a2i - Aspire to Innovate

Directions Website Contact the organization

a2i - Aspire to Innovate It’s your right to know what we are doing for people!
(5)

Official page of a2i-Aspire to Innovate in ICT Division and Cabinet Division, Government of the People's Republic of Bangladesh supported by UNDP

নিরাপদ ও দায়িত্বশীল ডাটা ব্যবস্থাপনা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকের প্রয়োজন অনুযায়ী কার্যকর সেবা নিশ্চিত করতে গুরুত্...
27/09/2026

নিরাপদ ও দায়িত্বশীল ডাটা ব্যবস্থাপনা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকের প্রয়োজন অনুযায়ী কার্যকর সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। ডাটার কার্যকর ব্যবহার ও ডাটাভিত্তিক জনসেবা আরও শক্তিশালী করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে এটুআই।

উত্তরাধিকার হিসেবে কে কতটুকু সম্পত্তি পাবেন, হিসাবটি এখন সহজেই জানতে পারবেন অনলাইনে।উত্তরাধিকার ক্যালকুলেটরে সম্পদের তথ্...
24/09/2026

উত্তরাধিকার হিসেবে কে কতটুকু সম্পত্তি পাবেন, হিসাবটি এখন সহজেই জানতে পারবেন অনলাইনে।

উত্তরাধিকার ক্যালকুলেটরে সম্পদের তথ্য ও উত্তরাধিকারীদের বিবরণ দিন, আর সহজেই জেনে নিন প্রত্যেকে কতটুকু অংশ পাবেন।

উত্তরাধিকারের হিসাব সবার জন্য সহজ ও হাতের নাগালে আনতে এটুআই-এর এই ডিজিটাল উদ্যোগ।
ভিজিট করুন:
https://uttoradhikar.gov.bd/

যোগাযোগের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু সেবা পাওয়ার অধিকার সবার সমান।প্রযুক্তি ও সেবার সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছ...
23/09/2026

যোগাযোগের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু সেবা পাওয়ার অধিকার সবার সমান।

প্রযুক্তি ও সেবার সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে, সেই লক্ষ্যেই আরও সহজ, প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতে কাজ করছে এটুআই।

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে আমাদের প্রত্যয়, অন্তর্ভুক্তির পথে কেউ পিছিয়ে থাকবে না।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করতে আজ এট...
23/09/2026

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করতে আজ এটুআইসহ শি-স্টেম কনসোর্টিয়ামের উদ্যোগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইনস্পায়ারিং রোল মডেল টকস ফর ফিউচার লিডার্স ইন স্টেম অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের সংযোগ জোরদার, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার বিকাশে সহায়তা করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্‌স উল আরেফিন খান এবং কনসালট্যান্ট (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) আব্দুল্লাহ আল ফাহিম। এছাড়া সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সে নারীদের ক্ষমতায়ন শুধু সুযোগ তৈরির বিষয় নয়, এটি উদ্ভাবন ও দেশ গড়ার জন্য অত্যন্ত জরুরি।

সাম্‌স উল আরেফিন খান বলেন, স্টেমে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা নয়; দক্ষতা, কৌতূহল ও ইচ্ছাশক্তিই এগিয়ে যাওয়ার মূল শক্তি। তিনি আরও বলেন, সরকার, একাডেমিয়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে এবং স্টেমে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

ক্যারিয়ার গাইডেন্স ও প্যানেল আলোচনায় স্টেম খাতে ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশ, নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা, মেন্টরশিপ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক স্টেম পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন খাতের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসডিজি ৪ ও ৯ অর্জনে সহায়তার পাশাপাশি তরুণ নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্টেম, প্রযুক্তি, উদ্ভাবন ও নীতিনির্ধারণে তাঁদের অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সম্প্রসারণে শি-স্টেম কনসোর্টিয়ামের সঙ্গে কাজ করছে এটুআই।

সরকারি প্রতিবেদন ব্যবস্থাপনাকে আরও দ্রুত, সমন্বিত ও কার্যকর করতে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে এটুআই আয়োজিত রিপ...
21/09/2026

সরকারি প্রতিবেদন ব্যবস্থাপনাকে আরও দ্রুত, সমন্বিত ও কার্যকর করতে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে এটুআই আয়োজিত রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) আজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

প্রাথমিকভাবে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, মাস্টার ট্রেইনার তৈরি এবং একটি কার্যকর রিসোর্স পুল গঠনই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা মাঠপর্যায়ের দপ্তরগুলোতে আরএমএসের মাধ্যমে প্রতিবেদন আদান-প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবেন।

18/09/2026

দক্ষতা ও পেশাগত উন্নয়নের জন্য মুক্তপাঠে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের জন্য ২৬০টিরও বেশি অনলাইন কোর্স।

আজই শুরু করুন : https://muktopaath.gov.bd/

বাংলাদেশি সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত করতে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও...
17/09/2026

বাংলাদেশি সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত করতে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। এটুআই-এর মাইগভ প্ল্যাটফর্মে সেবাটি চালু হওয়ার পর এ পর্যন্ত ৩০ লক্ষাধিক অ্যাপোস্টিল সনদ জারি করা হয়েছে। ফলে নাগরিকদের ভোগান্তি কমেছে এবং সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।

15/09/2026

আগস্টে এটুআই: উল্লেখযোগ্য কার্যক্রম এক নজরে

মানুষের প্রয়োজনকে কেন্দ্রে রেখেই ডিজিটাল রূপান্তর। সময়, দূরত্ব ও প্রতিবন্ধকতা কমিয়ে সরকারি সেবা আরও কার্যকর ও সবার নাগাল...
13/09/2026

মানুষের প্রয়োজনকে কেন্দ্রে রেখেই ডিজিটাল রূপান্তর। সময়, দূরত্ব ও প্রতিবন্ধকতা কমিয়ে সরকারি সেবা আরও কার্যকর ও সবার নাগালে পৌঁছে দিতে কাজ করছে এটুআই।

২৩ মাসে ৩০ লাখ+ ই-অ্যাপোস্টিল সেবা—ডিজিটাল সেবায় নতুন মাইলফলক!ঘরে বসেই সহজ ও দ্রুত অনলাইন সত্যায়ন বা ই-অ্যাপোস্টিল সেবা ...
10/09/2026

২৩ মাসে ৩০ লাখ+ ই-অ্যাপোস্টিল সেবা—ডিজিটাল সেবায় নতুন মাইলফলক!

ঘরে বসেই সহজ ও দ্রুত অনলাইন সত্যায়ন বা ই-অ্যাপোস্টিল সেবা পেতে ভিজিট করুন: www.mygov.bd

Address

A2i, ICT Division ICT Tower, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when a2i - Aspire to Innovate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to a2i - Aspire to Innovate:

Shortcuts

Share