আরবি ভাষা ইনস্টিটিউট - Institute of Arabic Language

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আরবি ভাষা ইনস্টিটিউট - Institute of Arabic Language

আরবি ভাষা ইনস্টিটিউট - Institute of Arabic Language Your key to understanding the Qur'an & Hadith is the Arabic language.
(1)

IAL makes it accessible.
▶ Premier Language Institute
▶ Courses for All Levels
▶ Beginner to Advanced
Join us to connect more deeply with your faith. আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
Institute of Arabic Language - اللغة العربية
যোগাযোগের ঠিকানা:
বাড়ি-৩০, রোড-৪, ব্লক-ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
ফোন/হোয়াটসঅ্যাপ: +8801521205794


আমাদের কোর্স সমূহ:

“আল-কুরআন কোর্স”
🌟. আরবি রিডিং ও রাইটিং(কুরআন শিক্ষা

কোর্স ): লেভেল-০১🌟
▶️কাদের জন্য: যারা একেবারেই কুরআন বা আরবি রিডিং ও রাইটিং পারেন না, অথবা আগে পারতেন কিন্তু এখন ভুলে গিয়েছেন, কিংবা ভুল-শুদ্ধ নিজেই নির্ণয় করতে পারছেন না, তাদের জন্য এ লেভেল-০১।
▶️কোর্সের উদ্দেশ্য: এ লেভেল সম্পন্ন করলে শিক্ষার্থীরা আরবি বা কুরআন শুদ্ধভাবে তাজবীদ সহকারে পড়তে ও আরবি লিখতে সক্ষম হবেন এবং প্রাথমিক ইসলামি শিক্ষার বিষয়গুলো শিখবেন।
▶️যা শেখানো হবে: আরবি রিডিং ও রাইটিং এর পাশাপাশি সূরা রহমান সহ ১২টি সূরা, ২০০টি আরবি শব্দ, ৪০টি হাদিস, ৫০টি মাসনুন দোয়া ও আল্লাহর গুণবাচক নাম শিখবেন।

🌟 তাজবীদ-সহ কুরআন রিডিং (নাজেরা) কোর্স 🌟
▶️যাদের জন্য: যারা তাজবীদ তথা কুরআন পড়ার নিয়ম জানেন এবং এখন পবিত্র কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত সাবলীলভাবে মশক্বসহ পড়তে চাচ্ছেন, একই সাথে পড়ার সক্ষমতা ও গতি বৃদ্ধি করতে আগ্রহী, তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
▶️কোর্সের উদ্দেশ্য: এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর পবিত্র কুরআন শুদ্ধ ও সাবলীলভাবে পড়া এবং কুরআন হিফজ (মুখস্থ) করা আপনার জন্য আরও সহজ হবে।
▶️যা শিখবেন:
🔘পবিত্র কুরআন বিশুদ্ধ তাজবীদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মশক্বসহ পঠন।
🔘পড়ার গতি ও সাবলীলতা বৃদ্ধি।
🔘প্রয়োজনীয় দোয়া ও কিছু গুরুত্বপূর্ণ সূরার অর্থ।
▶️কোর্স বিন্যাস: এই কোর্সটি ৫টি সুবিন্যস্ত পর্বে বিভক্ত:
🔘২৮ পারা - ৩০ পারা
🔘১ম পারা - ৫ম পারা
🔘৬ষ্ঠ পারা - ১২ পারা
🔘১৩ পারা - ২০ পারা
🔘২১ পারা - ২৭ পারা


🌟 আল-কুরআন হিফজ কোর্স🌟
▶️কাদের জন্য: যারা স্কুল-কলেজে পড়ার পাশাপাশি কুরআন হিফজ করতে চাচ্ছেন, তাদের জন্য এ কোর্স।


“আরবি ভাষা শিক্ষা কোর্স”
🌟একাডেমিক কোর্স🌟
▶️কোর্সের ধরণ: মাদ্রাসা ও স্কুলের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আরবি বিষয়ে একাডেমিক কোর্স।


