বৈষম্য বিরোধী আলেম সমাজ

বৈষম্য বিরোধী আলেম সমাজ ‘জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল (জাহান্নাম) কেমন।’ (সুরা শুআরা, আয়াত: ২২৭)

07/08/2024

আমার ক্ষুদ্র দৃষ্টি ও স্বল্প মেধায় মনে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ এখনো পর্যন্ত রাইট ট্র্যাকেই আছেন। ড. মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে এর বাদবাকি সদস্য ও উপদেষ্টাগণ চূড়ান্ত হননি। বেশ কয়েকজনের নাম খসড়া আকারে প্রস্তাবিত হয়েছে। আরো আলোচনার পরে সেগুলো চূড়ান্ত হবে। এবং এই সরকারের মেয়াদকাল নিয়েও সিদ্ধান্ত হওয়া বাকি।

অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন কথা ভেসে বেড়াচ্ছে। সাধারণ অবস্থার বিপরীতে গিয়ে অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের বদলে তিন বা ছয় বছর মেয়াদি হওয়ার প্রস্তাবনার কথা জোরেশোরে শুনছি। এর ভালোমন্দ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। লম্বা মেয়াদের এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভালো যুক্তি আছে সবার। আমি এর সাথে সম্পৃক্ত একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো।

যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এক বছরের বেশি হয়, সে ক্ষেত্রে মনে হচ্ছে এর উপদেষ্টা বা সদস্যদের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার এক বা একাধিক "উত্তম প্রতিনিধি" থাকা দরকার (উত্তম প্রতিনিধি বলতে বোঝাচ্ছি যিনি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার ধর্মীয় ইস্যুগুলো যথাযথভাবে বুঝতে পারেন এবং আন্তরিকতার সাথে সেটা নিয়ে সরকারের বাকিদের সাথে ডিল করবেন। তিনি আলেমও হতে পারেন আবার দ্বীনদার যে কোন ব্যক্তি হতে পারেন)। নাহলে অন্তর্বর্তীকালীন সরকারের তিন বা ছয় বছর মেয়াদের সময়ে সরকারের প্রস্তাবিত সদস্য ও উপদেষ্টাদের সাথে (যদি সেটা বাস্তবায়ন হয়) ইসলামপন্থীদের কিছু ঝামেলা হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবিত ব্যক্তিরা ইসলাম বিদ্বেষী বা শাহবাগী, সেটা বলছি না। তারা সেরকম না। এবং শাহবাগীদের তুলনায় যথেষ্ট উদার ও লিবারেল মনে হচ্ছে। কিন্তু মৌলিকভাবে তারা যেহেতু সেক্যুলার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মোটামুটি কয়েক বছর হতে যাচ্ছে, সেহেতু তাদের সাথে বন্ডিং এবং বোঝাপড়া মজবুত হওয়া জন্য, বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য তাদের মধ্যে সরাসরি ইসলামপন্থীদের কেউ থাকতে হবে। আমরা চাই না যে কারো ভায়া হয়ে বা তৃতীয় কারো মাধ্যমে সরকার প্রধানের নিকট দেশের মানুষের ধর্মীয় ইস্যুগুলো হাজির হোক এবং সেখানে কোনরকম ভুল বোঝাবুঝি বা অজ্ঞতার কারণে নতুন বাংলাদেশের সরকারের সাথে চেতনাবাদী টেররিস্ট, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী ও শক্তি ইসলামপন্থীদের বিরোধ বাড়ুক। জুলাই বিপ্লব সফল করতে এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশকে স্থিতিশীল রাখতে যেহেতু উলামা ত্বলাবা এবং ধর্মীয় শ্রেণী তাদের কাজের মাধ্যমে রাজনীতি ও ক্ষমতার অংশিদারিত্বের দাবিদার হয়ে উঠেছেন, সেটার চর্চা এবং অধিকারের প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই শুরু হতে পারে।

এটা সুস্পষ্ট যে, বাংলাদেশে সামাজিকভাবে ইসলামপন্থীদের অভূতপূর্ব উত্থান ঘটেছে। সামনে এটা আরো বহুগুণে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ! অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণ এবং মধ্যবিত্ত শ্রেণির মধ্যে তাদের প্রভাব, সমর্থন ও গ্রহণযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এটা আবার রাজনীতি ও ক্ষমতায় ইসলামপন্থীদের শরিকানাকে জোরালো করবে। সে জন্য ধর্মীয় ইস্যুগুলোতে যথাযথ ভূমিকা পালন করে দেশকে স্থিতিশীল রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপরের প্রস্তাবনা আপনারা ভেবে দেখতে পারেন। এর মধ্যে কোনরূপ সমালোচনা থাকলে সেটাও বলতে পারেন। প্রয়োজন মনে হলে দায়িত্বশীলদের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন।

©Abdullah Hashem

#জুলাইবিপ্লব

06/08/2024

❝ আলেম সমাজকে দেশমাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান ❞

সোভিয়েত পরবর্তী আফ/গানে ব্যাপক অস্থিরতা ও রাজনৈতিক অরাজকতা দেখা দেয়। দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা একদম ভেঙে পড়ে। কোথাও কোন আইন নেই৷ বিচার নেই। কেন্দ্রীয় সরকারের কোন কর্তৃত্ব নেই দেশ ও জণগণের উপর। প্রতি জেলায় আলাদা আলাদা শাসক।
ব্যাপাক নৈরাজ্য দেশ জুড়ে। কেউ কারোর কথা মানছে না। শুনছে না কারোর কমান্ড। যাকে ইচ্ছে তাকে নির্যাতন করছে। সম্পদ দখল করছে। প্রতিপক্ষের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করছে ইত্যাদি।

