মোস্তফা জগলুল পাশা পাপেল - Mostafa Joglul Pasha Papel

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মোস্তফা জগলুল পাশা পাপেল - Mostafa Joglul Pasha Papel

মোস্তফা জগলুল পাশা পাপেল - Mostafa Joglul Pasha Papel 👥 বন্ধুসুলভ রাজনীতি | তরুণদের কণ্ঠস্বর
💡 নতুন প্রজন্মের জন্য নতুন ভাবনা
🇧🇩 পরিবর্তনের জন্য একসাথে https://www.facebook.com/mostofajoglul.papel.14/

প্রতিটি নতুন দিন আমাদের নতুন কিছু শেখায় এবং জনগণের কল্যাণে কাজ করার নতুন অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।...
25/08/2026

প্রতিটি নতুন দিন আমাদের নতুন কিছু শেখায় এবং জনগণের কল্যাণে কাজ করার নতুন অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।🇧🇩

"প্রতিটি ভোর নিয়ে আসে নতুন অঙ্গীকার, প্রতিটি দিন শেখায় নতুন লড়াই, স্বপ্ন থাকে অটল।"

একটি সুন্দর ও সাম্যভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই পথচলা কখনো থামবে না। আপনাদের দোয়া, ভালোবাসা ও আস্থাই আমাদের সাহসের সবচেয়ে বড় উৎস। দেশ ও মানুষের অধিকার রক্ষায় আমাদের এই লড়াই সবসময় অব্যাহত থাকবে। ❤️

- মোস্তফা জগলুল পাশা পাপেল
সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তর।

-Adminpost

Tarique Rahman Mahdi Amin Shahiduddin Chowdhury Anee Sanjida Islam Tulee MP BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Safiqul Islam Milton - শফিকুল ইসলাম মিল্টন Bangladesh Jatiyotabadi Jubodal

কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি ...
24/08/2026

কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ শামীম পারভেজ। এছাড়াও গভর্নিং বডির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি

- Admin Post

Sanjida Islam Tulee MP BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Bangladesh Jatiyotabadi Jubodal

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ-এর বড় ছেলে মিনহাজুল ইসল...
23/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ-এর বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান দীর্ঘ ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে আজ না ফেরার দেশে চলে গেছেন।

প্রিয় এই তরুণের আকস্মিক ও অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অসীম শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমীন।

- মোস্তফা জগলুল পাশা পাপেল
সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তর।

-Adminpost

BNP Media Cell Bangladesh Jatiyotabadi Jubodal Bangladesh Nationalist Party-BNP

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! 💐...
21/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! 💐🇧🇩

সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সততা ও গণমানুষের অধিকার আদায়ের রাজপথের সংগ্রাম আজ সর্বজনস্বীকৃত। দেশের এই ক্রান্তিলগ্নে আপনার ওপর অর্পিত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব আপনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে পালন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন এটাই সমগ্র দেশবাসীর প্রত্যাশা।

মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন পদযাত্রার সার্বিক সাফল্য কামনা করি। 🤲

-মোস্তফা জগলুল পাশা পাপেল
সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তর।

-Adminpost

Mirza Fakhrul Islam Alamgir Bangladesh Nationalist Party-BNP

নেতৃত্ব কেবল কোনো পদবি নয়, নেতৃত্ব মানে জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। আর রাজনীতি মানে পদ-পদবির মোহ নয়, রাজনীত...
17/08/2026

নেতৃত্ব কেবল কোনো পদবি নয়, নেতৃত্ব মানে জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। আর রাজনীতি মানে পদ-পদবির মোহ নয়, রাজনীতি হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। 🤝🌱

জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকা এবং পরিবেশ ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসাই আমাদের চলার পথের মূল চালিকাশক্তি। জনগণের পাশে থেকে এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্! 🇧🇩❤️

- মোস্তফা জগলুল পাশা পাপেল
সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তর।

-Adminpost

Tarique Rahman Mahdi Amin Bangladesh Jatiyotabadi Jubodal BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP

13/08/2026
বাংলাদেশের মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি 🇧🇩
13/08/2026

বাংলাদেশের মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি 🇧🇩

🌿 এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন 🌿আজকের এই দিনটি তোমাদের জীবনের আকাশে নতুন সূর্যোদ...
10/08/2026

🌿 এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন 🌿

আজকের এই দিনটি তোমাদের জীবনের আকাশে নতুন সূর্যোদয়ের দিন। দীর্ঘ অধ্যবসায়, অগণিত স্বপ্ন আর মা-বাবার দোয়া ও শিক্ষকদের নিরলস শ্রমের মধ্য দিয়ে তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ সোপান অতিক্রম করেছো।

এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ ও অভিনন্দন। তোমাদের এই সাফল্যে আমি যেমন আনন্দিত, তেমনি তোমাদের আগামীর পথচলা নিয়েও আমি আশাবাদী।

মনে রেখো—একটি পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত পরিচয় নয়; প্রকৃত সাফল্য হলো জ্ঞানকে প্রজ্ঞায়, মেধাকে মানবিকতায় এবং স্বপ্নকে কর্মে রূপান্তরিত করা।

আগামী দিনের পথে সততাকে সঙ্গী করো, জ্ঞানকে শক্তি করো, মানবিকতাকে হৃদয়ে ধারণ করো। মা-বাবার প্রতি শ্রদ্ধা, শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি দায়িত্ববোধ যেন তোমাদের জীবনের পাথেয় হয়।

আর যারা প্রত্যাশিত ফল পাওনি, তাদের বলি—হতাশ হয়ো না। একটি ফলাফল কোনো স্বপ্নের মৃত্যু নয়। নতুন উদ্যমে আবার শুরু করো; কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় অনেক সময় শুরু হয় একটি ব্যর্থতার পরেই।

🇧🇩 প্রিয় তরুণেরা, তোমরাই আগামীর বাংলাদেশ।
তোমাদের মেধা, সততা, সাহস ও মানবিকতার ওপরই নির্মিত হবে আগামী দিনের সমৃদ্ধ, সুন্দর ও মর্যাদাশীল বাংলাদেশ।

মহান আল্লাহ তোমাদের জীবনকে জ্ঞান, সাফল্য, নৈতিকতা ও কল্যাণে পরিপূর্ণ করুন। তোমাদের স্বপ্ন হোক আকাশছোঁয়া, পথচলা হোক আলোকিত, আর অর্জন হোক পরিবার, সমাজ ও দেশের গর্ব।

আজকের এই সাফল্য হোক আগামী দিনের মহৎ অভিযাত্রার প্রথম পদক্ষেপ।

🌸অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা।
তোমাদের চোখের স্বপ্নেই আমরা দেখতে চাই বাংলাদেশের আগামীর স্বপ্ন। 🇧🇩

-মোস্তফা জগলুল পাশা পাপেল
সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তরj

- Admin Post

Mahdi Amin Sanjida Islam Tulee MP Shahiduddin Chowdhury Anee Tarique Rahman Bangladesh Jatiyotabadi Jubodal Bangladesh Nationalist Party-BNP

দারুস সালাম থানার গোলারটেকে অবস্থিত মীরপুর সিদ্ধান্ত হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট...
09/08/2026

দারুস সালাম থানার গোলারটেকে অবস্থিত মীরপুর সিদ্ধান্ত হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কেন্দ্রিক আন্তঃহাউজ ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও প্রযুক্তির সমন্বিত বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহদী আমিন ভাইয়ের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রুহুল আমিন ও মিরপুরের গণমানুষের নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব জনাব মোস্তফা জগলুল পাশা পাপেল ভাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, এলাকাবাসী এবং ঢাকা মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

#মীরপুর_সিদ্ধান্ত_হাই_স্কুল
Mostafa Joglul Pasha Papel
Mostafa Joglul Pasha Papel - মোস্তফা জগলুল পাশা পাপেল
মোস্তফা জগলুল পাশা পাপেল - Mostafa Joglul Pasha Papel

নেতৃত্ব হোক সাহসী, চিন্তা হোক দূরদর্শী, লক্ষ্য হোক মানুষের কল্যাণ  এটাই হোক আগামীর প্রত্যয়।​মাঠের লড়াই-সংগ্রাম আর রাজপথ...
09/08/2026

নেতৃত্ব হোক সাহসী, চিন্তা হোক দূরদর্শী, লক্ষ্য হোক মানুষের কল্যাণ এটাই হোক আগামীর প্রত্যয়।
​মাঠের লড়াই-সংগ্রাম আর রাজপথের রাজকীয় উপস্থিতিই যার পরিচয়! রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রভাগে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য তিনি লড়ে যাচ্ছেন অবিচলভাবে। দেশ ও জনগণের কল্যাণে এই অকুতোভয় যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

-এডমিন

মোস্তফা জগলুল পাশা পাপেল Tarique Rahman Mahdi Amin Sanjida Islam Tulee MP Shahiduddin Chowdhury Anee Safiqul Islam Milton - শফিকুল ইসলাম মিল্টন Bangladesh Jatiyotabadi Jubodal Bangladesh Nationalist Party-BNP

Address

Darussalam Thana Station, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when মোস্তফা জগলুল পাশা পাপেল - Mostafa Joglul Pasha Papel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share