🌟 আরবি ভাষার সংক্ষিপ্ত কোর্স 🌟
▶️যাদের জন্য: আপনি কি আরব দেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, কাজের উদ্দেশ্যে গমন করতে চাচ্ছেন, অথবা হজ ও ওমরা পালনের প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই কোর্সটি। যারা দ্রুত এবং কার্যকরী ব্যবহারিক আরবি শিখতে আগ্রহী, এটি তাদের জন্য আদর্শ।
▶️যা শিখবেন:
🔘দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় ৫০০টিরও বেশি আরবি শব্দ।
🔘আরবদের সাথে জরুরি পরিস্থিতিতে বা সাধারণ প্রয়োজনে কথোপকথন করার দক্ষতা।
🔘কাজের স্থান, ভ্রমণ বা হজ-ওমরা পালনের সময় ব্যবহারিক আরবি ভাষার কার্যকর প্রয়োগ।




🌟 আরবি ভাষা কোর্স - লেভেল ২🌟
▶️যাদের জন্য: যারা আরবি বা কুরআন শুদ্ধভাবে পড়তে পারেন এবং এখন আরবি ভাষার ব্যবহারিক দক্ষতা বাড়াতে ইচ্ছুক, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই লেভেল-২ কোর্সটি।
▶️যা শিখবেন:
🔘দৈনন্দিন ব্যবহৃত ১০০০টি আরবি শব্দের (ইসম) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।
🔘আয়াতসহ ৬৫০টি কুরআনিক শব্দ (ইসম ও হরফ) ও তাদের অনুশীলন।
🔘দৈনন্দিন কথোপকথনে সাবলীলভাবে প্রাথমিক আরবি কথা বলা।
🔘ক্লাসে ২০টি অনুচ্ছেদ অনুশীলন এবং যে কোনো বিষয়ের ওপর ১২০ শব্দের আরবি অনুচ্ছেদ লেখা।
🔘প্রাথমিক আরবি কিতাবগুলো হারাকাহ্ (স্বরচিহ্ন) ছাড়া পড়ার দক্ষতা অর্জন।
🔘আরবি ব্যাকরণ তথা নাহু-সরফ অংশে জুমলা ইসমিয়্যাহ (جملة اسمية) ও ইসম (اسم) সংক্রান্ত বিস্তারিত ও প্রায়োগিক আলোচনা এবং অন্যান্য বাক্যের ব্যবহার।
🔘তারকিব (বাক্য বিশ্লেষণ) এবং আরবি হাতের লেখার অনুশীলন।




🌟 আরবি ভাষা কোর্স - লেভেল ৩ 🌟
▶️যাদের জন্য: যারা আমাদের লেভেল-২ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন অথবা যারা যে কোনো বিষয়ে আরবিতে ১২০ শব্দের অনুচ্ছেদ লিখতে পারেন এবং আরবি ভাষার প্রাথমিক ধারণা রাখেন, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই লেভেল-৩ কোর্সটি।
▶️যা শিখবেন:
🔘দৈনন্দিন ব্যবহৃত ৫০০টি আরবি শব্দের (ফে'ল/ক্রিয়া) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।
🔘আয়াতসহ ৫০০টি কুরআনিক শব্দ (ফে'ল) ও তাদের অনুশীলন।
🔘বহুল ব্যবহৃত ৫০০টি তাবির (বিশেষ অভিব্যক্তি/বাক্যরীতি) অনুশীলন।
🔘বিভিন্ন বিষয়ে সাবলীলভাবে আরবিতে কথা বলার দক্ষতা অর্জন।
🔘ক্লাসে ২০টি অনুচ্ছেদ অনুশীলন এবং যে কোনো বিষয়ের ওপর ২০০ শব্দের আরবি অনুচ্ছেদ লেখার দক্ষতা অর্জন।
🔘উন্নত স্তরের আরবি কিতাবগুলো হারাকাহ্ (স্বরচিহ্ন) ছাড়া পড়ার যোগ্যতা অর্জন।
🔘আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ নাহু-সরফ-এ ফে'ল (فعل) ও জুমলা ফে'লিয়্যাহ (جملة فعلية) সংক্রান্ত বিস্তারিত ও প্রায়োগিক আলোচনা।
🔘তারকিব (বাক্য বিশ্লেষণ) ও তাহকিক (শব্দ বিশ্লেষণ) অনুশীলন।
🔘আরবি হাতের লেখার অনুশীলন।
🔘
🌟 আরবি ভাষা কোর্স - লেভেল ৪ 🌟
▶️যাদের জন্য: যারা আরবিতে ২০০ শব্দের অনুচ্ছেদ লিখতে সক্ষম এবং আরবি ভাষার মৌলিক জ্ঞান আছে, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই লেভেল-৪ কোর্সটি।
▶️যা শিখবেন:
☑️১০০০টিরও বেশি নতুন আরবি শব্দ, কুরআনিক শব্দ ও বাক্য গঠন।
☑️অনর্গল আরবিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি।
☑️যে কোনো বিষয়ের ওপর সাবলীলভাবে আরবি অনুচ্ছেদ লেখা।
☑️আরবি কিতাবগুলো হারাকাহ্ (স্বরচিহ্ন) ছাড়া নির্ভুলভাবে পড়ার ক্ষমতা।
☑️কুরআন ও হাদিস পাঠ করলে তা সহজে বুঝতে পারার যোগ্যতা।
☑️আরবি ব্যাকরণ তথা নাহু-সরফ অংশে পরিপূর্ণ ব্যবহারিক দক্ষতা অর্জন।



