Dr Wahidul Islam Prince

Dr Wahidul Islam Prince The page wishes to advance and share knowledge regarding Oral and Maxillofacial Surgery.

140 th Submental island flap reconstruction for oral cancer patient. Probably this is the the highest series of Submenta...
11/11/2025

140 th Submental island flap reconstruction for oral cancer patient. Probably this is the the highest series of Submental island flap reconstruction in Bangladesh

একটি খবর দেখে লোভ সামলাতে পারলাম না। ভালো লাগছে এই ভেবে যে, আমিও সেই মেডিকেল টিমের একজন সদস্য ছিলাম। কমলা নামের নিষ্পাপ ...
31/01/2025

একটি খবর দেখে লোভ সামলাতে পারলাম না। ভালো লাগছে এই ভেবে যে, আমিও সেই মেডিকেল টিমের একজন সদস্য ছিলাম। কমলা নামের নিষ্পাপ সেই সুন্দরী ছোট্ট মেয়েটি বসুন্ধরা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার মালিক ছিল বড়লোকের বখাটে মেয়ে। মানসিকভাবে বিকারগ্রস্ত। সেই ছোট্ট নিষ্পাপ শিশুটির উপর অকথ্য নির্যাতন করেছিল। অভাবের তাড়নায় তার বাবা-মা তাকে বাসায় কাজের জন্য দিয়েছিল। তার বাবা মা যখন ফোন করতো, তখন মেয়েটির সাথে কথা বলতে দিত না। বলতো আপনার মেয়ে ভালো আছে। কিছু টাকা পয়সা দিয়ে দিত। আর দিনের পর দিন এই শিশু মেয়েটিকে অকথ্য নির্যাতন করতো। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে খুন্তির ছ্যাকা নেই। বেলচা দিয়ে তার নিচের চোয়ালে আঘাত করেছে, তার মুখের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করেছে। তার উপরের চোয়ালের সামনের মাড়ির দাঁতগুলো ফেলে দিয়েছে। একটি সুন্দর নিষ্পাপ মেয়েকে, বিকারগ্রস্ত বড় লোকের সেই মেয়েটি ক্ষতবিক্ষত করেছে। আমি যখন সেই মেয়েটিকে দেখতে গেলাম আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। লোমহর্ষক ঘটনা। আমরা সকলে মিলে তার মুখের এই সুন্দর অবয়ব ফিরিয়ে আনতে পেরেছি। মেডিকেল টিমের সকল সম্মানিত সদস্য বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট যথেষ্ট করেছে মেয়েটির জন্য। আল্লাহর অশেষ মেহেরবানীতে সে সুস্থ হয়ে উঠেছে। তার সৌন্দর্য ফিরে এসেছে।
Dr. Mohammad Wahidul Islam Prince
Associate Professor and Head
Oral and maxillofacial surgery department
Dhaka Medical College
01711152706

একটি বুলেটের আঘাতে একজন উদীয়মান যুবকের মুখের একপাশ থেকে আরেক পাশে বেরিয়ে গিয়েছে কিন্তু চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে তার ...
03/09/2024

একটি বুলেটের আঘাতে একজন উদীয়মান যুবকের মুখের একপাশ থেকে আরেক পাশে বেরিয়ে গিয়েছে কিন্তু চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে তার নিচে চোয়ালের হার। এমনকি তার জিহবার ও মুখগহবরের তলদেশে বিশাল অংশ জুড়ে পচন ধরেছে । আমরা সেই উদীয়মান যুবকের মুখের অবয়ব ফিরিয়ে আনার জন্য এবং জিহবা ও মুখগহ্ববরে তলদেশ আগের অবস্থায় নিয়ে আসার জন্য অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। অপারেশন করতে মোটামুটি ১২ ঘন্টা সময় লাগতে পারে। খুব জটিল এবং চ্যালেঞ্জিং একটি সার্জারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ছেলেটিকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি।

Dr. Mohammad Wahidul Islam Prince
Associate Professor
Oral and maxillofacial surgery department
Dhaka Medical College
01711152706

23/06/2024
ডাক্তারদের জীবন বুঝি এরকমই। ঈদের চার দিন আগে মোটামুটি রিস্ক নিয়ে একজন রোগীর ১২ ঘন্টা সার্জারি করলাম।আজকে ঈদের আনন্দ মাট...
19/06/2024

