বড়শি চত্বর

বড়শি চত্বর একটি গান্ধীবাদী আড্ডাটেইনমেন্ট জোন। ব্যান্ড বড়শি আমাদের এ জোনকে দিয়েছে অনন্য এক মাত্রা।

আপনাদের কি মনে আছে শালিক চত্বরের কথা? বেলালের চায়ের দোকানের সামনে জামরুল গাছের নিচে অথবা আই.এম.এল এর ওয়ালে জমে ওঠা শিকড় গজানো আড্ডাময় দিনগুলোর কথা? সে সবই এখন বিস্মৃত। শালিকে এখন চলে নির্মাণ কাজ, আর আই.এম.এল কর্তৃপক্ষ সীমানা দিতে গিয়ে বানালো দূর্গের বাউন্ডারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আড্ডার জায়গা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। সেই সাথে সংকুচিত হচ্ছে আমাদের মগজের ভেতরটাও। বড়শি চত্বর বিস্মৃতির অ

তলে যাওয়া সেসব আড্ডার দিনগুলো আনতে বদ্ধ পরিকর। আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট (আই.এম.এল) এর দূর্গসম বাউন্ডারি দেয়াল এবং বেলালের চায়ের দোকান ঘেষে বাঁশের টং টাই মূলত বড়শি চত্বর। বাঁশের এই সামান্য টংই তিতুমীরের বাঁশের কেল্লার মতো বিশ্ববিদ্যালয়ে আড্ডার জায়গার দাবিতে এক নীরব (অথবা সরব) প্রতিবাদ। এখানকার আড্ডাবাজ/স্বপ্নবাজদের প্রত্যাশা, এই চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় "গান্ধীবাদী আড্ডাটেইনমেন্ট জোন" হিসেবে তরুণদের অন্তরে স্থান করে নেবে... সেই সাথে আড্ডার আয়তনগত ও মানসিক বিকাশে দেবে প্রেষণা। বড়শি চত্বরের নিজস্ব ব্যান্ড: বড়শি আমাদের এ আড্ডাটেইনমেন্ট জোনকে দিয়েছে অনন্য এক মাত্রা। আপনিও থাকুন না আমাদের সাথে! আড্ডা, সংগীত, আর চায়ের কাটে সময়টা একেবারে মন্দ কাটবে না, কথা দিচ্ছি। :)

বড়শি চত্বরের সাথে আপডেট (ফ্যানপেজ) থাকার ঠিকানা: www.facebook.com/borshichattar
আমাদের টুইটার পেইজ: twitter.com/borshichattar
আমাদের ইউটিউব চ্যানেলের ঠিকানা: www.youtube.com/borshichattar

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়শি চত্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বড়শি চত্বর:

Shortcuts

Share