02/09/2026
সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় আদেশ:
সৌদি আরামকো কর্তৃক সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য ঘোষিত Saudi Contract Price (Saudi CP) এলপিজি আমদানিতে প্রযোজ্য জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রযোজ্য মার্কিন ডলারের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করেছে।
সমন্বয়কৃত মূল্য অনুযায়ী—
🔹 বেসরকারি এলপিজি (সিলিন্ডার): মূসকসহ প্রতি কেজি ১৩২.১২ টাকা। এর ভিত্তিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরামূল্য ১,৫৯৮ টাকা থেকে কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
🔹 রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত বেসরকারি এলপিজি: তরল অবস্থায় সরবরাহের ক্ষেত্রে মূসকসহ প্রতি কেজি ১২৮.৩৭ টাকা,
অথবা
• গ্যাসীয় অবস্থায় সরবরাহের ক্ষেত্রে মূসকসহ প্রতি লিটার ০.২৮৫ টাকা অথবা প্রতি ঘনমিটার ২৮৫.৩০ টাকা-যে পদ্ধতিতে সরবরাহ করা হবে, সে অনুযায়ী মূল্য প্রযোজ্য হবে।
🔹 সরকারি এলপিজি: ডিলার/রিটেইলার পর্যায়ে মূসকসহ প্রতি ১২.৫০ কেজি সিলিন্ডার ৭৭৬.৯৩ টাকা—পূর্বনির্ধারিত মূল্য অপরিবর্তিত থাকবে।
🔹 অটোগ্যাস:ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার ৭৩.০৯ টাকা।
এছাড়া, ধারণক্ষমতার বোতলজাত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য সংশ্লিষ্ট পরিমাণ অনুযায়ী সমন্বয় করা হয়েছে।
বিইআরসি কর্তৃক সমন্বয়কৃত উক্ত মূল্য ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:০০টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিস্তারিত তথ্য বিইআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।