14/07/2026
প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম -১:
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রীর সাথে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার এর বৈঠক
শিরোনাম -২:
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৪ জুলাই ২০২৬:
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস এবং বন্দর উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এর সাথে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার Dr. Rumaih bin Mohammed Al-Rumaih-এর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশে নৌখাতের চলমান উন্নয়ন কার্যক্রম, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্প এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানান।
সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত Dr. Abdullah bin Abiah এবং উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Press Release
Headline 1:
Minister for Road Transport and Bridges, Railways and Shipping Holds Meeting with Saudi Arabia’s Vice Minister for Transport and Logistics
Headline 2:
Bangladesh and Saudi Arabia Hold High-Level Meeting to Strengthen Cooperation in Transport and Logistics
Dhaka, 14 July 2026:
A high-level bilateral meeting was held this morning at the Bangladesh Secretariat between H.E. Sheikh Robiul Alam, Minister for Road Transport and Bridges, Railways and Shipping, and a Saudi Arabian delegation led by H.E. Dr. Rumaih bin Mohammed Al-Rumaih, Vice Minister for Transport and Logistics, with the aim of further expanding cooperation between Bangladesh and Saudi Arabia in the fields of transport, logistics, and port development.
During the meeting, the two sides held fruitful discussions on a wide range of issues, including the development of port infrastructure, modernization of maritime transport and logistics systems, expansion of investment opportunities, exchange of expertise and technology, and other areas of mutual interest.
The Minister highlighted Bangladesh’s ongoing initiatives in the maritime sector, including the expansion of the capacities of Chattogram Port and Mongla Port, the Bay Terminal Project, and other major infrastructure developments. He also invited Saudi investors to explore investment opportunities in Bangladesh’s ports and logistics sector.
The Saudi Vice Minister for Transport and Logistics commended Bangladesh’s remarkable economic progress and the significant development of its maritime sector.
He expressed Saudi Arabia’s keen interest in strengthening bilateral cooperation in transport and logistics, building on the longstanding friendly relations between the two countries.
The meeting was attended by H.E. Dr. Abdullah bin Abiah, Ambassador of the Kingdom of Saudi Arabia to Bangladesh, along with senior officials from both countries.
Both sides reaffirmed their strong commitment to enhancing bilateral cooperation, promoting the exchange of knowledge and expertise, and implementing joint initiatives to elevate Bangladesh–Saudi Arabia relations to a new height.
Regards,
Kazi Arif Billah
Public Relations Officer (PRO)
Ministry of Shipping