BNP Dhaka City South

BNP Dhaka City South বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল।দলটির পূর্ণাঙ্গ বাংলা নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
(1)

বিএনপি
বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল। ইংরেজি Bangladesh Nationalist Party এর সংক্ষিপ্ত রূপ হলো BNP। বাংলাতে এই দলটি ইংরেজি সংক্ষিপ্ত নামানুসারে 'বিএনপি' এবং এই নামেই সর্বাধিক পরিচিত। দলটির পূর্ণাঙ্গ বাংলা নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান।

বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট
১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগষ্টে একটি সামরিক অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন রাষ

্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিহত হন। এরপর ধারাবাহিক সামরিক অভ্যুত্থান এবং পাল্টা-অভ্যুত্থান সংগঠিত হতে থাকে। এই বৎসরের ৭ই নভেম্বর এই ধারাবাহিক অভ্যুত্থানের অবসান হয় এবং জিয়াউর রহমান ক্ষমতা লাভ করেন। সামরিক শাসনের অধীনে তিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকার লাভ করেন। ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন।

১৯৭৭ খ্রিষ্টাব্দে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত সায়েমকে অপসারণ করার পর, ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমান শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে, পূর্ববর্তী 'বাকশাল'-ই প্রথা বিলোপ করে, দেশে আবার গণতন্ত্রায়ণের উদ্যোগ নেন এবং তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন। প্রাথমিকভাবে জিয়াউর রহমান ১৯৭৭ খ্রিষ্টাব্দের ৩রা জুন রাষ্ট্রপতি নির্বাচন দেন এবং জয়লাভ করেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি তাঁর সামরিক সরকারের উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠা করেন। ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তিনি ৭৬.৬৭% ভোট পেয়ে বিজয়ী হন এবং রাষ্ট্রপতির পদে নিয়োজিত থাকেন।

১৯৭৮ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এই দলের সমন্বয়ক ছিলেন তিনি নিজে এবং তিনি এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী এই দলের প্রথম মহাসচিব ছিলেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২৮শে আগস্ট পূর্বগঠিত জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং জাগদলের সকল সদস্যদের বিএনপির অন্তর্ভুক্ত করা হয়।

বিএনপি-র অগ্রযাত্রা
১৯৭৫ খ্রিষ্টাব্দের ৭ই নভেম্বর থেকে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সামরিক শাসনের ক্রম-শৈথিল্য অনুসরণে ১৯৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকেন। ১৯৭৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে সামরিক আইনের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ৩০০টি আসনের ভিতরে ২০৭টি আসন লাভ করে। এই বৎসরের ১লা এপ্রিলে সামরিক শাসনের ভিতরেই প্রথম সংসদ অধিবেশন বসে। এরপর সংবিধানের পঞ্চম সংশোধনীর বিধি অনুসারে, ১৯৭৯ খ্রিষ্টাব্দের ৯ এপ্রিল দেশ থেকে সামরিক আইন প্রত্যহার করা হয়। এর মধ্য দিয়ে বিএনপি পূর্ণাঙ্গরূপে বেসামরিক রাজনৈতিক দলে পরিণত হয়।

১৯৮১ খ্রিষ্টাব্দের ৩০শে মে-তে সংঘটিত একটি সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়াউর রহমান নিহত হন। এরপর তাঁকে ঢাকার শেরে-বাংলা নগরে সমাহিত করা হয়। এরপর তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি হন। পরে ১৯৮৩ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতি সাত্তারকে সরিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি হন। পরবর্তী প্রায় এক যুগ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকে।

গণ-আন্দোলনের মুখে, ১৯৯০ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগে বাধ্য হন। পরে প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এবং সমর্থনে তিন দফা রূপরেখা অনুযায়ী প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দেন। এ নির্বাচনে বিএনপি (১৪২টি) সর্বাধিক আসনে জয়লাভ করে। তারা জামায়তে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে।

মূলত এই নির্বাচনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ সামরিক শাসন মুক্ত হয়। বিনএপি সরকার পাঁচ বছর দেশ শাসনের পর ক্ষমতা হস্তান্তর ছাড়াই ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। এ নির্বাচন আওয়ামী লীগ বয়কট করায় একই বছর ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। এ আন্দোলন তেমন সফল না হলেও ২০০১ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয়।

২০০১ খ্রিষ্টাব্দে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি চারটি দল নিয়ে একটি ঐক্যজোট গঠন করে। এই ঐক্যজোটের দলগুলো ছিল— বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য)। এই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন খালেদা জিয়া। এই নির্বাচনে চারদলীয় ঐক্যজোট ২১০টি আসন লাভ করে।

২০০১ সালে নির্বাচনের পর বিএনপি মনোনয়নে দলের প্রথম মহাসচিব অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দেশের রাষ্ট্রপতি হন। ছয় মাস রাষ্ট্রপতি থাকার পর বি. চৌধুরী, দলের অভ্যন্তরীণ কোন্দলের সূত্রে পদত্যাগ করেন এবং বিএনপির একটি অংশ নিয়ে তিনি নতুন রাজনৈতিক দল 'বিকল্প ধারা' গঠন করেন। ২০০৬ খ্রিষ্টাব্দে অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবার ঠিক আগের দিন বিএনপির প্রতিষ্ঠাদের একজন কর্ণেল (অব:) ড: অলি আহমেদ বীর বিক্রম, বিএনপি সরকারের কতিপয় নেতা কর্মী, মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বিএনপি ত্যাগ করেন এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর 'বিকল্প ধারা'র সাথে একীভূত হয়ে নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সংক্ষেপে এল.ডি.পি. গঠন করেন।

