সাংবাদিক ইলিয়াস

সাংবাদিক ইলিয়াস সত্য প্রকাশে নির্ভিক

বড়ই বিচিত্র এই পৃথিবী
22/04/2026

বড়ই বিচিত্র এই পৃথিবী

ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়া অশনি সংকেত
22/04/2026

ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়া অশনি সংকেত

22/04/2026

আমি বিএনপি করি কিন্তু বিএনপির পক্ষে বলবার পয়েণ্ট পাচ্ছি না : সায়ন্ত

22/04/2026

সংসদে প্রাথমিকের শিক্ষক সংখ্যা জানালেন মাননীয় প্রধানমন্ত্রী

22/04/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে বললেন, "মাওলানা ভাসানী ১৯৭৯ সালে শহিদ জিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন।"

আমার দেশ সম্পাদক
22/04/2026

আমার দেশ সম্পাদক

হায়রে বিনোদন 😀
22/04/2026

হায়রে বিনোদন 😀

বাংলাদেশের রাজনীতিতে জামায়াত যেভাবে কৌশলগত সংস্কার করছে, তা অনেকের কাছে অপ্রত্যাশিত। ৯০-এর দশক থেকেই দলটির নেতারা এমন স...
22/04/2026

বাংলাদেশের রাজনীতিতে জামায়াত যেভাবে কৌশলগত সংস্কার করছে, তা অনেকের কাছে অপ্রত্যাশিত। ৯০-এর দশক থেকেই দলটির নেতারা এমন সংস্কার চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।

তবে সাধারণ জনগণ বা সমালোচকরা কি এটি গ্রহণ করতে পারছেন? এ ব্যাপারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। যারা আগে বারবার বলে আসছিল, “জামায়াত এটা কেন করে না, সেটা কেন করে না,” তারা এখনই সমালোচনা শুরু করেছে। উদাহরণস্বরূপ, ৭১-এর বিরোধী শক্তি শহিদ মিনারে গেছে, স্মৃতিসৌধে গেছে। আজ যখন তারা বৈশাখ উদযাপন করল, তখন বলল-“হালাল বৈশাখ উদযাপন।”
সমালোচকরা প্রায়ই জানে না তারা আসলে কি চায়। রাজনীতি অনেক সময় অন্যের সমালোচনা করে নিজেকে ভাইরাল করার মাধ্যম হয়ে যায়।
জামায়াতের উদ্যোগ যে তাদের নেতাকর্মী বা অনুসারীরা সহজে গ্রহণ করছে, তা নয়। দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। রাজনৈতিক দল হতে হলে সবার সঙ্গে কাজ করতে হয়, সবার গ্রহণযোগ্য মতকে সম্মান জানাতে হয়।
গত পাঁচ বছরে জামায়াতের যে রাজনৈতিক সংস্কার হচ্ছে, তা দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। জাতীয় সকল অনুষ্ঠানে তাদের আরও ওপেন হওয়া উচিত।

শুধু জামায়াত নয়, যারা ধর্মীয় রাজনীতি করছে, বিশেষ করে চরমোনাই ও অন্যান্য ইসলামীক দলগুলোও, জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে পারে।
৪৭-এর পর থেকে ভারতীয় কালচারাল আগ্রাসন যে বাংলাদেশের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে, তা পুনরায় জেগে উঠবে। ভারতীয় ছায়ানটী, উদীচী ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে।

ইসলামিক ও জাতীয়তাবাদের সংমিশ্রণে যদি বাংলাদেশপন্থি সাংস্কৃতিক জোয়ার তৈরি হয়, তাহলে ওসমান হাদির স্বপ্ন- কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী বাংলাদেশ বাস্তবায়িত হবে।

সঠিক
22/04/2026

সঠিক

শিবিরের একটা ছেলে ছাত্র জীবন শেষ করে এলাকার চাচাদের সাথে মিলেমিশে রাজনীতি করতে পারে না। দুইজনের চিন্তাভবনা চালচলন অনেক ত...
22/04/2026

শিবিরের একটা ছেলে ছাত্র জীবন শেষ করে এলাকার চাচাদের সাথে মিলেমিশে রাজনীতি করতে পারে না। দুইজনের চিন্তাভবনা চালচলন অনেক তফাৎ থাকে। একটা বিশাল মনস্তাত্বিক গ্যাপ পরিলক্ষীত হয়। এই গ্যাপ থেকে ছেলেটি জামায়াতে আর সক্রিয় হয় না। যুবকদের নেতৃত্ব যুবকদের দিতে হবে। একজন যুবা জানে অন্য যুবা কি চায়। জামায়াতের রাজনৈতিক কাঠামোতে দ্রুত সংস্কার প্রয়োজন। অতীব জরুরী প্রয়োজন। প্রতিটি সেক্টর ভিত্তিক আলাদা আলাদা ফ্রন্ট করতে হবে।

পাঁচজন কৃষক এক যায়গায় হলে তারা তাদের কৃষি নিয়ে অনেক ধরনের গল্পে মেতে উঠে। চারজন ড্রাইভারের সাথে একজন কৃষককে সারাদিনের জন্য বসিয়ে দিলে দেখবেন সেই কৃষক বোবা হয়ে যাবে। সে কোন কথা খুঁজে পাবে না। পরের দিন থেকে দেখবেন এই পাঁচজনের গ্রুপে কৃষক লোকটি অনুপস্থিত থাকবে। এটা বুঝতে সাইন্সটিস্ট হওয়ার মতো কিছু না।

যুব ইউনিট, ব্যবসায়ী ইউনিট, কৃষক, মুচি, তাতি, ড্রাইভার, স্বেচ্ছাসেবক, এভাবে সবাইকে আলদা ইউনিট দিন কাজের জন্য। একজন মুচিকে আপনি মুল দল থেকে নেতৃত্ব দিতে পারবেন না। তার সম্প্রদায় থেকে তাকে নেতা বেছে নিতে দিন। আপনি গণরাজনীতি করতে চাইলে এর বিকল্প নেই। আপনি যত দেরি করবেন ততবেশি ক্ষতির সম্মুখীন হবেন।

সামনের দিনে দেখবেন শিবির শেষে মেক্সিমাম ছেলে এনসিপি বা এই ধরনের সংগঠনে যোগ দেবে। এখন যেমন শিবির শেষে মেক্সিমাম নিষ্ক্রিয় হয়ে যায়, সামনের থেকে নিস্ক্রিয় না হয়ে এনসিপিতে যাবে। আপ বাংলাদেশ থেকে শিক্ষা নেন। শিবির লোকগঠন করে সাপ্লাই দেবে এনসিপিকে। খুব মজা না? পাকিস্তানের ইমরান খানের দল এইভাবে গঠন হইছিল। এনসিপি সেই পথেই আগাচ্ছে। ক্ষতিগ্রস্থ হবে জামায়াতে ইসলামি। দেখেন আপনারা যা ভাল মনে করেন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক ইলিয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share