ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তিতুমীর কলেজ শাখার অফিসিয়াল ফেইসবুক পেইজ।

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
25/08/2026

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ

*প্রেস বিজ্ঞপ্তি*  তারিখ: ১৬ আগস্ট ২০২৬, শনিবার   সময়: দুপুর ১:০০ টা*ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ...
16/08/2026

*প্রেস বিজ্ঞপ্তি*
তারিখ: ১৬ আগস্ট ২০২৬, শনিবার
সময়: দুপুর ১:০০ টা

*ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে তিতুমীর কলেজ অধ্যক্ষ বরাবর ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান*

*ঢাকা, ১৬ আগস্ট ২০২৬*:
সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে কলেজের মান্যবর অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখা।

আজ দুপুর ১:০০ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সরকারি তিতুমীর কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও শিক্ষা-উপযোগী পরিবেশ ও নিত্যপ্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতির কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষাঙ্গনে সুশাসন ও গুণগত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে নিম্নোক্ত *৫ দফা দাবি* পেশ করা হয়:

*দাবিসমূহ:*
1. *ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ:* ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
2. *ক্যাম্পাসের খেলার মাঠ সংস্কার:* শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে খেলার মাঠ দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা।
3. *পুরাতন বিজ্ঞান ভবন সংস্কার:* জরাজীর্ণ অবস্থায় থাকা পুরাতন বিজ্ঞান ভবন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামত ও সংস্কার করা।
4. *লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি:* শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে লাইব্রেরি সকাল ৮:০ টা থেকে রাত ৮:০ টা পর্যন্ত খোলা ও চালু রাখা।
5. *প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সচল রাখা ও মিলনায়তন নীতিমালা প্রণয়ন:* ক্যাম্পাসের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সর্বদা ডাক্তার রেখে সচল রাখা এবং মিলনায়তন ব্যবহারের জন্য স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সুসংহত ভবিষ্যৎ ও সুবিধার কথা বিবেচনা করে দ্রুততম সময়ে উক্ত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

*বার্তা প্রেরক:*
*মো. হাবিবুল্লাহ*
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
সরকারি তিতুমীর কলেজ শাখা, ঢাকা।

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ"প্রতিষ্ঠাবা...
09/08/2026

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

"প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ"
২৮,আগস্ট'২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দাক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে-ইসলামী ছাত্র আন...
04/08/2026

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দা

ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

তারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল; কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে।

তারা অ

ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বিতর্কিত ট্রান্সজেন্ডার বিয়ের প্রতিবাদবাংলাদেশে ইসলামের রাজনীতি তোমরাই করবে-ছাত্র আন্দোলনের ...
31/07/2026

ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বিতর্কিত ট্রান্সজেন্ডার বিয়ের প্রতিবাদ

বাংলাদেশে ইসলামের রাজনীতি তোমরাই করবে
-ছাত্র আন্দোলনের ক্যাম্পাস প্রতিনিধি সভায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই

বাংলাদেশে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং নৈতিক নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব বর্তমান ছাত্রসমাজের কাঁধে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বাংলাদেশে ইসলামের রাজনীতি তোমরাই করবে। এজন্য নিজেদেরকে আদর্শ, নৈতিকতা, তাকওয়া ও যোগ্যতার মাধ্যমে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের লক্ষ্য সুস্পষ্ট রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের আদর্শিক জীবন অনুসরণ করে সমাজের সর্বস্তরে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।

ক্যাম্পাস প্রতিনিধি সভায় ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশের সংস্কৃতি ও আইনবিরোধী বিতর্কিত ট্রান্সজেন্ডার বিয়ের প্রতিবাদ জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ ৩১ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম মাইনুদ্দিন জাহাঙ্গীর এবং নোয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলাম সিআইপি।

প্রধান অতিথি আরও বলেন, আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। শিক্ষার্থীদের রূহানিয়াত ও জিহাদের সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও মানবকল্যাণের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ আদর্শ প্রতিষ্ঠায় ক্যাম্পাসগুলোতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বর্তমান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দুর্বলতা ও জনদুর্ভোগের বিষয় উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি, নৈতিক অবক্ষয় এবং শিক্ষা খাতে বিদ্যমান সংকট দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি তরুণদের দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতি বিগত ৫৪ বছরে যে সহিংসতা, লেজুড়বৃত্তি, সন্ত্রাস ও আদর্শহীনতার ধারা প্রত্যক্ষ করেছে, সেখান থেকে বেরিয়ে এসে ইসলামভিত্তিক একটি আদর্শিক সমাজ বিনির্মাণে ক্যাম্পাস দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে পরিশুদ্ধ, দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরি করে সমাজ পরিবর্তনের বাস্তব ভিত্তি নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নৈতিক মূল্যবোধ, শিক্ষার মানোন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী দিনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শিক নেতৃত্ব তৈরির আন্দোলন আরও জোরদার করতে হবে।

সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দফতর ও যোগাযোগ সম্পাদক আহমাদ শাফী, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবরাহীম নাসরুল্লাহ, কারিগরি শিক্ষা সম্পাদক খাইরুল কবীর, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল আজিজ নোমান, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক রাজন শিকদার, কওমি মাদরাসা সম্পাদক বিএম মাহদী আল-হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে "ক্যাম্পাস...
31/07/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে "ক্যাম্পাস প্রতিনিধি সভা-২০২৬" শুরু হয়েছে।

ক্যাম্পাস প্রতিনিধি সভা ২০২৬ ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১০টাইকোনমিক রিপোর্টার্স মিলনায়তন, পল্টন, ঢাকা। ইসলামী ছাত্র ...
30/07/2026

ক্যাম্পাস প্রতিনিধি সভা ২০২৬
৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১০টা
ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তন, পল্টন, ঢাকা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

24/07/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, জেলা ছাত্র কল্যাণ সহ অন্যান্য সকল সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার নেতৃবৃন্দ।

#শিবির #ছাত্রদল #ছাত্রঅধিকার #ছাত্রশক্তি

Address

Mohakhali, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share