পরবর্তী পাঁচ বৎসরে নানা কারণে বিএনপির জনপ্রিয়তা অসম্ভব হ্রাস পায়। এই শাসনামলে চাপাইনবাবগঞ্জের কানসাট এ বিদ্যুতের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে ১০ জনের অধিক গ্রামবাসী মৃত্যবরণ করে। এছাড়া ঢাকার শনির আখড়ার বিদ্যুৎ ও পানির দাবিতে সাধারণ জনতার আন্দোলন, সরকারী ত্রাণ তাহবিল থেকে ত্রাণ সামগ্রী সরকারীদলের সাংসদদের লুটপাটের ঘটনা, বেগম খালেদা জিয়ার দুই পুত্রের দুর্নীতির কথা জনমনে ব্যাপকভাবে আলোড়ন তোলে। এ সরকারের বৈধ মেয়াদ ২০০৬ সালের ৬ অক্টোবর শেষ হওয়ার পর, ক্ষমতা হস্তান্তর নিয়ে দেশে শুরু হয় ব্যাপক রাজনৈতিক সংঘাত। পরিস্থিতির অবনতি হওয়ায় ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি সারাদেশে জরুরি অবস্থা জারি করেন। আর এ সময় থেকে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই বছর দেশ পরিচালনা করেন ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এ সরকারের তত্ত্বাবধানে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসন নিয়ে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। এ নির্বাচনে মাত্র ২৯টি আসন পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২৭টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি।

২০০৭ খ্রিষ্টাব্দ থেকে সাবেক সংসদীয় হুইপ ও জেষ্ঠ্য নেতা খন্দকার দেলোয়ার হোসেন দলের মহাসচিব হিসেবে দায়িত্ম পালন করে আসছিলেন। ২০১১ খ্রিষ্টাব্দের মার্চে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের মহাসচিবের ভার দেয়া হয়। মির্জা ফখরুল বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ম পালন করছেন।

২০১২ সালের ১৮ই এপ্রিল বিএনপি আরও রাজনৈতিক দলের সাথে হয়ে ১৮ দলীয় জোট গঠন করে। এই জোটে রয়েছে - জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।

বিএনপির রাজনীতির মূল চারটি নীতি
এই দলের প্রধান নীতি হিসাবে গ্রহণ করা হয়, চারটি বিষয়কে গ্রহণ করা হয়। এগুলো হলো
১. সর্বশক্তিমান আল্লাহ্র উপর বিশ্বাস,
২. জাতীয়তাবাদ,
৩. গণতন্ত্র,
৪. সমাজতন্ত্র (অর্থনৈতিক ও সমাজিক ন্যায়বিচারের অর্থে)।

বিএনপি'র ঘোষণাপত্রে এ দলের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। নিচে এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো (বিএনপির ওয়েব পৃষ্ঠা)

(ক) বাংলাদেশী জাতীয়তাবাদ-ভিত্তিক ইস্পাতকঠিন গণঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করা।
(খ) ঐক্যবদ্ধ এবং পুনরুজ্জীবিত জাতিকে অর্থনৈতিক স্বয়ম্ভরতার মাধ্যমে সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া-উপনিবেশবাদ, আধিপত্যবাদ ও বহিরাক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করা।
(গ) উৎপাদনের রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি এবং জনগণের গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারভিত্তিক মানবমুখী অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধি অর্জন।
(ঘ) জাতীয়তাবাদী ঐক্যের ভিত্তিতে গ্রামে-গঞ্জে জনগণকে সচেতন ও সুসংগঠিত করা এবং সার্বিক উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প রচনা ও বাস্-বায়নের ক্ষমতা ও দক্ষতা জনগণের হাতে পৌঁছে দেওয়া।
(ঙ) এমন এক সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা যেখানে গণতন্ত্রের শিকড় সমাজের মৌলিক স্-রে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে দৃঢ়ভাবে প্রোথিত হয়।
(চ) এমন একটি সুস্পষ্ট ও স্থিতিশীল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার নিশ্চিতি দেওয়া যার মাধ্যমে জনগণ নিজেরাই তাঁদের মানবিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি আনতে পারবেন।
(ছ) বহুদলীয় রাজনীতির ভিত্তিতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সংসদীয় পদ্ধতির সরকারের মাধ্যমে স্থিতিশীল গণতন্ত্র কায়েম করা এবং সুষম জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি আনয়ন।
(জ) গণতান্ত্রিক জীবন ধারা ও গণতান্ত্রিক বিধি ব্যবস্থার রক্ষাকবচ হিসাবে গণনির্বাচিত জাতীয় সংসদের ভিত্তি দৃঢ়ভাবে স্থাপন করা এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা।
(ঝ) রাজনৈতিক গোপন সংগঠনের তৎপরতা এবং কোন সশস্ত্র ক্যাডার, দল বা এজন্সী গঠনে অস্বীকৃতি জানানো ও তার বিরুদ্ধে জনমত সৃষ্টি করা।
(ঞ) জাতীয় জীবনে মানবমুখী সামাজিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং সৃজনশীল উৎপাদনমুখী জীবনবোধ ফিরিয়ে আনা।
(ট) বাস্-বধর্মী কার্যকরী উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় জীবনে ন্যায়বিচার-ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠা, যাতে করে সকল বাংলাদেশী নাগরিক অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার ন্যূনতম মানবিক চাহিদা পূরণের সুযোগ পায়।
(ঠ) সার্বিক পল্লী উন্নয়ন কর্মসূচীকে অগ্রাধিকার দান করা ও সক্রিয় গণচেষ্টার মাধ্যমে গ্রাম বাংলার সুখ-শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা।
(ড) নারী সমাজ ও যুব সম্প্রদায়সহ সকল জনসম্পদের সুষ্ঠু ও বাস্-বভিত্তিক সদ্ব্যবহার করা।
(ঢ) বাস্-বধর্মী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ এবং সুসামঞ্জস্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক স্থাপন এবং সুষ্ঠু শ্রমনীতির মাধ্যমে শিল্পক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা।
(ণ) বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও বাংলাদেশের ক্রীড়া সংরক্ষণ, উন্নয়ন ও প্রসার সাধন।
(ত) বিপুল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশী জনগণের ধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মীয় শিক্ষার সুযোগ দান করে বাংলাদেশের জনগণের যুগপ্রাচীন মানবিক মূল্যবোধ সংরক্ষণ করা, বিষে করে অনগ্রসর সম্প্রদায়ের জন্য শিক্ষা সম্প্রসারণ ও বৃহত্তর জাতীয় তাদের অধিকতর সুবিধা ও অংশগ্রহণের সুযোগের যথাযথ ব্যবস্থা করা।
(থ) পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্-র্জাতিক বন্ধুত্ব, প্রীতি ও সমতা রক্ষা করা। সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে, তৃতীয় বিশ্বের মিত্র রাষ্ট্রসমূহের সাথে এবং ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে প্রীতি ও সখ্যতার সম্পর্ক সুসংহত এবং সুদৃঢ় করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর সকল থানা, ওয়ার্ড নেতাকর্মীদের উপস্থিত হতে অনুরোধ রইলো।
21/07/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর সকল থানা, ওয়ার্ড নেতাকর্মীদের উপস্থিত হতে অনুরোধ রইলো।