💠বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি লেভেলে ইনস্টিটিউটের নিজস্ব পাঠ্যবই থেকে অধ্যয়ন করানো হয়।

“অ্যাডভান্সড আরবি ভাষা কোর্স”

🌟 অ্যাডভান্সড আরবি কথোপকথন কোর্স 🌟
▶️যাদের জন্য: যারা আমাদের ইনস্টিটিউট থেকে বেসিক কোর্স সম্পন্ন করেছেন অথবা যাদের আরবি ভাষার মৌলিক দক্ষতা আছে এবং আরবিতে অনর্গল লিখতে, পড়তে ও কথা বলতে চান, তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
▶️কোর্সের উদ্দেশ্য: এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর আপনার আরবি কথোপকথনের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
▶️বিষয়বস্তু:
☑️দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের ওপর আরবি কথোপকথন অনুশীলন।
☑️কথোপকথনের মাধ্যমে সাবলীলতা ও স্পষ্টতা অর্জন।
▶️পাঠ্যবই:
☑️العربية للناشئين ও العربية بين يديك এর নির্বাচিত অংশ থেকে পাঠদান।



🌟 আরবি ভাষার ব্যবহারিক কোর্স 🌟
▶️যাদের জন্য: যাদের আরবি ভাষার নাহু-সরফ অংশে পরিপূর্ণ মৌলিক ধারণা আছে এবং যে কোনো বিষয়ের উপর আরবিতে অনুচ্ছেদ লিখতে সক্ষম, তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে উপযোগী।
▶️যা শিখবেন:
☑️প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের উপর আরবি কথোপকথন অনুশীলন।
☑️আরবি ভাষার সম্পূর্ণ মৌলিক বিষয়গুলোর পুনর্মূল্যায়ন ও বিস্তারিত আলোচনা।
☑️কুরআন, হাদিস এবং অন্যান্য আরবি বই থেকে পঠন অনুশীলন।
☑️এই কোর্স সম্পন্ন করার পর আপনার কুরআন, হাদিস ও আরবি কিতাব পড়ার এবং বোঝার দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।



🌟 আরবি ভাষা ডিপ্লোমা কোর্স 🌟
▶️যাদের জন্য: যারা আমাদের ইনস্টিটিউট থেকে আরবি ভাষার ব্যবহারিক কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন, শুধুমাত্র তারাই এই বিশেষ ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন।
▶️কোর্সের উদ্দেশ্য: এই কোর্সটি সম্পন্ন করার পর আপনার আরবি ভাষার সামগ্রিক দক্ষতা ও গভীরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
▶️বিষয়বস্তু:
☑️বিশেষত তাফসীর, হাদিস এবং অন্যান্য উচ্চতর আরবি গ্রন্থ থেকে গভীর অধ্যয়ন।
☑️আরবি ভাষার প্রায়োগিক দিকগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে।



