অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন " অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন "
"সামাজিক উন্নয়নের পথে, মানবতার কল্যাণে"
"আমাদের লক্ষ্য - সমাজের উন্নতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।"
(1)

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত অগ্রগতি ব্লাড ব্যাংক থেকে আমাদের  স্বেচ্ছাসেবী তানজিল একজন রোগীর জন্য ২...
21/08/2026

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত অগ্রগতি ব্লাড ব্যাংক থেকে আমাদের স্বেচ্ছাসেবী তানজিল একজন রোগীর জন্য ২য় বারের মতো (A+) রক্তদান করেছেন।

আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও জীবনের
নতুন আশার কারণ।

নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে অনুপ্রাণিত করুন🥰

#রক্তদান

রক্তদান করায় সজীব ও জহিরুলকে "অগ্রগতি ব্লাড ব্যাংকের" পক্ষ থেকে অগ্রগতির লোগোযুক্ত ছোট্ট উপহার প্রদান করা হয়েছে। 🎁❤️অগ্র...
20/08/2026

রক্তদান করায় সজীব ও জহিরুলকে "অগ্রগতি ব্লাড ব্যাংকের" পক্ষ থেকে অগ্রগতির লোগোযুক্ত ছোট্ট উপহার প্রদান করা হয়েছে। 🎁❤️

অগ্রগতি ব্লাড ব্যাংকের সকল সদস্যের জন্য এই আয়োজনটি চলমান থাকবে।

🩸 অগ্রগতি ব্লাড ব্যাংকের সদস্য হওয়ার নিয়মাবলি:

★ সরাসরি আমাদের অফিসে এসে আপনার নাম এন্ট্রি করাতে পারেন।
★ অথবা অনলাইনে সদস্য হতে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন— 👉 নাম 👉 ঠিকানা 👉 ব্লাড গ্রুপ 👉 ফোন নম্বর

সদস্য হওয়ার পর রক্তদান করলে প্রত্যেকবার অগ্রগতির লোগোযুক্ত ছোট্ট উপহারটি গ্রহণ করতে পারবেন। 🎁

🩸 চলুন, রক্তদানে এগিয়ে আসি—মানবতার পাশে দাঁড়াই। ❤️

(পোস্টটি শেয়ার করে আপনার পরিচিতদের ও রক্তদানে inspire করুন)🥰

#অগ্রগতি_ব্লাড_ব্যাংক #অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

🩸 এক ব্যাগ রক্ত, একটি নতুন আশার গল্প ❤️অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদ...
20/08/2026

🩸 এক ব্যাগ রক্ত, একটি নতুন আশার গল্প ❤️

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদের স্বেচ্ছাসেবী জহিরুল একজন রোগীর প্রয়োজনে O+ (পজিটিভ) রক্তদান করেছেন।

🩸রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না—এটি মানবতার প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ। 🤝❤️

আপনিও এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্ত দিন।
আপনার রক্তে বাঁচতে পারে একটি প্রাণ।

#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবী সুজন রক্তশূন্যত...
19/08/2026

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবী সুজন রক্তশূন্যতায় আক্রান্ত এক রোগীর জন্য (O+) রক্তদান করেছেন। ❤️

তাঁর এই মানবিক ও মহৎ উদ্যোগকে উৎসাহিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লোগো সংবলিত একটি ক্ষুদ্র উপহার প্রদান করা হয়েছে। 🎁

রক্তদান শুধু একটি মহৎ কাজ নয়—
এটি একজন মানুষের বেঁচে থাকার আশাকে আরও শক্তিশালী করে।
আসুন, রক্তদানে উৎসাহিত হই এবং মানবতার পাশে দাঁড়াই। 🩸❤️

মানবতার পাশে সজিব ❤️অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদের নিবেদিত স্বেচ্ছা...
19/08/2026

মানবতার পাশে সজিব ❤️

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত “অগ্রগতি ব্লাড ব্যাংক” থেকে আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবী সজিব আহমেদ ২য় বারের মতো রক্তশূন্যতায় আক্রান্ত এক রোগীর জন্য A+ রক্তদান করেছেন। 🩸❤️

রক্তদান শুধু একটি মহৎ কাজ নয়, এটি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য প্রকাশ। 🤍

আপনার এক ব্যাগ রক্ত, একজন মুমূর্ষু মানুষের জীবনে এনে দিতে পারে নতুন সকাল। 🌸

আসুন, রক্তদানে এগিয়ে আসি—
মানবতার হাত বাড়িয়ে দিই, জীবন বাঁচানোর অংশীদার হই। ❤️