23/12/2024

*জরুরী বিজ্ঞপ্তি*
২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র বিভিন্ন থানা কমিটির নেতৃত্ব প্রত্যাশীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মামলার বিবরণসহ আবেদন আগামীকাল ২৪ ডিসেম্বর ২০২৪ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ে জমা নেয়া হবে।

নির্দিষ্ট সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবেনা।

বিঃ দ্রঃ ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের আবেদন করার প্রয়োজন নাই।

ধন্যবাদান্তে,

সাইদুর রহমান মিন্টু
যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
ঢাকা মহানগর দক্ষিণ।

নভেম্বর ০৪, ২০২৪প্রেস বিজ্ঞপ্তি _আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিট...
04/11/2024

নভেম্বর ০৪, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি _

আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

নিন্মে আহবায়ক কমিটিগুলো উল্লেখ করা হলো-

ঢাকা মহানগর উত্তর বিএনপি

আংশিক আহবায়ক কমিটি

ক্র: নং নাম পদবী
০১ আমিনুল হক আহবায়ক
০২ মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহবায়ক
০৩ এস এম জাহাঙ্গীর যুগ্ম আহবায়ক
০৪ ফেরদৌসী আহমেদ মিষ্টি যুগ্ম আহবায়ক
০৫ আব্দুর রাজ্জাক যুগ্ম আহবায়ক (দপ্তর)
০৬ মোস্তফা জামান সদস্য সচিব

চট্টগ্রাম মহানগর বিএনপি

পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি
ক্র: নং নাম পদবী
১. আলহাজ¦ এরশাদ উল্লাহ আহবায়ক
২. মোহাম্মদ মিয়া ভোলা যুগ্ম আহবায়ক
৩. এম. এ আজিজ যুগ্ম আহবায়ক
৪. এডভোকেট আব্দুস সাত্তার যুগ্ম আহবায়ক
৫. সৈয়দ আজম উদ্দিন যুগ্ম আহবায়ক
৬. এস. এম সাইফুল আলম যুগ্ম আহবায়ক
৭. কাজী বেলাল উদ্দীন যুগ্ম আহবায়ক
৮. সফিকুর রহমান স্বপন যুগ্ম আহবায়ক
৯. হারুন জামান যুগ্ম আহবায়ক
১০. নিয়াজ মোহাম্মদ খান যুগ্ম আহবায়ক
১১. শাহ আলম যুগ্ম আহবায়ক
১২. আর. ইউ চৌধুরী শাহিন যুগ্ম আহবায়ক
১৩. শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) যুগ্ম আহবায়ক
১৪. ইয়াছিন চৌধুরী লিটন যুগ্ম আহবায়ক
১৫. আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল) যুগ্ম আহবায়ক
১৬. শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) যুগ্ম আহবায়ক
১৭. মনজুরুল আলম মঞ্জু যুগ্ম আহবায়ক
১৮. নাজিমুর রহমান সদস্য সচিব
১৯. ডা. শাহাদাত হোসেন সদস্য
২০. আবুল হাশেম বক্কর সদস্য
২১. এডভোকেট মফিজুল হক ভূঁইয়া সদস্য
২২. ইকবাল চৌধুরী সদস্য
২৩. জয়নাল আবেদীন জিয়া সদস্য
২৪. এম. এ হান্নান সদস্য
২৫. অধ্যাপক নুরুল আলম রাজু সদস্য
২৬. এস. এম আবুল ফয়েজ সদস্য
২৭. আবুল হাসেম সদস্য
২৮. ইসকান্দর মির্জা সদস্য
২৯. জাহাঙ্গীর আলম দুলাল সদস্য
৩০. মুজিবুল হক সদস্য
৩১. মোঃ মহসিন সদস্য
৩২. মোঃ খোরশেদ আলম সদস্য
৩৩. মোঃ সালাউদ্দিন সদস্য
৩৪. গাজী সিরাজ উল্লাহ সদস্য
৩৫. কামরুল ইসলাম সদস্য
৩৬. সৈয়দ শিহাব উদ্দীন আলম সদস্য
৩৭. আনোয়ার হোসেন লিপু সদস্য
৩৮. মামুনুল ইসলাম হুমায়ুন সদস্য
৩৯. মশিউল আলম স্বপন সদস্য
৪০. মোশাররফ হোসেন ডিপটি সদস্য
৪১. মোঃ জাফর আহম্মদ সদস্য
৪২. এ. কে. খান সদস্য
৪৩. গাজী আইয়ুব সদস্য
৪৪. মাহবুব রানা সদস্য
৪৫. এম. এ. সবুর সদস্য
৪৬. নুরু উদ্দিন হোসেন নুরু সদস্য
৪৭. মোহাম্মদ আবু মুসা সদস্য
৪৮. হানিফ সওদাগর সদস্য
৪৯. সরফরাজ কাদের চৌধুরী রাসেল সদস্য
৫০. মোহাম্মদ আজম সদস্য
৫১. মোঃ ইসমাইল বালি সদস্য
৫২. মোঃ আশ্রাফুল ইসলাম সদস্য
৫৩. মোহাম্মদ ইউছুপ সদস্য

