Bangladesh Air Force

Bangladesh Air Force This is the official FB Page of Bangladesh Air Force (BAF). Please Follow/Like to remain connected. Unfollow and Report all other fake pages in the name of BAF.

Facbook Page of Bangladesh Air Force (BAF)

27/09/2026
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের PACAF (প্যাসিফিক এয়ার ফোর্সেস)- এর মধ্যে পেশাগত সহযোগিতা নিয়ে  ‘9th Airman-To-Ai...
27/09/2026

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের PACAF (প্যাসিফিক এয়ার ফোর্সেস)- এর মধ্যে পেশাগত সহযোগিতা নিয়ে ‘9th Airman-To-Airman Talks’ অনুষ্ঠিত

গত ২০-২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস (PACAF)- এর সদস্যদের মধ্যে তিন দিনব্যাপী ‘9th Airman-To-Airman Talks’ অনুষ্ঠিত হয়। এতে, এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম, পরিচালক, পরিকল্পনা পরিদপ্তর- এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং Brig Gen Shane S.Vesely- এর নেতৃত্বে PACAF ও ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, আলোচনার ২য় দিনে প্রতিনিধি দল সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

আলোচনায় পূর্ববর্তী বছরের গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময়, পেশাগত সহযোগিতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সমাপনী আলোচনায়, আগামী এক বছরের নির্ধারিত সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে একটি কার্যবিবরণী (Minutes) স্বাক্ষর করা হয়। এছাড়া, মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর ১৩৩ এয়ার ট্রান্সপোর্ট ইউনিট পরিদর্শন করে।

উল্লেখ্য, ‘স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম’- এর আওতায় ২০০৮ সাল থেকে ওরেগন ন্যাশনাল গার্ড ও বাংলাদেশ অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত ‘Airman-To-Airman Talks’ উভয় দেশের সামরিক সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । আসছে। এ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত ‘Airman-To-Airman Talks’ উভয় দেশের সামরিক সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত জার্মানির মান্যবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎঅদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ ...
27/09/2026

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত জার্মানির মান্যবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত H.E. Dr. Rudiger Lotz বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানঅদ্য ২৪ সেপ্টেম্বর ২৬( বৃহস্পতিবার)  ব...
24/09/2026

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

অদ্য ২৪ সেপ্টেম্বর ২৬( বৃহস্পতিবার) বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি (পি) কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি উক্ত কোর্সে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, বিমান সদরসহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) এর প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একই দিনে বিমান বাহিনী প্রধান কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) ভবনের
'সাইফুল আজম' অডিটোরিয়াম এর নামফলক উন্মোচন করেন এবং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর অপারেশনাল কার্যক্রম এর আওতায় নির্মাণাধীন বিভিন্ন সাইট সরেজমিনে পরিদর্শন করেন।

24/09/2026

বাংলাদেশ বিমান বাহিনী অনির্বাণ ২০২৬ 🇧🇩
আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার)...
রাত ৮টার বাংলা সংবাদের পর...

দেখতে চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়!

: : INTERNATIONAL DAY OF PEACE 2026 : :PEACEKEEPING TODAY — A SAFER TOMORROW
21/09/2026

: : INTERNATIONAL DAY OF PEACE 2026 : :

PEACEKEEPING TODAY — A SAFER TOMORROW

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩-এর মৃত্যুতে আমরা...
21/09/2026

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩-এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩ কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

তাঁর আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


🇺🇳

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি : বিমানসেনা এন্ট্রি নং - ৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং - ৩৮ এবং সাইফার এসিস্ট্...
18/09/2026

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি : বিমানসেনা এন্ট্রি নং - ৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং - ৩৮ এবং সাইফার এসিস্ট্যান্ট এন্ট্রি নং - ২৪
https://joinairforce.baf.mil.bd/job-circular/airmen

Address

Air Headquarters, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255060000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Air Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Air Force:

Shortcuts

Share