ডাক্তারদের জীবন বুঝি এরকমই। ঈদের চার দিন আগে মোটামুটি রিস্ক নিয়ে একজন রোগীর ১২ ঘন্টা সার্জারি করলাম।আজকে ঈদের আনন্দ মাটি করে, আসলাম রোগীর ড্রেসিং দিতে। রোগীটি বাংলাদেশে tertiary level এর দুইটা হাসপাতাল থেকে রিফিউজড হয়ে, আমার কাছে অনেক ভরসা নিয়ে এসেছিল। রোগীর একজন আত্মীয় ছিল ডাক্তার। রোগীটি যখন আমার কাছে আসলো, কোন টেস্ট পত্র করা নেই। রোগীটির ছিল খুবই এডভান্সড জিহবার গোড়ার ক্যান্সার। ক্যান্সারটি তার খাদ্যনালীর দেয়াল, মুখ গহবরের তলদেশ, টনসিল পর্যন্ত বিস্তৃত ছিল। Base of the tongue, lateral pharyngeal wall, tonsillar pillar এর ক্যান্সার সার্জারি খুবই জটিল। কারণ এই ধরনের সার্জারিতে খাদ্যনালী ও শ্বাসনালী দুটোকেই বাইপাস করতে হয়। আবার মুখের এত বড় অংশ কেটে ফেলে দেওয়ার পর ( খাদ্যনালীর অংশবিশেষ, জিহবার গোরা , টনসিল, মুখো গহবরের তলদেশ) সৃষ্ট ক্ষতকে শরীরের অন্য জায়গা থেকে মাংসসহ রক্তনালী দিয়ে কাভার করতে হয়। অর্থাৎ মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাক্টিভ সার্জারি লাগে। সাধারণত জিহবার গোড়ার সার্জারি করতে গেলে,নিচের চোয়াল কেটে,তারপর অ্যাক্সেস করতে হয়। কিন্তু আমরা এই রোগীটির ক্ষেত্রে, নিচের চোয়ল না কেটেই, জিহবার গোড়ার সার্জারি করেছি। মাত্র চার ঘন্টায় আমাকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে। কারণ যদি চারদিন আগে অপারেশন না করি। তাহলে ঈদের আগে আর অপারেশন করা সম্ভব হচ্ছে না। ঈদের পরে করতে গেলে, ক্যান্সার আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের দুটো tertiary level এর হাসপাতাল অপরাগতা প্রকাশ করেছে অপারেশন করতে। আমি যখন অপারেশন করার সিদ্ধান্ত নিলাম তখন ভাবছিলাম, এবারের ঈদ মনে হয় আমার মাটি হবে। এত জটিল রোগী।পোস্ট অপারেটিভ পিরিওডে অনেক দখল যাবে আমার।কারণ এই সময় আমি কাউকে খুঁজে পাবো না। মোটামুটি রিক্স নিয়ে সার্জারি করলাম। আজকে ঈদের পরদিন,সবাই যখন ঘুরে বেড়াচ্ছে, বাসায় রিলাক্স সময় কাটাচ্ছে, আমি তখন হসপাতালে ছোটলাম ড্রেসিং দেয়ার জন্য। রুগিটা ড্রেসিং দিতে গিয়ে দেখলাম, আল্লাহর রহমতে সব কিছুই খুব ভালো আছে। আল্লাহ আমাকে অনেক হেল্প করেছেন। যেহেতু আমার নিয়ত সহি ছিল। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার টিমের জন্য। সবচেয়ে বেশি দোয়া করবেন রোগীদের জন্য।

09/06/2024
Successful ending  of Hands on Cadaver dissection workshop with live demonstration 1 St time  Organized BY BAMOS. As A C...
29/07/2023

Successful ending of Hands on Cadaver dissection workshop with live demonstration 1 St time Organized BY BAMOS. As A Chief Co ordinator of this programme and Scientific secretary of BAMOS , I have given my best effort to make this event successful.

Today's evening started with this case. Please pray for us
14/11/2022

Today's evening started with this case. Please pray for us

Started today's night with this fracture ( Lefort.!and!!). Pray for us
09/11/2022

Started today's night with this fracture ( Lefort.!and!!). Pray for us

Address

Dhaka

Telephone

+8801711152706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Wahidul Islam Prince posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr Wahidul Islam Prince:

Share