বরিশাল মহানগর বিএনপি

পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি
ক্র: নং নাম পদবী
০১ মনিরুজ্জামান খান ফারুক আহবায়ক
০২ মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া সদস্য সচিব
০৩ আফরোজা খানম নাসরীন যুগ্ম আহবায়ক
০৪ মোঃ জসিম উদ্দিন খান যুগ্ম আহবায়ক
০৫ মোঃ আল আমিন যুগ্ম আহবায়ক
০৬ আবু মুসা কাজল যুগ্ম আহবায়ক
০৭ আব্দুল হালিম মৃধা যুগ্ম আহবায়ক
০৮ মোঃ সাজ্জাদ হোসেন যুগ্ম আহবায়ক
০৯ জহিরুল ইসলাম লিটু যুগ্ম আহবায়ক
১০ মাহফুজুর রহমান মাফুজ যুগ্ম আহবায়ক
১১ এ্যাড. আবুল কালাম আজাদ যুগ্ম আহবায়ক
১২ ওয়ায়ের ইবনে গোলাম কাদির (স্বপন) সদস্য
১৩ বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সদস্য
১৪ আল মাসুম সদস্য
১৫ মঞ্জুরুল আহসান জিসান সদস্য
১৬ সাইফুল আনাম বিপু সদস্য
১৭ বদিউজ্জামান টলন সদস্য
১৮ রফিকুল ইসলাম মঈন সদস্য
১৯ কামরুল হাসান রতন সদস্য
২০ আহম্মেদ জেকি অনুপম সদস্য
২১ জুলহাস উদ্দিন মাসুদ সদস্য
২২ জাহিদুর রহমান রিপন সদস্য
২৩ খসরুল আলম তপন সদস্য
২৪ আব্দুল হক মাষ্টার সদস্য
২৫ আরিফুর রহমান বাবু সদস্য
২৬ আসাদুজ্জামান মারুফ সদস্য
২৭ মোঃ সোহেল সিকদার সদস্য
২৮ এ্যাড. কাজী বসির সদস্য
২৯ এ্যাড. আবুল কালাম আজাদ ইমন সদস্য
৩০ এ্যাড. সরোয়ার হোসেন সদস্য
৩১ এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসুদ সদস্য
৩২ এ্যাড. মোঃ তসলিম সদস্য
৩৩ এ্যাড. সুফিয়া আক্তার সদস্য
৩৪ এ্যাড. সাঈদ খোকন সদস্য
৩৫ শামীমা আকবর সদস্য
৩৬ একেএম মিজানুর রহমান (ইঞ্জিনিয়ার) সদস্য
৩৭ নওশদ আহম্মেদ নান্টু সদস্য
৩৮ মোঃ দুলাল গাজী সদস্য
৩৯ মাসুদ হাওলাদার সদস্য
৪০ আব্দুর রহমান হাওলাদার সদস্য
৪১ হাসিনা কামাল সদস্য
৪২ নুরুল ইসলাম পনির সদস্য

