10/09/2015
জরুরী নোটিস
*************
আন্দোলনরত সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্যা জানানো যাচ্ছে যে, অর্থমন্ত্রী ও এনবিয়ার এর কথারর ফাদে কেউ পা দিবেন না।
আমাদের কর্মসূচি চলবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় যেহেতু একটা কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। তাই আমরা সকলেই তাদের সাথে যোগাযোগ করে মিলিয়েই সিদ্ধান্ত নিয়েছি যে।
*অর্থমন্ত্রী নিজ মুখে ভ্যাট বাতিল করছি এই কথা না বলা পর্যন্ত আন্দোলন চলবে।
ক্লাস, পরীক্ষা, টিউশন ফি দেয়া স্থগিত থাকবে।
*অর্থমন্ত্রীককে তার দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
*গুলির বিচার করতে হবে। গুলির নির্দেশের জন্য স্বরাস্ট্রমন্ত্রী কে ক্ষমা চাইতে হবে।
এই ৩ দাবি তে আমরা অনড় এবং অবিচল। দাবি না আদায় হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ছিনা।
সবার জন্য সেইম কর্মসূচি:
আজ রাত ৯.৩০ টা পর্যন্ত অবরোধ বলবত থাকবে।
আগামিকাল শুক্রবার সবাই যার যার ক্যাম্পাসে ১১ টায় উপস্থিত হয়ে জুম্মা আদায় করবো (যাদের জন্য প্রযোজ্য)। তারপর দুপুরের খাবারের পর ৩ টা থেকে পুনরায় আজকের স্থানগুলোতেই অবরোধ আরো কঠোর ভাবে আরোপ করবো। মিছিলের মাধ্যমে স্থানে যাবো।
যে যেখানে আছেন এই নিউজ সকলের নিকট পৌছে দিবেন। সকলের একই সিদ্ধান্তে থাকাটা জরুরী। আলাদা ভাবে কেউ কর্মসূচি দিবেন না।
যারা নিজ বিশ্ববিদ্যালয়ে কিছু করতে পারছেন না, তারা নিকটবর্তী অন্য আন্দোলনে যোগ দিবেন।বিশ্ববিদ্যালয় ভ্যাট নিবেনা এই কথা বলা সত্বেও। কারন আমাদের দাবি শিক্ষার উপর থেকে ভ্যাট উঠয়ে নিতেই হবে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
*কপি, শেয়ার।