👨‍🏫 প্রতিষ্ঠাতা ও কোর্স সমন্বয়ক এবং ক্লাস পরিচালনায়:
▶️মুহাম্মদ আবু নাঈম
✔️প্রতিষ্ঠাতা সভাপতি, আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়।
✔️মাস্টার্স (ALT), আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
✔️উচ্চতর ডিপ্লোমা, আরবি ভাষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
✔️কামিল মাস্টার্স, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা, ঢাকা।
✔️একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, যার তত্ত্বাবধানে আপনার শেখার যাত্রা হবে ফলপ্রসূ।


▶️ কোর্সের সাধারণ তথ্য:
✔️কোর্সের মেয়াদ: ৩ মাস (ন্যূনতম ৫০ ঘণ্টা)।
✔️ক্লাসের ধরণ: ক্লাস সপ্তাহে ৩টি (মোট ৪ ঘন্টা ৩০ মিনিট) অথবা ২টি (৪ ঘন্টা) করে অনুষ্ঠিত হবে।
✔️সাপ্তাহিক ক্লাসের দিন: শুক্রবার-শনিবার / শনি-সোম-বুধ / রবি-মঙ্গল-বৃহস্পতি।
✔️ক্লাসের সময়: সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা ও রাতে ক্লাস করার সুযোগ রয়েছে।
✔️আসন সংখ্যা: প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত (সর্বোচ্চ ২০টি)।
✔️ক্লাস পরিচালনা: অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কোর্সে ভর্তি হওয়া যাবে। ডিজিটাল স্মার্টবোর্ডের মাধ্যমে অনলাইন ও অফলাইন ব্যাচের ক্লাস একইসাথে পরিচালিত হবে।
👶👧 ছোট-বড়, নারী-পুরুষ সকলে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তির সতর্কতা: আসন পূর্ণ হওয়ার আগেই আপনার ভর্তি নিশ্চিত করুন!



💰 কোর্স ফি ও ছাড়ের বিস্তারিত 💰
[১] কোর্স ফি একসাথে পরিশোধে বিশেষ ছাড়
🔘নির্দিষ্ট কোর্সের ফি একসাথে পরিশোধ করলে
◽অনলাইনে ২৫% ছাড়ে মাত্র ৪২০০ টাকা।
◽অফলাইনে ১০% ছাড়ে মাত্র ৫৪০০ টাকা।
🔘শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়
◽অনলাইনে ৪০% ছাড়ে মাত্র ৩৩০০ টাকা।
◽অফলাইনে ২০% ছাড়ে মাত্র ৪৮০০ টাকা।
[২] কোর্স ফি ও ছাড়ের বিস্তারিত

◽সাধারণ কোর্স ফি: ৬০০০ টাকা (৩ মাসের কোর্স)।

◽বিশেষ সুযোগ: ২ কিস্তিতে পরিশোধের সুযোগ আছে।
◽ভর্তির সময়: ৩৫০০ টাকা।

◽পরবর্তী মাসে: ২৫০০ টাকা।

[৩] মাসিক ফি আকারে ভর্তি হতে ইচ্ছুক যারা
◽ভর্তি ফি: ১৫০০ টাকা।

◽মাসিক ফি: ২০০০ টাকা।

◽শিক্ষার্থীদের জন্য ২৫% ছাড়ে ১৫০০টাকা।

💖 অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ 💖
যদি কেউ আর্থিকভাবে অসচ্ছল বা সম্পূর্ণ ফি বহন করতে অক্ষম হন, তবে তাদের জন্য আংশিক বা পূর্ণাঙ্গ স্কলারশিপে ভর্তির সুবর্ণ সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে সরাসরি বা ফোনে কথা বলুন। প্রতি ব্যাচে ৩ জন অসচ্ছল শিক্ষার্থীকে ফুল ফ্রী স্কলারশিপে ভর্তি করা হয়।


⚠️ বিশেষ দ্রষ্টব্য ⚠️যারা ইতিপূর্বে কোর্সটি ভর্তি হয়ে কোর্স সম্পন্ন করতে পারেননি, আপনারা পরবর্তীতে ভর্তি হতে হলে ৫০% ডিসকাউন্ট দিয়ে ভর্তি হতে পারবেন।