সিলেট মহানগর বিএনপি
পূর্ণাঙ্গ কমিটি

ক্রঃ নং নাম পদবী
০১ রেজাউল হাসান কয়েছ লোদী ভারপ্রাপ্ত সভাপতি
০২ ডাঃ নাজমুল ইসলাম সহ সভাপতি
০৩ জিয়াউল গনি আরিফিন জিল্লুর সহ সভাপতি
০৪ সৈয়দ মিসবাহ্ উদ্দিন সহ সভাপতি
০৫ সৈয়দ মইন উদ্দিন সুহেল সহ সভাপতি
০৬ জিয়াউল হক জিয়া সহ সভাপতি
০৭ সুদিপ রঞ্জন সেন বাপ্পু সহ সভাপতি
০৮ মাহবুব কাদির শাহী সহ সভাপতি
০৯ আমির হোসেন সহ সভাপতি
১০ এডভোকেট শাহ্ আশরাফুল ইসলাম সহ সভাপতি
১১ সাদিকুর রহমান সাদিক সহ সভাপতি
১২ নিগার সুলতানা ডেইজী সহ সভাপতি
১৩ ডা. আশরাফ আলী সহ সভাপতি
১৪ নুরুল মুমিন খোকন সহ সভাপতি
১৫ আব্দুল হাকিম সহ সভাপতি
১৬ আফজাল হোসেন সহ সভাপতি
১৭ ব্যারিস্টার রিয়াসত আজিম হক আদনান সহ সভাপতি
১৮ রহিম মল্লিক সহ সভাপতি
১৯ মুফতি নেহাল সহ সভাপতি
২০ জাহাঙ্গীর আলম সহ সভাপতি
২১ মোতাহির আলী মাখন সহ সভাপতি
২২ ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক
২৩ নজিবুর রহমান নজিব যুগ্ম সাধারণ সম্পাদক
২৪ মুর্শেদ আহমদ মুকুল যুগ্ম সাধারণ সম্পাদক
২৫ শামীম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক
২৬ মির্জা বেলায়াত হোসেন লিটন যুগ্ম সাধারণ সম্পাদক
২৭ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক যুগ্ম সাধারণ সম্পাদক
২৮ মাহবুবুল হক চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক
২৯ শুয়াইব আহমদ শোয়েব যুগ্ম সাধারণ সম্পাদক
৩০ আব্দুল ওযাহিদ সুহেল যুগ্ম সাধারণ সম্পাদক
৩১ রেজাউল করিম আলো যুগ্ম সাধারণ সম্পাদক
৩২ আক্তার রশিদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক
৩৩ আহমদ মনজুরুল হাসান মনজু যুগ্ম সাধারণ সম্পাদক
৩৪ মতিউল বারী খোরশেদ যুগ্ম সাধারণ সম্পাদক
৩৫ ফাতেমা জামান রোজী যুগ্ম সাধারণ সম্পাদক
৩৬ নাদির খান যুগ্ম সাধারণ সম্পাদক
৩৭ আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক
৩৮ সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক
৩৯ জাকির হোসেন মজুমদার সাংগঠনিক সম্পাদক
৪০ রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক
৪১ দেওয়ান জাকির সাংগঠনিক সম্পাদক
৪২ খসরুজ্জামান খসরু সাংগঠনিক সম্পাদক
৪৩ রহিম আলী রাসু সহ সাংগঠনিক সম্পাদক
৪৪ রেজাউর রহমান রুজন সহ সাংগঠনিক সম্পাদক
৪৫ সাব্বির আহমদ সহ সাংগঠনিক সম্পাদক
৪৬ জাহাঙ্গীর আলম জীবন সহ সাংগঠনিক সম্পাদক
৪৭ সফিক নূর সহ সাংগঠনিক সম্পাদক
৪৮ এনামুল কুদ্দুস অর্থ সম্পাদক
৪৯ আলমগীর হোসেন সহ অর্থ সম্পাদক
৫০ বেলায়েত হোসেন মোহন প্রচার সম্পাদক
৫১ আলী হায়দান মজনু সহ প্রচার সম্পাদক
৫২ তারেক আহমদ খান দপ্তর সম্পাদক
৫৩ আব্দুল মালেক সহ দপ্তর সম্পাদক
৫৪ আব্দুল ওয়াদুদ মিলন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
৫৫ মারুফ আহমদ সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
৫৬ এডভোকেট আবুল ফজল আইন বিষয়ক সম্পাদক
৫৭ এডভোকেট এজাজ আহমদ সহ আইন বিষয়ক সম্পাদক
৫৮ সাইদুর রহমান হিরু শিক্ষা বিষয়ক সম্পাদক
৫৯ আব্দুল মালিক সেকু সহ শিক্ষা বিষয়ক সম্পাদক
৬০ ডাঃ এম এ হক বাবুল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
৬১ শামীম আহমদ লোকমান সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
৬২ মির্জা স¤্রাট যুব বিষয়ক সম্পাদক
৬৩ রুবেল বক্স সহ যুব বিষয়ক সম্পাদক
৬৪ আফছর খান স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক
৬৫ সেলিম আহমদ মাহমুদ সহ স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক
৬৬ শেখ কবির আহমদ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক
৬৭ মিনহাজ পাঠান সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক
৬৮ সুদিপ জ্যোতি এষ ছাত্র বিষয়ক সম্পাদক
৬৯ আব্দুল করিম জুনাক সহ ছাত্র বিষয়ক সম্পাদক
৭০ মোঃ আব্দুল মুনিম অর্থনীতি বিষয়ক সম্পাদক
৭১ দেলোয়ার হোসেন রানা সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক
৭২ দেওয়ান আরাফাত জাকি প্রকাশনা বিষয়ক সম্পাদক
৭৩ খোরশেদ আহমদ খুশু সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক
৭৪ ফয়েজ আহমদ মুরাদ যোগাযোগ বিষয়ক সম্পাদক
৭৫ কয়েছ আহমদ সাগর সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক
৭৬ আব্দুল কাহির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক
৭৭ কামাল আহমদ সহ ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক
৭৮ সবুর আহমদ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক
৭৯ আবু সাইদ মোহাম্মদ তায়েফ সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক
৮০ তোফায়েল আহমদ ক্রীড়া বিষয়ক সম্পাদক
৮১ তারেক আহমদ সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক
৮২ তাজ উদ্দিন মাসুম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
৮৩ জালাল উদ্দিন শামীম সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
৮৪ রীনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক
৮৫ রেহানা ফারুক শিরিন সহ মহিলা বিষয়ক সম্পাদক
৮৬ এডভোকেট আব্দুল মুকিত অপি পাঠাগার বিষয়ক সম্পাদক
৮৭ সৈয়দ রাজন সহ পাঠাগার বিষয়ক সম্পাদক
৮৮ নাজিম উদ্দিন প্রশিক্ষন বিষয়ক সম্পাদক
৮৯ বেলাল আহমদ সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক
৯০ আব্দুল মুনিম শিল্প বিষয়ক সম্পাদক
৯১ জমজম বাদশা সহ শিল্প বিষয়ক সম্পাদক
৯২ মোঃ লুৎফুর রহমান মোহন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
৯৩ আলী আমজাদ সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
৯৪ আব্দুল হাদী মাসুম সমবায় বিষয়ক সম্পাদক
৯৫ জালাল উদ্দিন শামীম সহ সমবায় বিষয়ক সম্পাদক
৯৬ সৈয়দ লোকমানুজ্জামান তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক
৯৭ সুচিত্র চৌধুরী বাবলু সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক
৯৮ মিজান আহমদ ক্ষুদ্র কুটি শিল্প বিষয়ক সম্পাদক
৯৯ আব্দুস সবুর রাসেল সহ ক্ষুদ্র কুটি শিল্প বিষয়ক সম্পাদক
১০০ আব্দুল আহাদ শ্রমিক বিষয়ক সম্পাদক
১০১ খোকন ইসলাম সহ শ্রমিক বিষয়ক সম্পাদক
১০২ মফিজুর রহমান জুবেদ কৃষি বিষয়ক সম্পাদক
১০৩ রাজিব কুমার দে সহ কৃষি বিষয়ক সম্পাদক
১০৪ মুফতি রায়হান উদ্দিন মুন্না ধর্ম বিষয়ক সম্পাদক
১০৫ শাহীন আহমদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক
১০৬ হাবিব আহমদ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক
১০৭ ইকবাল কামাল সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক
১০৮ আব্দুল আজিজ লাকী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক
১০৯ বুরহান উদ্দিন সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক
১১০ সালেহ আহমদ গেদা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
১১১ এস এম সায়েম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
১১২ দুলাল আহমদ মৎস জীবি বিষয়ক সম্পাদক
১১৩ শাহীন আহমদ সহ মৎস্যজীবি বিষয়ক সম্পাদক
১১৪ সাদিয়া খাতুন মনি শিশু বিষয়ক সম্পাদক
১১৫ বিলকিস জাহান চৌধুরী সহ শিশু বিষয়ক সম্পাদক
১১৬ খায়েরুল ইসলাম খায়ের স্বনির্ভর বিষয়ক সম্পাদক
১১৭ নজরুল ইসলাম সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক
১১৮ খন্দকার আব্দুল মোক্তাদির সম্মানিত সদস্য
১১৯ ডাঃ এনামুল হক চৌধুরী সম্মানিত সদস্য
১২০ মিফতাহ্ সিদ্দিকী সম্মানিত সদস্য
১২১ আব্দুর রাজ্জাক সম্মানিত সদস্য
১২২ ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী সম্মানিত সদস্য
১২৩ আব্দুল কাইয়ূম জালালী পংঙ্কী সম্মানিত সদস্য
১২৪ বদরুজ্জামান সেলিম সম্মানিত সদস্য
১২৫ এডভোকেট হাবিবুর রহমান সম্মানিত সদস্য
১২৬ হুমায়ূন কবির শাহিন সম্মানিত সদস্য
১২৭ বদরুদ্দুজা বদর সম্মানিত সদস্য
১২৮ মোকবুল হোসেন সম্মানিত সদস্য
১২৯ লুৎফুর রহমান চৌধুরী সদস্য
১৩০ মুহিবুর রহমান সদস্য
১৩১ লল্লিক আহমদ চৌধুরী সদস্য
১৩২ মোঃ জমির উদ্দিন সদস্য
১৩৩ বজলুর রহমান ফয়েজ সদস্য
১৩৪ আলী আকবর ফকির সদস্য
১৩৫ ওলিউর রহমান ডেনি সদস্য
১৩৬ মন্তাজ মিয়া সদস্য
১৩৭ সেলিম আহমদ শেলু সদস্য
১৩৮ রানা মিয়া সদস্য
১৩৯ আমিনুল ইসলাম আমিন সদস্য
১৪০ সিরাজ খান সদস্য
১৪১ আলী আহমদ সদস্য
১৪২ রাজন মিয়া সদস্য
১৪৩ পিয়ার উদ্দিন পিয়ার সদস্য
১৪৪ আসমা আলম সদস্য
১৪৫ ফখর উদ্দিন আহমদ (পংকি) সদস্য
১৪৬ মোহাম্মদ মকসুদ সদস্য
১৪৭ সুহেল আহমদ সদস্য
১৪৮ চান মিয়া বাচ্চু সদস্য
১৪৯ শাহজাহান আহমদ সদস্য
১৫০ রাসেল আহমদ খান সদস্য
১৫১ মিনারা বেগম সদস্য
১৫২ সালেক আহমদ সদস্য
১৫৩ মঈন খান সদস্য
১৫৪ সাইফুল ইসলাম সদস্য
১৫৫ নুরুল হক রাজু সদস্য
১৫৬ মতিউর রহমান শিমুল সদস্য
১৫৭ ইফতেখার আহমদ পাবেল সদস্য
১৫৮ ফরহাদ আহমদ সদস্য
১৫৯ আব্দুল মুমিন সদস্য
১৬০ আব্দুল মুমিন মামুন সদস্য
১৬১ জাহেদ আহমদ সদস্য
১৬২ আকবর হোসেন কায়ছার সদস্য
১৬৩ শহিদুর রহমান সানি সদস্য
১৬৪ শফিকুর রহমান সুমন সদস্য
১৬৫ রিয়াজ আহমদ সুমন সদস্য
১৬৬ মোঃ হারুনুর রশিদ সদস্য
১৬৭ নুরুল ইসলাম লিমন সদস্য
১৬৮ জাকারিয়া খান সদস্য
১৬৯ মোহাম্মদ নুরুল ইসলাম সদস্য
১৭০ জাকির হোসেন পারভেজ সদস্য

