SP Shahidul Islam

SP Shahidul Islam জাগ্রত হোক বিবেকবোধ

যদি পথভ্রষ্ট হই! কে আমাদের রক্ষা করবে?——————————————————-এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের ম...
17/04/2026

যদি পথভ্রষ্ট হই! কে আমাদের রক্ষা করবে?
——————————————————-

এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের কুদৃষ্টি পড়ল মেয়েটির প্রতি।

মোড়ল ফন্দি আঁটেন — কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তুললেন, "শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে। কে কে যেতে চাও?"

এরপর তিনি ৪ জন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকটিও ছিল। কয়েকদিনের মধ্যেই তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল।
সেদিন রাতে মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করল, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলেন। মেয়েটি অবাক হয়ে বলল, "এত রাতে? সব ঠিক আছে তো?" মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন, "তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই! তোমাকে আমি চাই।"

মেয়েটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বলল, "ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।"
মোড়ল খুশি হয়ে বললেন, "বলো!"

মেয়েটি বলল, "মাংস নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করে থাকি। কিন্তু প্রশ্ন হলো— লবণই যদি নষ্ট হয়ে যায়, তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কীভাবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন, একরাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না।

এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়ে ছিলেন। মোড়ল তাকে জিজ্ঞেস করলেন, "আপনি কিছু বলছেন না কেন?"
বৃদ্ধ উত্তর দিলেন, "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়, এটি একটি নীরব বার্তা।
পুরো ঘটনাটা আমি জানি — মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে! সে চাইলে আপনাকে অপমান করতে পারত। কিন্তু তা না করে আপনার বিবেক জাগিয়ে দিল।"

তারপর তিনি ব্যাখ্যা করলেন, "লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখান, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয়, তখন জনগণকে কে রক্ষা করবে?"
মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন।
————————————————————-
পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে?
যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে?
যদি বিচারক, নেতা, সেনাবাহিনী কিংবা পুলিশ পথভ্রষ্ট হয়, তবে কে এই জাতিকে রক্ষা করবে?

জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয,এটাই নিয়তির খেলা।
07/11/2024

জীবনে ভালো দিন পেতে
অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয,
এটাই নিয়তির খেলা।

ধন্যবাদ প্রিয় বন্ধু সউদ তালুকদারফেসবুক ওয়াল থেকে….“জীবন আসলেই একটি মঞ্চ, যেখানে আমরা সবাই নিজের চরিত্রে অভিনয় করছি। সমস...
09/10/2024

ধন্যবাদ প্রিয় বন্ধু সউদ তালুকদার
ফেসবুক ওয়াল থেকে….

“জীবন আসলেই একটি মঞ্চ, যেখানে আমরা সবাই নিজের চরিত্রে অভিনয় করছি। সমস্যাগুলোকে এড়ানোর চেষ্টা না করে বরং সেগুলোর সাথে বেঁচে থাকাটাই প্রকৃত সাহসিকতা।

মনের জানালাটা খোলা রাখতে পারলেই আশার আলো আসে, আর জীবনকে নতুনভাবে দেখা যায়।
আপনি ঠিক বলেছেন—এই নাটকে আমরা নিজেরাই নায়ক এবং নায়িকা। তাই গল্প শেষ না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়ার কোনো প্রশ্নই আসে না”

নতুন দায়িত্ব, নতুন ভাবে পথ চলা কমান্ডেন্ট(পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা...
06/10/2024

নতুন দায়িত্ব, নতুন ভাবে পথ চলা
কমান্ডেন্ট(পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার
ঝিনাইদহ
সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

ফেসবুক আবার মনে করিয়ে দিল সেই করোনাকালে মানবিক পুলিশের জীবন বাজী রাখার অবদান যা আমার বইটিতে নিখুঁত ভাবে বর্ণিত হয়েছে ।...
25/09/2024

ফেসবুক আবার মনে করিয়ে দিল সেই করোনাকালে মানবিক পুলিশের জীবন বাজী রাখার অবদান যা আমার বইটিতে নিখুঁত ভাবে বর্ণিত হয়েছে ।
অবশ্য পুলিশের অবদান কেউ মনে না রাখলেও ইতিহাসতো কখনও মুছে ফেলা যাবেনা।

“ বাংলার গ্রামও গঞ্জে, শহরে নগরে দ্বীপও পুঞ্জে,
শহিদের স্মৃতি বেঁচে রয়,
ইতিহাস কথা কয়”——————————

সময় কত দ্রুত চলে যায়…..আন্তরিক অভিনন্দন নবাগত পুলিশ সুপার নোয়াখালীও বিদায়ী শুভেচ্ছা সদ্য সাবেক পুলিশ সুপার নোয়াখালী...
25/09/2024

সময় কত দ্রুত চলে যায়…..