ফিরে দেখা — ২ বছর পিছনে 🌿১৭ আগস্ট ২০২৪ → ১৭ আগস্ট ২০২৬দেখতে দেখতে আমাদের পথচলার ২ বছর পূর্ণ হলো। ❤️আজকের এইদিনে এই ফেসবু...
17/08/2026

ফিরে দেখা — ২ বছর পিছনে 🌿

১৭ আগস্ট ২০২৪ → ১৭ আগস্ট ২০২৬
দেখতে দেখতে আমাদের পথচলার ২ বছর পূর্ণ হলো। ❤️

আজকের এইদিনে এই ফেসবুক পেজটি খোলার মধ্য দিয়ে শুরু হয়েছিল আমাদের কার্যক্রম। তখন আমাদের কোনো অফিস ছিল না। কখনো মাঠে, কখনো চায়ের দোকানে, কখনো মাদ্রাসার শ্রেণিকক্ষে—এভাবেই চলতো আমাদের মিটিং ও পরিকল্পনা।

সময়ের সাথে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে নিজেদের একটি অফিস গড়ে তুলেছি। পাশাপাশি শুরু করেছি অগ্রগতি ব্লাড ফাউন্ডেশন—মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর আরও একটি উদ্যোগ।

শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্নটা ছিল বড়। আর এই পথচলায় আমাদের সবচেয়ে বড় শক্তি আপনারা। ❤️

আগামী দিনে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত ও সুন্দরভাবে পরিচালনা করতে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রয়োজন।

👉 আপনাদের মতে, কীভাবে আমাদের কার্যক্রম আরও বাড়ানো যায়?
আপনাদের পরামর্শ কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ❤️

অগ্রগতি — মানুষের জন্য, মানুষের পাশে। 🤝

#অগ্রগত
#২বছরের_পথচলা
#অগ্রগতি_ব্লাড_ফাউন্ডেশন
#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

ভালো কাজের পথে একসাথে পথচলা ❤️ "অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" পরিবারের সঙ্গে  একসাথে যুক্ত হলেন এক দম্পতি—Husband ও Wife....
16/08/2026

ভালো কাজের পথে একসাথে পথচলা ❤️

"অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" পরিবারের সঙ্গে একসাথে যুক্ত হলেন এক দম্পতি—Husband ও Wife. 🌸

তাঁদের সঙ্গে আমাদের সম্পর্কটা অবশ্য আজকের নয়।
সদস্য হিসেবে যুক্ত হওয়ার পূর্বেও তাঁরা অগ্রগতির বিভিন্ন মানবিক ইভেন্টে আর্থিক অনুদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন।

এবার সেই সহযোগিতার পথকে আরও একধাপ এগিয়ে নিয়ে তাঁরা দুজনই স্বেচ্ছাসেবী হিসেবে অগ্রগতি পরিবারের সদস্য হয়েছেন। 🫶

আপনাদের সময়, শ্রম, ভালোবাসা ও সহযোগিতায় অগ্রগতির মানবিক পথচলা আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা। 💜

মানবতার পাশে থাকার গল্পটা হোক একসাথে!

#স্বেচ্ছাসেবী
#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

15/08/2026

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী এবং অগ্রগতি ব্লাড ফাউন্ডেশনের সকল সদস্যের জন্য এই ব্লাড ক্যাম্পিং ইভেন্ট 🥰

সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখতে আপনিও অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে পারেন।

📋 আমাদের কার্যালয় থেকে সদস্যফরম সরাসরি সংগ্রহ করতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।

আসুন, মানবতার সেবায় একসঙ্গে এগিয়ে যাই। 🤝❤️

#অগ্রগতি_ব্লাড_ফাউন্ডেশন #স্বেচ্ছাসেবী #মানবসেবা
#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের পক্ষ থেকে একটি মসজিদের নির্মাণকাজে ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছ...
15/07/2026

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের পক্ষ থেকে একটি মসজিদের নির্মাণকাজে ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, ভালো কাজের পেছনে আন্তরিক অংশগ্রহণের মূল্য অনেক বড়। আল্লাহ তাআলা যেন এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং মসজিদ নির্মাণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন, সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের আগামী দিনের মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন 🌿

সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী "জান্নাতুল ফেরদৌস নোহা" অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।...
29/06/2026

সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী "জান্নাতুল ফেরদৌস নোহা" অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। 🌿

নারীদের মানবিক কাজে এগিয়ে আসা সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের এক অনন্য দৃষ্টান্ত। 💙

স্বেচ্ছাসেবামূলক কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ✨

#অগ্রগতি_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন

Address

নরসিংপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category