মৌলভীবাজার জেলা বিএনপি

আহবায়ক কমিটি
ক্র: নং নাম পদবী
০১ ফয়জুর রহমান ময়ুন আহবায়ক
০২ নাসের রহমান সদস্য
০৩ মোয়াজ্জেম হোসেন মাতুক সদস্য
০৪ মিজানুর রহমান সদস্য
০৫ আব্দুর রহিম রিপন সদস্য
০৬ মোশারফ হোসেন বাদশা সদস্য
০৭ এডঃ আবেদ রাজা সদস্য
০৮ হাজী মুজিবুর রহমান সদস্য
০৯ আব্দুল ওয়ালি সিদ্দিকি সদস্য
১০ নাছির উদ্দিন মিঠু সদস্য
১১ আশিক মোশারফ সদস্য
১২ আব্দুল মুকিত সদস্য
১৩ ফখরুল ইসলাম সদস্য
১৪ মুহিতুর রহমান হেলাল সদস্য
১৫ আব্দুল হাফিজ সদস্য
১৬ মাহামুদুর রহমান সদস্য
১৭ হেলু মিয়া সদস্য
১৮ মনোয়ার আহমেদ রহমান সদস্য
১৯ বকশী মিছবাউর রহমান সদস্য
২০ মতিন বক্স সদস্য
২১ মাহাবুব ইজদানী ইমরান সদস্য
২২ বকশী জুবায়ের আহমেদ সদস্য
২৩ আবুল কালাম বেলাল সদস্য
২৪ জিতু মিয়া সদস্য
২৫ স্বাগত কিশোর দাস চৌধুরী সদস্য
২৬ গাজী মারুফ আহমেদ সদস্য
২৭ আব্দুল হক সদস্য
২৮ দুরুদ আহম্মদ সদস্য
২৯ আশরাফুজ্জামান খান নাহাজ সদস্য
৩০ সেলিম মোহাম্মদ সালাউদ্দিন সদস্য
৩১ আনিসুজ্জামান বায়েস সদস্য
৩২ মহসিন মিয়া মধু সদস্য

