজীবী লীগ কি ভুঁই পোড় সংগটন আমাদের সরল উত্তর হাঁ কারন জননেত্রী বা বাংলাদেশ আওয়ামীলীগ আমাদের অনুমোদন দেননি, তাহলে কেন আমরা করছি? আমারা নিজ থেকে কেনই বা নিজের সময় ,অর্থ্ মেধা খরচ করছি ?-----------------------
আমাদের ১ বছর সময়ে আমরা কিছু কাজ করেছি এবং ২০২১ সালের তথা ২০৪১ সালের জন্য বিভিন্ন রকম স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি যার মধ্যে অন্যতম ঃ ১। আগামী ২০১৮ সালের নির্বাচনে সারাদেশে ২% আওয়ামীলীগের পক্ষে ভোট বাড়ানোর জন্য প্রচেষ্টা - দেশের কিশোর কিশোরীদের কে সামাজ, পরিবারে , রাস্টে ভুমিকা বিষয়ে সচেতন করা, ২। মাদকের ভয়াবহতা তরুণ সমাজকে সঠিকভাবে জানানো ৩। আগামী বিশ্বে প্রতিযোগিতায় নিজেদের ঠিকিয়ে রাখার উপায় এবং স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রবেশের জন্য সহযোগিতা করা। ৪। এই উপমহাদেশের রাজনীতি , বঙ্গবন্ধু , বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামীলীগের উদ্দেশ্য ও আদর্শ তাদেরকে জানানো , স্কুল , কলেজ ও সামাজিক ক্লাবে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রদান করে তা পড়ার জন্য অনুপ্রানিত করা। ৫। দেশের প্রান্তিক জনগণের মাঝে বর্তমান সরকারের সাফল্য ও সরকারের আগামীর পরিকল্পনা এবং তার সুফল তুলে ধরা । ৬। বিকল্প স্রম বাজার , ব্যাবসা বানিজ্য খোজা ও বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানানো জাতীয় পেশাজীবী লীগের অন্যতম কর্মসূচী । আমাদের বিশ্বাস আওয়ামী পরিবারের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা পেশাজীবীরা যদি সহযোগিতার হাত বাড়ায় তবে আমাদের কর্মসূচি আরও বেগবান হবে । আমরা ইতিমধ্যে যেসব কাজ করেছি তা মানুষের হ্রদয়ে জায়গা পাবার মত যারই ধারাবাহিকতায় দিন দিন আমাদের সাথে যোগ হচ্ছে বঙ্ঘবন্ধুর আদর্শে বিশ্বাসী মেধাবী পেশাজীবীরা। আমাদের বিশ্বাস সকলের সহযোগিতায় আমাদের পথচলা আরও সুন্দর হতে পারে । ইতিমধ্যেই আমরা একটি গবেষণা প্যানেল তৈরি করার কাজ করছি যাহারা আমাদের সহযোগিতা করবেন গবেষণা কাজে। আপনারা আমাদের দেখবেন না কোন সস্তা প্রচারনায় , দেখবেন না বড় বড় ছবি বিলবোর্ডে আমাদের নেতাদের ছবি আমরা পর্দার আড়ালে থেকে আমাদের প্রিয় নেত্রীর স্বপ্নের মধ্য আয়ের বাংলাদেশের এক সাধারন সহযোগী হতে চাই। আশা করি বিরুধিতার খাতিরে বিরুধিতা না বা চিরাচায়িত ধারায় বিবেচনা করার আগে আমাদের কর্মকাণ্ডে আপনাদের সুনজর পড়বে । পরিশেষে এইটুকুই বলব আমরা যদি না জাগী তবে সকাল হবে কেন। নিজেদের জন্যে , দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, প্রিয় নেত্রীর প্রিয় দলের জন্যে আমাদের এই পথচলা.। আপনাদের পরামর্শ , উপদেশ আমাদের একান্ত কাম্য --------- ধন্যবাদান্তে , জিল্লুর রহমান , প্রতিস্টাতা, জাতীয় পেশাজীবী লীগ , ইমেইলঃ [email protected], Tweeter: .