📝 ভর্তি প্রক্রিয়া:
আপনার আসন নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন!
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdB6FFaroux18XYDAWS5z4onXTV0JdLCv2YQu41j3ZU24sEOw/viewform
আপনি নিম্নলিখিত যেকোনো একটি উপায়ে ভর্তি হতে পারবেন:
⚡সরাসরি আমাদের অফিসে এসে।
⚡আমাদের প্রদত্ত নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে।
⚡সরাসরি ফোন করেও যোগাযোগ করতে পারেন।



📞 আমাদের ঠিকানা ও যোগাযোগ:
🔘ঠিকানা: A1, বাড়ি - ৩০, রোড - ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
🔘ফোন/হোয়াটসঅ্যাপ: +8801521205794
🔘নোটিশ বোর্ড (WhatsApp গ্রুপ): https://chat.whatsapp.com/FAfn1vwSRXh7PvUEZOdAh0
https://maps.app.goo.gl/nhqatNuYiDRH3Vwq7
🔘নমুনা ক্লাস লিংক: https://www.youtube.com/channel/UCzr-fB95Bp8yCwU25x3zbag
জাযাকুমুল্লাহু খাইরান!

21/08/2026

আরবি ব্যাকরণ | অনলাইন ক্লাস পার্ট–০২

দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে জুমলা (الجملة) বলে।

আরবি ব্যাকরণে জুমলা প্রধানত ২ প্রকার:
১. جملة اسمية (জুমলা ইসমিয়্যাহ)
যে জুমলা ইসম (اسم) দিয়ে শুরু হয়, তাকে জুমলা ইসমিয়্যাহ বলে।
২. جملة فعلية (জুমলা ফি‘লিয়্যাহ)
যে জুমলা ফি‘ল (فعل) দিয়ে শুরু হয়, তাকে জুমলা ফি‘লিয়্যাহ বলে।

উদাহরণ পরের পার্টে।

আরবি ভাষা ইনস্টিটিউটের “আরবি ভাষা শিক্ষা কোর্স” আবাসিক ব্যাচ। এটি একটি ৬ মাসের কোর্স, যেখানে বেসিক থেকে ধাপে ধাপে অ্যাডভ...
21/08/2026

আরবি ভাষা ইনস্টিটিউটের “আরবি ভাষা শিক্ষা কোর্স” আবাসিক ব্যাচ। এটি একটি ৬ মাসের কোর্স, যেখানে বেসিক থেকে ধাপে ধাপে অ্যাডভান্স পর্যন্ত আরবি ভাষা শেখানো হবে।

এখানে থাকছে—
ইসলামিক পরিবেশে শিক্ষাদান।
দক্ষ শিক্ষকদের মাধ্যমে নিয়মিত মনিটরিং।
সহজ ও প্র্যাকটিক্যাল পদ্ধতিতে শেখানো।
ভাষার চারটি দক্ষতা: রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং।
আরবি কথোপকথন দক্ষতা।
কোর্সটি সাজানো হয়েছে লেভেলভিত্তিকভাবে—
লেভেল ২ (বেসিক), লেভেল ৩ (ইন্টারমিডিয়েট) এবং লেভেল ৪ (অ্যাডভান্স)

আপনি যদি সহজভাবে আরবি ভাষা শিখতে চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ। এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত, যেকোনো বয়সের যে কেউ করতে পারবেন।

ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করুন।
ঠিকানা: বাড়ি–৩০, রোড–৪, ব্লক–ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা
মোবাইল: +8801931-377658 (WhatsApp)

লেভেল -২ কোর্সটি করলে আপনি শিখতে পারবেন-যা শিখবেন:- দৈনন্দিন ব্যবহৃত ১০০০টি আরবি শব্দ (ইসম) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।-...
21/08/2026