সুনামগঞ্জ জেলা বিএনপি

আহবায়ক কমিটি
ক্র: নং নাম পদবী
১. কলিম উদ্দিন আহমদ মিলন আহবায়ক
২. মিজানুর রহমান চৌধুরী সদস্য
৩. এডঃ মল্লিক মইন উদ্দিন সোহেল সদস্য
৪. এডঃ শেরে নূর আলী সদস্য
৫. এডঃ নুরুল ইসলাম নুরুল সদস্য
৬. নাদের আহমেদ সদস্য
৭. আকবর আলী সদস্য
৮. এডঃ মাসুক আলম সদস্য
৯. আনিসুল হক সদস্য
১০. আব্দুল মোতালেব খাঁন সদস্য
১১. রেজাউল হক সদস্য
১২. আনছার উদ্দিন সদস্য
১৩. শামসুল হক নমু সদস্য
১৪. আ. ত. ম. মিছবাহ সদস্য
১৫. ব্যারিস্টার আবিদুল হক সদস্য
১৬. ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ) সদস্য
১৭. সেলিম উদ্দিন সদস্য
১৮. আবুল কালাম আজাদ সদস্য
১৯. ফারুক আহমেদ (ছাতক) সদস্য
২০. আব্দুর রহমান সদস্য
২১. নজরুল ইসলাম (সুনামগঞ্জ) সদস্য
২২. কামরুল ইসলাম কামরুল সদস্য
২৩. নাসিম উদ্দিন লালা সদস্য
২৪. মোঃ মুনাজ্জির হোসেন সুজন সদস্য
২৫. এডঃ জিয়াউর রহমান শাহিন সদস্য
২৬. নজরুল ইসলাম (ছাতক) সদস্য
২৭. আব্দুল মুকিত সদস্য
২৮. মোঃ শফিকুল ইসলাম সদস্য
২৯. আলহাজ¦ আব্দুল বারি সদস্য
৩০. সিরাজ মিয়া সদস্য
৩১. নূর আলী সদস্য
৩২. মোঃ আব্দুর রশিদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

আহবায়ক কমিটি
ক্র: নং নাম পদবী
১. এডঃ আব্দুল মান্নান আহবায়ক
২. সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব
৩. ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সদস্য
৪. হাফিজুর রহমান মোল্লা কচি সদস্য
৫. জহিরুল হক খোকন সদস্য
৬. নুরে আলম সিদ্দিকী সদস্য
৭. এডঃ তরিকুল ইসলাম রুমা সদস্য
৮. বেলাল উদ্দিন সরকার তুহিন সদস্য
৯. আবু শামীম মোঃ আরিফ সদস্য
১০. মোঃ আসাদুজ্জামান শাহীন সদস্য
১১. এডঃ এ. কে. এম কামরুজ্জামান মামুন সদস্য
১২. কাউছার কমিশনার সদস্য
১৩. আলহাজ¦ মোঃ আজিম সদস্য
১৪. মাসুদুল ইসলাম মাসুদ সদস্য
১৫. এডঃ শামসুজ্জামান চৌধুরী কানন সদস্য
১৬. মাইনুল হোসেন চপল সদস্য
১৭. এইচ. এম বাশার সদস্য
১৮. শফিকুল ইসলাম সদস্য
১৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সদস্য
২০. আহসান উদ্দিন খান শিপন সদস্য
২১. তরুণ দে সদস্য
২২. মোঃ আল আমিন লিটন সদস্য
২৩. মোঃ সালাহ উদ্দিন সদস্য
২৪. তানিম সাহেদ রিপন সদস্য
২৫. আরমান উদ্দিন পলাশ, সাবেক জিএস সদস্য
২৬. আলহাজ¦ মোঃ মাহিন সদস্য
২৭. আশরাফুল করিম রিপন সদস্য
২৮. মজিবুর রহমান মন্টু সদস্য
২৯. আবুল কালাম সদস্য
৩০. নাছির আহমেদ সদস্য
৩১. এডঃ জালাল উদ্দিন সদস্য
৩২. কবীর আহমেদ ভূঁইয়া সদস্য

কুষ্টিয়া জেলা বিএনপি
আহবায়ক কমিটি
ক্রঃ নং নাম পদবী
১. কুতুব উদ্দীন আহমেদ আহবায়ক
২. রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সিনিঃ যুগ্ম আহবায়ক
৩. এ্যাড. তৌহিদুল ইসলাম আলম যুগ্ম আহবায়ক
৪. শেখ সাদী যুগ্ম আহবায়ক
৫. নুরুল ইসলাম আনছার প্রামানিক যুগ্ম আহবায়ক
৬. ইঞ্জিঃ মোঃ জাকির হোসেন সরকার সদস্য সচিব
৭. এড. গোলাম মোহাম্মদ সদস্য
৮. মোঃ আলাউদ্দিন খান সদস্য
৯. মোঃ বশিরুল আলম চাঁদ সদস্য
১০. মুন্সি জেড, জি রশিদ রেজা বাজু সদস্য
১১. মোঃ আবু দাউদ সদস্য
১২. শহীদ সরকার মঙ্গল সদস্য
১৩. সৈয়দ আমজাদ আলী সদস্য
১৪. মোঃ আব্দুল আজিজ মিলন সদস্য
১৫. আলহাজ¦ শওকত হাসান বুলবুল সদস্য
১৬. এ কে বিশ^াস বাবু সদস্য
১৭. খন্দকার ওমর ফারুক কুদ্দুস সদস্য
১৮. জাহিদুল ইসলাম বিপ্লব সদস্য
১৯. মোঃ আব্দুর রশীদ সদস্য
২০. ইসমাইল হোসেন মুরাদ সদস্য
২১. এ্যাড. খাদেমুল ইসলাম সদস্য
২২. এ্যাড. শামীম উল হাসান অপু সদস্য
২৩. আল আমিন রানা কানাই সদস্য
২৪. শহীদুজ্জামান খোকন সদস্য
২৫. মহিউদ্দিন চৌধুরী মিলন সদস্য
২৬. আব্দুল মঈদ বাবুল সদস্য
২৭. কামাল উদ্দিন সদস্য
২৮. আব্দুল মাজেদ সদস্য
২৯. মোঃ আব্দুল হাকিম মাসুদ সদস্য
৩০. মোঃ আবু তালেব সদস্য
৩১. মোঃ শাজাহান আলী সদস্য

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি
আহবায়ক কমিটি
ক্রঃ নং নাম পদবী
১. মোঃ জাকির হোসেন বাবলু আহবায়ক
২. আলমগীর মাহমুদ আলম যুগ্ম আহবায়ক
৩. মোঃ রোকনুজ্জামান সরকার রোকন সদস্য সচিব

