BNP Media Cell

BNP Media Cell Media Cell,
Bangladesh Nationalist Party-BNP
Fighting for a democratic Bangladesh. Join with us.

Bangladesh Nationalist Research and Communications-BNRC started its operation on September 1, 2016, under the supervision of BNP Chairperson Begum Khaleda Zia in line with the party’s revised constitution.

05/08/2026
05/08/2026

জুলাইয়ের চেতনা গণতন্ত্র, অধিকার ও জনগণের বিজয়ের প্রতীক।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেই আদর্শ ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের অবদান যথাযথ মর্যাদায় স্মরণ করার আহ্বানও জানান তিনি।

৬ই আগষ্ট, ২০২৬ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর ...
05/08/2026

৬ই আগষ্ট, ২০২৬ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।
৬ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুস্পস্তবক অর্পন। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।
দিনটি উপলক্ষ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন "মাহবুব ভবন” এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
এই দিনটি উপলক্ষ্যে ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান সুরভি' তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বেগম মাহবুব আলী খান 'সুরভি' প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।
এই উপলক্ষ্যে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়নগঞ্জ।
ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছেঃ ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪) ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুর জামে মসজিদ, ৮) সোবাহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আক্সা জামে মসজিদ, ১০) ডরমেটরী জামে মসজিদ, ১১) হাইকোট মাজার মসজিদ। ১২) বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর ১৩) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৪) বাইতুল মামুর জামে মসজিদ, ১৫) বাইতুল মুমিন জামে মসজিদ ১৬) বাইতুল আমান কেন্দ্রিয় জামে মসজিদ, ১৭) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ ১৮) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯) বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ ২০) বাইতুল কারিম জামে মসজিদ, ২১) বাইতুল মুমিন জামে মসজিদ। ২২) বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।
সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। তাছাড়া জামেয়া ইসলামিয়, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট।
এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ।
বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ।
বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআন খানি অনুষ্ঠিত হবে। এছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় বাদ জোহর কুরআন খানি ও দোয়া মাহফিল এর আয়োজন করা হবে।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তোয়াফ দোয়া ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ্ পালনকালে তাঁর সৌভাগ্য হয়েছিল পবিত্র কা'বা ঘর ধোওয়ার সেটি নিশ্চয়ই ছিল 'পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কা'বা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।
এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুন, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসার সমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকাল ৬ টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাহাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, মাদ্রাসা পর্তুবুহান রুমাহামাল ছাহয়া তেংকু আমপাং রহিমা মাসজিদ আল হিদায়া, তামান কসুকুন, আসাস জায়া, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। তাছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাহাছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।
চিন-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মিউজিয়ামে প্রয়াতের অসাধারন কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমুহ প্রদর্শিত আছে।
কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জনগনের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুঃস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।
ধন্যবাদান্তে-
১। সৈয়দা ইকবাল মান্দ বানু
২। শাহিনা খান জামান
৩। জুবাইদা রহমান
পক্ষে- পরিবার ও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, "জনগণের নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের কথা বলে, তারা ষ...
05/08/2026

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, "জনগণের নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের কথা বলে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনীতির নামে এ ধরনের আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।"

তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় সমাবেশ, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।

সমাবেশে প্রিন্স বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার চেষ্টা করছে, তখন বিরোধী দলের কতিপয় নেতা মিথ্যাচার, অপপ্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রিন্স বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করে বলেন, হালুয়াঘাটে এনসিপির এক সমাবেশে দলের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নেতাদের সম্পর্কে যে অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী। তিনি ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। জনগণ তথ্যভিত্তিক, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান, মিজানুর রহমান, পৌর বিএনপির সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, জুলাই শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী, জুলাই যোদ্ধা সৌরভ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদি।

05/08/2026

ময়মনসিংহ থেকে সরাসরি——

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র উদ্দ্যোগে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত।

৫ আগস্ট, বুধবার, ২০২৬।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬...
05/08/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

05/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্জ্যের স্তূপ থেকে আধুনিক ব্যবস্থাপনায়—গাজীপুরে শুরু হলো নতুন এক অধ্যায় সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন এর কার্যক্রম।

বর্তমান সরকার শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফার নির্ব...
05/08/2026

বর্তমান সরকার শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে।

এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদও পর্যায়ক্রমে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।


তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

05/08/2026

নবনির্মিত ❝জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং পরে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংর...
05/08/2026

বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে নবনির্মিত ❝জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ -এর উদ্বোধনী করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শেরেবাংলা নগর, ঢাকা | ০৫ আগস্ট ২০২৬, বুধবার

Address

BNP Chairperson's Office, House 6, Road 86, Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNP Media Cell:

Shortcuts

Share