হযরতপুর ইউনিয়ন পরিষদ

হযরতপুর ইউনিয়ন পরিষদ হযরতপুর ইউনিয়ন পরিষদের সকল সেবা এবং তথ্যের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

যোগাযোগঃ হযরতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।
01/08/2026

যোগাযোগঃ হযরতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।

বিদায়!কষ্ট, স্মৃতি আর শুভকামনায় মিশ্রিত একটি শব্দ।আজ হযরতপুর ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকায় ইউপি হিসাব সহকারী কাম ক...
30/07/2026

বিদায়!
কষ্ট, স্মৃতি আর শুভকামনায় মিশ্রিত একটি শব্দ।

আজ হযরতপুর ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকায় ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাবা নাসরিন আক্তার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের কর্মজীবনে তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল অবদান হযরতপুর ইউনিয়ন পরিষদ পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

হযরতপুর ইউনিয়ন পরিষদ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, সুখ, সাফল্য এবং আগামীর পথচলা সুন্দর, শান্তিময় ও আলোকিত হোক—এই আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।

শুভ বিদায়, শুভ হোক আপনার আগামী দিনের প্রতিটি পদক্ষেপ।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন...
30/07/2026

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইন আবেদন শুরু আগামী ০১-০৮-২০২৬ হতে ৩১-০৮-২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে চলে আসুন। হযরতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।

অদ্য ২৮/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে হযরতপুর ইউনিয়ন পরিষদে ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর উদ্যোকে "সেবা প্রদান প্রতিশ...
30/07/2026

অদ্য ২৮/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে হযরতপুর ইউনিয়ন পরিষদে ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর উদ্যোকে "সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা" বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সম্মানিত জেনারেল ম্যানেজার (জি এম)সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন হযরতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ আল-আমিন (টুলু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ আনোয়ার হোসেন
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হযরতপুর ইউনিয়ন বিএনপি।

বৈঠকে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিতকরণ, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আবেদনপত্র গ্রহণের  সময় বৃদ্ধি হলো ২৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।
25/07/2026

আবেদনপত্র গ্রহণের সময় বৃদ্ধি হলো ২৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।

*ফ্যামিলি কার্ড শুমারী -২০২৬ স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি।*যাহারা আবেদন করতে ইচ্ছুক, দ্রুত উপজেলা সমাজসেবা অফিসে যোগায...
25/07/2026

*ফ্যামিলি কার্ড শুমারী -২০২৬ স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি।*

যাহারা আবেদন করতে ইচ্ছুক, দ্রুত উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন৷

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়...
21/07/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।

হযরতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোঃ আল-আমিন (টুলু) দীর্ঘদিন অসুস্থ থাকার পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আগের তুলনায় অনেক টাই সুস্থ হয়ে পুনরায় হযরতপুর ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আল্লাহ তাআলার দরবারে তাঁর পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।

এছাড়াও এই সময়ে সার্বিক সহযোগিতা, আন্তরিক খোঁজখবর ও পাশে থাকার জন্য জনাব আমান উল্লাহ আমান, এমপি সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের আন্তরিক সহযোগিতা ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন এবং হযরতপুর ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
আমীন।

তারিখ: ১৯ জুলাই ২০২৬, রবিবার।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সবার দোয়ায় সকল প্রতিকূলতা পেরিয়ে সুস্থ শরীরে বাসায় ফিরেছেন হযরতপুর ইউনিয়ন পর...
16/07/2026

আলহামদুলিল্লাহ,

আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সবার দোয়ায় সকল প্রতিকূলতা পেরিয়ে সুস্থ শরীরে বাসায় ফিরেছেন হযরতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোঃ আল-আমিন (টুলু) সাহেব।

মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমরা ওনার দীর্ঘায়ু, নেক হায়াত এবং পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

আমীন

গত ২৬ জুন শুক্রবার সন্ধ্যায় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ আল-আমিন টুলু সাহেবের খোঁজখবর নিতে তাঁর বাস...
28/06/2026

গত ২৬ জুন শুক্রবার সন্ধ্যায় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ আল-আমিন টুলু সাহেবের খোঁজখবর নিতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাতে আসেন আলহাজ্ব আমান উল্লাহ আমান স্যার।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ। তারা চেয়ারম্যান সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সকলের আন্তরিক দোয়া ও শুভকামনায় চেয়ারম্যান সাহেব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনসেবায় সক্রিয়ভাবে ফিরে আসবেন—এই প্রত্যাশা রইল।

আলহামদুলিল্লাহ হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আল-আমিন (টুলু) সাহেব আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে হাসপাতাল থেক...
03/06/2026

আলহামদুলিল্লাহ

হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আল-আমিন (টুলু) সাহেব আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করি। 🤲

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801739771181

Alerts

Be the first to know and let us send you an email when হযরতপুর ইউনিয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হযরতপুর ইউনিয়ন পরিষদ:

Shortcuts

Share