শেরপুর জেলা বিএনপি
আহবায়ক কমিটি
ক্রঃ নং নাম পদবী
১. আলহাজ¦ মোঃ হযরত আলী আহবায়ক
২. আওয়াল চৌধুরী যুগ্ম আহবায়ক
৩. আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম সদস্য সচিব


(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তি ২৯ আগস্ট ২০২৪ নির্বাচনে জয়ী হতে জনগণের মন জয় করুন -রবিন ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর...
29/08/2024

প্রেস বিজ্ঞপ্তি
২৯ আগস্ট ২০২৪

নির্বাচনে জয়ী হতে জনগণের মন জয় করুন -রবিন

ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জয়ী হতে এখন থেকেই বিএনপি নেতাকর্মীদের জনগণের মন জয় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর যাবত শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরাই নন বাংলাদেশের সাধারণ মানুষও নিপীড়িত ও নির্যাতিত ছিল। তাই এই নির্যাতিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদের।
আজ ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার নয়াপল্টনস্থ ভাসানী মিলন আয়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের যে কোন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন , এ দেশটা আমাদের সকলের শান্তি প্রিয় জনগণের,তাই মুষ্টিমেয় কিছু দুর্বৃত্তের অপকর্মের জন্য অর্জিত বিজয় নস্যাত হতে দেয়া হবে না।
সভায় বিএনপি - ঢাকা মহানগরের সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনারম্বর এবং ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালনের জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

বার্তা প্রেরক
সাইদুর রহমান মিন্টু
সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত,
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।

ঘোষণা ও নির্দেশনা:-
08/08/2024

ঘোষণা ও নির্দেশনা:-

বিশেষ ঘোষণা==========বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, ...
07/08/2024

বিশেষ ঘোষণা
==========

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে জানানো হচ্ছে,
আন্দোলন পরবর্তী এই সময়ে কোন অসাম্প্রদায়িক, অসামাজিক কার্যকলাপ করলে দল থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন দেশে পুনর্গঠনের সময়, সকাল মিলে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

25/07/2024

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে শহীদদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত:-

এই অল্প সময়ের মধ্যে এত এত শহীদ ভাইয়ের তথ্য সংগ্রহ করা একার পক্ষে প্রায় অসম্ভব, আপনাদের পরিচিত কেউ শহীদ হয়ে থাকল...

০৪ঠা আগষ্ট ২০২৩ইং, শুক্রবার, নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,ঝড় বৃষ্টি উপেক্ষা করে,বিএনপি'র ভারপ্রাপ্ত চ...
04/08/2023

০৪ঠা আগষ্ট ২০২৩ইং,
শুক্রবার, নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,
ঝড় বৃষ্টি উপেক্ষা করে,
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর ও জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে জনতার ঢল।

#টেইকব্যাকবাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানকে অন্যায়ভাব...
02/08/2023

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।কেন্দ্র...
02/08/2023

দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন গুলো নয়া পল্টনে আজকের এই মিছিল করে।

*প্রিয় নেতৃবৃন্দ* "ঢাকা'র প্রবেশ মুখে অবস্থান কর্নসূচী""যুগপৎ ধারায় ঘোষিত১-দফা শেখ হাসিনা'র পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ...
28/07/2023

*প্রিয় নেতৃবৃন্দ*

"ঢাকা'র প্রবেশ মুখে অবস্থান কর্নসূচী"

"যুগপৎ ধারায় ঘোষিত১-দফা শেখ হাসিনা'র পদত্যাগসহ
নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবী-তে"
আগামীকাল ২৯ জুলাই শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত-

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
নয়া বাজার বিএনপি অফিস সামনে

প্রধান অতিথি:-
বিএনপি স্হায়ী কমিটি সদস্য
বাবু গয়েশ্বর চন্দ্র রায়

অংশগ্রহণকারী থানা সমূহ:
১)গেন্ডারিয়া
২)সূত্রাপুর
৩)ওয়ারী
৪)কোতয়ালী
৫)বংশাল
৬)চকবাজার
৭)লালবাগ
৮)কামরাংগীরচর
৯)হাজারীবাগ
১০)কলাবাগান
১১)ধানমন্ডি
১২)নিউমার্কেট
---------------------------:-------------:-

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
যাত্রাবাড়ি হানিফ ফ্লাই ওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন

প্রধান অতিথি:-
বিএনপি স্হায়ী কমিটি সদস্য
মির্জা আব্বাস।

অংশগ্রহণ কারী থানা সমূহ:
১)শ্যামপুর
২)কদমতলী
৩)ডেমরা
৪)যাত্রাবাড়ী
৫)মূগদা
৬)সবূজবাগ
৭)খিলগাঁও
৮)শাহজাহান পুর
৯)মতিঝিল
১০)রমনা
১১)পল্টন
১২)শাহবাগ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন নেতৃবৃন্দ সমন্বয় করবেন।
মোঃ সাইদুর রহমান মিন্টু
সদস্য আহবায়ক কমিটি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
ধন্যবাদ।

চার,ডাল, তেল,আটা, লবণ,চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যুৎ,গ্যআস, জ্বালানির দাম দফায় দফায...
03/03/2023

চার,ডাল, তেল,আটা, লবণ,চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যুৎ,গ্যআস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়ন ও নেতাকর্মীদের হত্যার বিচার ও ১০ দফা দাবি আদায়ের আগামী কাল ৪ই, ফেব্রুয়ারি,২০২৩ইং দেশের সকল মহানগর,থানায় থানায় বিএনপির ডাকা পদযাত্রায় যোগ দিন।
সফল করুন।

#ঢাকা_মহানগর_দক্ষিন_বিএনপি
#বাংলাদেশ_জিন্দাবাদ

Address

Vashani Bhaban 80 Nayapaltan (Old), 51, Shantinagor (New), VIP Road
Dhaka
1000

Telephone

+8801976890022

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Dhaka City South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNP Dhaka City South:

Share