আন্তরিক অভিনন্দন নবাগত পুলিশ সুপার নোয়াখালী

বিদায়ী শুভেচ্ছা সদ্য সাবেক পুলিশ সুপার নোয়াখালী
দুজনের আগামী দিনের পথচলা শুভ হোক

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি…..প্রিয় সন্তান,,আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...১। জীবন, ভাগ্য এ...
23/09/2024

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি…..

প্রিয় সন্তান,,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১. যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦

২. জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦

৩. জীবন সংক্ষিপ্ত : আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ♦

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ♦

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ♦

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ♦

——————

ভালোবাসা সহ,

তোমার বাবা.....

পলাশীর যুদ্ধ যখন হয় সিরাজ উদ দৌলার তখন মাত্র ২৪ বছর বয়স , এবার পুরোটা পড়ুন—————ইতিহাস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি…—...
11/09/2024

পলাশীর যুদ্ধ যখন হয় সিরাজ উদ দৌলার তখন মাত্র ২৪ বছর বয়স , এবার পুরোটা পড়ুন—————

ইতিহাস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি…
———————————————
নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিলো। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিলো,তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিলো!

মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুই'শ বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিলো ওভাবেই।একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরীতে লিখেছিল নবাব কে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ক্লাইভ কে করুণ পরাজয় বরণ করতে হতো।

আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান-গোলাবারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯শ জনই ছিলো হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিলো না, কোন দিন যুদ্ধ করেনি। এতো কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলো এবং জিতবে জেনেই নেমেছিলো। কারণ, রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্হ করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই ; রক্ত-যুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা।যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেনো নিবেন?

এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনো জানতো যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটিসহ বাকিগুলোর পিছনে ও লাথি দেয়া হবে এবং হয়েছেও তাই। মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিলো।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানীর উপর ভরসা করে যুদ্ধে আসেনি। সে যুদ্ধে এসেছিলো বাঙালির মানসিকতা ও ভূত-ভবিষ্যতসহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানতো, মীরজাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দিবে। সে জানতো, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁতকেলাবে, অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে। বিনা দ্বিধায়ই সার্টিফিকেট দেয়া যায়, বাঙালি জাতির কদাকার মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ.

আসলে আমাদের রক্ত দূষিত, সমাজে ভাল লোকের সংখ্যাই বেশি। খারাপ মানুষ খুব অল্প, তারপরও আমরা পুরা জাতি এই গুটিকয়েক খারাপ মানুষের কাছে জিম্মি । কারণ একটাই, আমাদের প্রতিবাদ করার মত সৎ সাহস নেই।

দেখুন সমস্যা হীন পৃথিবী হয় না,সমস্যা, অভাব, নেগেটিভিটি,অবসাদ, এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে...
08/09/2024

দেখুন সমস্যা হীন পৃথিবী হয় না,
সমস্যা, অভাব, নেগেটিভিটি,অবসাদ, এগুলো থাকবেই।

পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে,
আমাদের এইগুলো থেকে পালিয়ে লাভ নেই, থাকুক না এগুলো ঘরে বা জীবনের কোনে,
চলুক না আমাদের সঙ্গে।

হোক না মন খারাপ তাতে ভয় কি,
মনের জানালাটা এতো বড় করে রাখতে হবে, যাতে সেটা খুলেই অনেক টা আলো আসতে পারে।

নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না,
মনে রাখবেন এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য।

কমেডি কিংবা ট্র্যাজেডি,
এই জীবন নাটকের নায়ক আপনি,আর নায়িকাও আপনি——

06/08/2024

Address

DB Office Minto Road
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when SP Shahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category