01/08/2024
এই দেশের জন্মের পিছে যেমন রহমান সাহেবের হাত আছে, একইভাবে শহীদ, কাশেম, হামিদ, আহমেদ, নজরুল, আলী সাহেবদেরও সম-পরিমাণ অবদান আছে।
কিন্তু সরকার ভেদে কেবলমাত্র রহমান সাহেবদের জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী, প্রত্যাবর্তন দিবস নিয়ে সারা দিন ব্যাপী মিলাদ-মোনাজাত বা কাঙ্গালী ভোজ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যতটা চর্চা করা হয়, বাকিদের নিয়ে সম্মিলিতভাবে তার শতকরা দশ ভাগ আলোচনাও করা হয় না। এমনকি শিক্ষা ব্যবস্থাতেও এ ব্যাপারে উদাসীনতা লক্ষ্যণীয়।
ফলস্বরূপ বর্তমান জেনারেশনের অনেকেই বাকি অনেকের নাম পর্যন্ত জানেন না।
অথচ কারও একার প্রচেষ্টা বা নেতৃত্বে স্বাধীন,সার্বোভৌম রাষ্ট্র অর্জন সম্ভব ছিল না তা সবাই বুঝি।
সর্বোপরি, ইতিহাস বা অতীত লুকিয়ে কোনো জাতি আজ অবধি উন্নতি করতে পারে নি।
বরঞ্চো, অতীত থেকে শিক্ষা নিয়ে, সঠিক ইতিহাস বুকে ধারণ করেই একমাত্র সুদিনের আশা করা যায়...