Department of ICT

Department of ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের নিমিত্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার এ খাতকে বিশেষ গুরুত্বারোপ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বব্যাপী প্রয়োগ ও ব্যবহারে কারিগরি সহায়তা নিশ্চিতকরণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূহ প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, অবকাঠামো নিরাপত্তা বিধান; রক্ষণাবেক্ষণ; বাস্তবায়ন;

সম্প্রসারণ মান নিয়ন্ত্রণ ও কম্পিউটার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-সার্ভিস প্রদান নিশ্চিত করার লক্ষ্যে ৩১ জুলাই, ২০১৩ তারিখে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর’ গঠন করা হয়।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১ গোল্ডসহ ১১ পদক জয় বাংলাদেশের২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও...
21/12/2025

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১ গোল্ডসহ ১১ পদক জয় বাংলাদেশের

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ দল।

রোববার (২১ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়। আর ২১ ডিসেম্বর এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ দলের পক্ষে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

আর ব্রোঞ্জ পদক জয় করেছে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম ও স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

এ ছাড়া টেকনিক্যাল পদক অর্জন করেছে ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: আবু সাঈদ (অতিরিক্ত সচিব) বাংলাদেশ দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে গত ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব এবং ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। ২০১৮ সাল থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি গোল্ড মেডেলসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা সহায়তা সেবা প্রদান, সাইবার ইনসিডেন্ট ব্যবস্থাপনা, সাইবার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং সা...
09/11/2025

মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা সহায়তা সেবা প্রদান, সাইবার ইনসিডেন্ট ব্যবস্থাপনা, সাইবার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত দক্ষতা উন্নয়ন বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (DoICT)-এর সাথে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (NCSA) সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৫

27/04/2025

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরে অনানুষ্ঠানিক যেসব আয়োজনে নানান কৃতি শিক্ষার্থীরা অংশ নেয় তাদের সবধরনের সহায়তা দেবে ...

27/04/2025

উদ্ভাবনী জ্ঞান চর্চা বাড়াতে সহায়ক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে সরকার | News24 Stay up-to-date with the latest news and current event...

14/04/2025
29/03/2025

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

ঈদ মোবারক!

মহাপরিচালক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

Address

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , E-14/X, ICT Tower, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Department of ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of ICT:

Share