দেশের এই কঠিন সময়ে মাদ্রাসার ছাত্র ও মসজিদের ইমামরা দলবদ্ধভাবে এগিয়ে আসেন। জনতার পাশে দাঁড়ান। নিজেরা দলবদ্ধ হয়ে জণগণের নিরাপত্তার বিধান নিশ্চিত করেন। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে শুরু করে দ্রুততম সময়ে।
ফলশ্রুতিতে মাত্র ৩—৪ বছরের মাথায় পুরো দেশের মানুষ মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আস্থাশীল হয়ে দেশের শাসনভার তুলে দেয়।

তাই আলেম উলামা ছাত্র জনতা আপনারা মানুষের পাশে দাঁড়ান। নিজেদের মহল্লায় নিরাপত্তার বিধান নিশ্চিত করুন। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দিবেন না।
পাশবিক না হয়ে মানবিক হোন। মক্কা বিজয়ের পর পরাজিতদের সাথে রাসূলের (সা.) আদর্শ বাস্তবায়ন করুন।

কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে কঠোর হস্তে দমন করুন। প্রশাসনের হাতে তুলে দিন অপরাধীকে। অপরাধীর কোন দল নেই। ধর্ম নেই। অপরাধী অপরাধীই।

মনে রাখবেন — দখলদার মুক্ত এই দেশটি এখন আপনার।
তাই সরকারি বেসরকারি কোন অবকাঠামো ধ্বংস হতে দিবেন না।

প্রিয়া তালেবুল ইলম ভাইরা!
আপনারা ইতিহাস পড়ুন। ইতিহাস জানুন।
কেন ইসলাম অনন্য তার রহস্য খুঁজুন। সুযোগের সৎ ব্যবহার করুন! জাতির আস্থা ও ভালোবাসা অর্জনের এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। দেশমাতৃকার সেবায় এগিয়ে আসুন।

১. দেশের প্রতিটি মহল্লায় আলেমদের নেতৃত্বে ❝সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা কমিটি❞ গঠন করুন।
২. আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন।
৩. নিরস্ত্র কাউকে আক্রমণ করতে দিবেন না।
৪. কারোর ঘর বাড়িতে অগ্নি সংযোগ করতে দিবেন না।
৫. পরাজিতদের পিছু ধাওয়া করবেন না।
৬. তাদের ক্ষমা করতে শিখুন।
৭. অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।
৮. মক্কা বিজয়ের কথা স্মরণ করে পরাজিতদের সাথে রাসূলের সা. আদর্শ বাস্তবায়ন করুন।

মনে রাখবেন!
আওয়ামী লীগ চাইলে দেশকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিতে পারত। তাদের সেই অ্যাভেলিটি, লোকবল, অস্ত্র শস্ত্র ইত্যাদি সবই ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি। আল্লাহর আপন কৃপায় আমাদেরকে একটি শ্বেত বিপ্লব দান করেছেন। তাকে লাল হতে দিবেন না। তাহলে আমি ও আপনি জালিম বলে গণ্য হব।
তখন আমাদেরকেও আওয়ামী লীগের মত একই পরিণতি ভোগ করতে হবে তখন।


এই ছোট ছোট কাজগুলো করুন।
কথা দিচ্ছি জাতি আপনাদের অবদান চিরকাল স্মরণ রাখবে।

মুহা. ইয়াছিন আরাফাত
শিক্ষার্থী : আল আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো মিশর।

আহ্বানে—
বৈষম্য বিরোধী আলেম সমাজ

দাঁড়িয়ে যান
05/08/2024

দাঁড়িয়ে যান

05/08/2024
05/08/2024

দেশের প্রতিটি মহল্লা ও পাড়ায় পাড়ায় আলেম- উলামা ও ইমাম-খতীবদের নেতৃত্ব ❝ সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা কমিটি ❞ গঠন করুন।

রাষ্ট্র গঠনে আলেমদের এগিয়ে আসার এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা কোনভাবেই উচিত নয়।

আহ্বানে—
বৈষম্য বিরোধী আলেম সমাজ।

#অসাম্প্রদায়িক
#নিরাপদ
#বাংলাদেশ

শাপলা শাহবাগ এক কাতার আদায় করবে অধিকারস্থান : শাহবাগ মোড়সাধারণ আলেম সমাজ
04/08/2024

শাপলা শাহবাগ এক কাতার
আদায় করবে অধিকার

স্থান : শাহবাগ মোড়

সাধারণ আলেম সমাজ

শহীদ মাওলানা জাহাঙ্গীর আলম ( জমিয়ত কর্মী ) তারিখ : ৩ রোদ আগস্ট
04/08/2024

শহীদ মাওলানা জাহাঙ্গীর আলম
( জমিয়ত কর্মী )
তারিখ : ৩ রোদ আগস্ট

আমরা আরেক মুগ্ধকে হারালাম...
04/08/2024

আমরা আরেক মুগ্ধকে হারালাম...

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈষম্য বিরোধী আলেম সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category