09/04/2024
জাহাঙ্গীর কবির চুলপাকনামি করেছে যা ১০০% শিউর।
মক্কার হারামে দৈনিক কম করে হলেও ৫ লাখ মানুষকে ইফতার করানো হয়। এতগুলো মানুষকে তো চিয়াসীডের শরবত বানিয়ে খাওয়ানো সম্ভব না।
যতটুকু সম্ভব চেষ্ঠা করে স্বাস্থ্যকর খাবারই দিতে। খেজুর, বাদাম , ইয়োগার্ট, পনির, বিস্কিট, রুটি, জুস, লাবান ইত্যাদি।
এর বাইরে আর কেমন ফুড দিতে পারে। এখন কি ইফতারে শাকসবজি খাওয়ানো শুরু করবে হারামাইন?
অনেক টিম আর সংস্থা বিতরণের কাজ করে। সুফরাভেদে খেজুরটা এক নাও হতে পারে। একটু লো কোয়ালিটি পড়েছে বলে তাই বলে "এটাতো রুচিতেই আসেনা" পাবলিকলি এমন এপ্রোচ করতে পারে একজন মুতাকিফ? আমি তো প্রতিদিনই প্রিমিয়াম সুক্কারি পেয়েছি আলহামদুলিল্লাহ্। সবাইই পায়, সেদিন কেন ভিডিও বানায় না।
আর এখানে প্রসেসড জুস ছাড়া উপায় আছে?
সরাসরি ফল থেকে জুস করে এট এ টাইম লাখ মানুষকে দেয়া সম্ভব নয়। আর যে জুসটা কমলার ওটা সুগার ফ্রী। "No Added Sugar" লিখা। তাই স্বাদটা একটু তেতো। ভদ্রলোক খেয়াল করেননি হয়তো।
হতে পারে কেক, বিস্কিট ইত্যদি প্রসেসড খাবার একটু ক্ষতিকর, কিন্তু হারামের ইফতারিকে এভাবে এটা খাওয়া যাবেনা, ওটা খাওয়ার মত না ,এভাবে বাজে এপ্রোচে উপস্থাপন করা অবশ্যই নেতিবাচক।
আর যে দেশের মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিও ,সে দেশের কত শতাংশ মানুষ সব খাবার অর্গানিক খায়? যে হারামের ইফতারের রুটি আর জুস নিয়েও সতর্ক করতে হবে এটা খাওয়া যাবেনা ওটা খাওয়া যাবেনা?
এরা তো কড়া ভাজা আর ঝাল মসলা ছাড়া কিছু বুঝেনা।
ওনার কথায় আচরণে স্পষ্ট তুচ্ছতাচ্ছিল্য ছিলো। দেখে কষ্ট পেয়েছি। তাই লিখলাম। আর
আমিও সেইম জায়গায় আছি। বানিয়ে কিছু বলছিনা। প্রমাণসরূপ খাবারগুলোর ছবি এড করে দিচ্ছি।
(মাহাদী ফয়সাল)