লেভেল -২ কোর্সটি করলে আপনি শিখতে পারবেন-

যা শিখবেন:
- দৈনন্দিন ব্যবহৃত ১০০০টি আরবি শব্দ (ইসম) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।
- আয়াতসহ ৬৫০টি কুরআনিক শব্দ (ইসম ও হরফ) এবং সেগুলোর অনুশীলন।
- দৈনন্দিন কথোপকথনে সাবলীলভাবে আরবিতে কথা বলা।
- বিষয় ভিত্তিক আরবি কথোপকথন অনুশীলন।
- প্রাথমিক আরবি কিতাবগুলো হারাকাহ্ (স্বরচিহ্ন) ছাড়া পড়ার দক্ষতা।
- ক্লাসে ২০টি অনুচ্ছেদ অনুশীলন এবং যে কোনো বিষয়ে ১২০ শব্দের আরবি অনুচ্ছেদ লেখার সক্ষমতা।
- আরবি ব্যাকরণ (নাহু-সরফ) অংশে جملة তথা বাক্যে প্রায়োগিক আলোচনা।
- তারকিব তথা বাক্য বিশ্লেষণ ও তাহকীক তথা শব্দ বিশ্লেষণ অনুশীলন।
- আরবি হাতের লেখার অনুশীলন।

যে কোন বয়সের যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন/অফলাইন উভয়ের করতে পারবেন।

কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

ভর্তি হতে যোগাযোগ করুন:
বনশ্রী শাখা: বাড়ি - ৩০, রোড - ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৭
Phone: +8801931-377658 (WhatsApp)

কোর্স শেষে শিক্ষার্থীর অনুভূতি..
21/08/2026

কোর্স শেষে শিক্ষার্থীর অনুভূতি..

আজকের কুইজ!!যারা জানেন, তারা অংশগ্রহণ করুন।আর যারা জানেন না, তারা আজকের কুইজের মাধ্যমে শিখে নিন। 🌸
21/08/2026

আজকের কুইজ!!

যারা জানেন, তারা অংশগ্রহণ করুন।
আর যারা জানেন না, তারা আজকের কুইজের মাধ্যমে শিখে নিন। 🌸

সূরা লাইল | আয়াত ১–১১মানুষের পথ ও কর্ম এক নয়। যে আল্লাহর পথে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং সত্যকে গ্রহণ করে, আল্লাহ তা...
21/08/2026

সূরা লাইল | আয়াত ১–১১

মানুষের পথ ও কর্ম এক নয়। যে আল্লাহর পথে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং সত্যকে গ্রহণ করে, আল্লাহ তার জন্য সহজতার পথ সহজ করে দেন।

আরবি-বাংলা-ইংরেজি: এক নজরে প্রতিদিনের কিছু প্রয়োজনীয় শব্দ! 💡​শব্দগুলো মুখস্থ করে নিন এবং আপনার বন্ধুদের মেনশন করে একসঙ্গ...
21/08/2026

আরবি-বাংলা-ইংরেজি: এক নজরে প্রতিদিনের কিছু প্রয়োজনীয় শব্দ! 💡
​শব্দগুলো মুখস্থ করে নিন এবং আপনার বন্ধুদের মেনশন করে একসঙ্গে চর্চা শুরু করুন।

দুই বন্ধুর ছোট্ট কথোপকথনেই লুকিয়ে থাকে শেখার বড় সুযোগ।ভাষা শেখা তখনই সহজ হয়, যখন তা বাস্তব জীবনের মতো করে আসে।চলুন, বন্ধ...
21/08/2026

দুই বন্ধুর ছোট্ট কথোপকথনেই লুকিয়ে থাকে শেখার বড় সুযোগ।
ভাষা শেখা তখনই সহজ হয়, যখন তা বাস্তব জীবনের মতো করে আসে।
চলুন, বন্ধুত্বের আড্ডায় শিখি নতুন নতুন বাক্য..

আজ পবিত্র জুম্মার দিন! হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন... 🤲✨رَبَّنَا آتِنَا فِي...
21/08/2026

আজ পবিত্র জুম্মার দিন! হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন... 🤲✨
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ:
রব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও ওয়া কিনা ‘আযাবান নার।
অর্থ:
"হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।" (সূরা আল-বাকারা: ২০১)
আল্লাহ তাআলা আজকের দিনের বরকতে আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে সুখে-শান্তিতে ভরিয়ে দিন। আমিন। 🌺

21/08/2026

Address

A1, বাড়ি/৩০, রোড/৪, ব্লক/ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when আরবি ভাষা ইনস্টিটিউট - Institute of Arabic Language posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আরবি ভাষা ইনস্টিটিউট - Institute of Arabic Language:

Shortcuts

Share